নাটোরের বনবেলঘরিয়া বাইপাস এলাকায় ট্রাকচাপায় দিদার হোসেন (৩৫) নামে প্রাণ এগ্রো লিমিটেডের এক কর্মী নিহত হয়েছেন। নিহত দিদারুল নাটোর সদর উপজেলার ছাতনি ইউনিয়নের হারিগাছা গ্রামের মো. খোকার ছেলে। তিনি প্রাণ এগ্রো লিমিটেডের স্টোর শাখায় কর্মরত ছিলেন। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮টায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সকালে সাইকেল নিয়ে একডালা হাট সিংহারদহ এলাকায় প্রাণ এগ্রোর কারখানায় যাচ্ছিলেন দিদার হোসেন। পথে বাইপাস মোড় অতিক্রমের পর সরকারি শিশু পরিবারের সামনে রাজশাহীগামী একটি দ্রুতগতির ট্রাক দিদার হোসেনকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দিদারের মরদেহ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠান।নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান জানান, এ ঘটনায় একডালা এলাকায় ঘাতক ট্রাক ও চালককে হেফাজতে নিয়েছেন প্রাণ এগ্রোর শ্রমিকেরা।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নওগাঁয় পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি
নওগাঁয় পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

ডিপ্লোমা প্রকৌশলীদের প্রতি প্রকাশ্য অবমূল্যায়ন এবং সমস্যা নিরসনের লক্ষ্যে গঠিত অসম কমিটির প্রত্যাখ্যান ও ডিগ্রি প্রকৌশলীদের অযৌক্তিক তিন দফা দাবি Read more

লালপুরে সেনাবাহিনীর অভিযানে গাঁজা চাষি বাবা-মেয়ে গ্রেফতার
লালপুরে সেনাবাহিনীর অভিযানে গাঁজা চাষি বাবা-মেয়ে গ্রেফতার

নাটোরের লালপুর উপজেলায় সেনাবাহিনীর অভিযানে গাঁজা চাষ ও ব্যবসার অভিযোগে এক বাবা-মেয়েকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) রাতে উপজেলার গোপালপুর Read more

ঢাবি’র প্রায় ৩শ’ খ্যাতিমান গবেষককে সম্মাননা প্রদান
ঢাবি’র প্রায় ৩শ’ খ্যাতিমান গবেষককে সম্মাননা প্রদান

গবেষণা ও বুদ্ধিবৃত্তিক অবদানের স্বীকৃতি স্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের প্রায় ৩শ’ জন খ্যাতিমান শিক্ষক ও গবেষককে সম্মাননা Read more

রাজধানীতে কোরবানি দিতে গিয়ে ৭৭ জন আহত
রাজধানীতে কোরবানি দিতে গিয়ে ৭৭ জন আহত

ঈদুল আজহার প্রথম দিনে রাজধানীসহ আশপাশের এলাকায় পশু কোরবানি দিতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে অন্তত ৭৭ জন আহত হয়েছেন ।শনিবার Read more

তারেক রহমানকে স্বাগত জানাতে বিমানবন্দরে বিএনপির শীর্ষ নেতারা
তারেক রহমানকে স্বাগত জানাতে বিমানবন্দরে বিএনপির শীর্ষ নেতারা

দীর্ঘ ১৭ বছর প্রবাসে থাকার পর কন্যা ও স্ত্রীসহ দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে Read more

গাজায় ইসরায়েলি বর্বর হামলায় একদিনে ৮৭ ফিলিস্তিনি নিহত
গাজায় ইসরায়েলি বর্বর হামলায় একদিনে ৮৭ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি বাহিনীর বিমান ও স্থল অভিযানে অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় আরও ৮৭ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ সময়ে ২৯০ জন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন