নাটোরের গুরুদাসপুরে তরমুজ, বাঙ্গী ও শসা কিনতে আসা পাইকারী ব্যবসায়ীদের কাছে মাদ্রাসার নামে চাঁদা আদায়ের অভিযোগে ৮ জনকে আটক করে থানায় সোপর্দ করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার শিধুলী বাজার থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন- পার্শ্ববর্তী চলনালী গ্রামের শরিফুল ইসলাম (৩৮), শিধুলী গ্রামের বদিবর (৪৪), মকবুল হোসেন (৭০), মো. এনামুল (৪৫), জাকারিয়া (৫০), মওদুদ আহমেদ (৩১), পোয়ালশুড়া-দড়িপাড়া গ্রামের মো. শাহাদৎ (৪৫) ও রিপন সরকার (৩০)।স্থানীয় সূত্রে জানা যায়, গুরুদাসপুরের শিধুলী, চলনালী, পোয়ালশুড়া দড়িপাড়া এলাকা তরমুজ-বাঙ্গী ও শসার গ্রাম বলে পরিচিত। বৈশাখ-জৈষ্ঠ্য দুইমাস ট্রাকভর্তি ফল কিনে ঢাকাসহ বিভিন্ন স্থানে নিয়ে যান ব্যবসায়ীরা। কিন্তু কতিপয় লোক বিভিন্ন প্রতিষ্ঠানের নামে তাদের কাছে চাঁদা দাবি করেন। বিষয়টি সেনাবাহিনীকে জানালে তারা ব্যবস্থা নেন।গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম সারওয়ার হোসেন বলেন, মামলার প্রেক্ষিতে ৮ আসামিকে নাটোর কারাগারে পাঠানো হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৭ বছর পর দেশে ঈদ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
১৭ বছর পর দেশে ঈদ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীতে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়। এই জামাতে প্রধানমন্ত্রী নামাজ আদায় করবেন। Read more

ভোলায় কম দামে পান বিক্রি, হতাশায় কৃষক
ভোলায় কম দামে পান বিক্রি, হতাশায় কৃষক

দেশের কয়েকটি অঞ্চলে মিষ্টি পান চাষাবাদ করা হয়। তার মধ্যে ভোলার চরফ্যাশন উপজেলায় অন্যতম। এখানকার মিষ্টি পানের খ্যাতি দেশের বিভিন্ন Read more

মুন্সিগঞ্জে কৃষকের জমিতে আলু রোপন করলেন বিএনপি প্রার্থী
মুন্সিগঞ্জে কৃষকের জমিতে আলু রোপন করলেন বিএনপি প্রার্থী

জেলার সিরাজদিখানে এক কৃষকের জমিতে আলু রোপন করে দিয়েছেন মুন্সিগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনের বিএনপি প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) Read more

আউটসোর্সিং সেবা কর্মীদের জন্য সেবাগ্রহণ নীতিমালা জারি
আউটসোর্সিং সেবা কর্মীদের জন্য সেবাগ্রহণ নীতিমালা জারি

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষ্যে আউটসোর্সিং সেবা কর্মীদের জন্য 'সেবা গ্রহণ নীতিমালা, ২০২৫' জারি করেছে সরকার। নতুন এই নীতিমালার মূল উদ্দেশ্য Read more

‘৩০ লাখ মুসলিমকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র-ইসরাইল’
‘৩০ লাখ মুসলিমকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র-ইসরাইল’

যুক্তরাষ্ট্র, ইসরাইল ও তার মিত্ররা গত ২০ বছর ধরে মুসলিম দেশগুলোতে প্রায় ৩০ লাখ নিরপরাধ মানুষকে হত্যা করেছে বলে দাবি Read more

পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি হয়েছে: ট্রাম্প
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি হয়েছে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার প্রশাসন পাকিস্তানের সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে। এছাড়া আরও কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চলছে, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন