নাটোরের গুরুদাসপুরের বাসিন্দা আমেরিকা প্রবাসী রাসেল হোসাইন। প্রবাসী নামে দায়েরকৃত একটি মারামারির মামলা থেকে নাম প্রত্যাহারের কথা বলে রাসেলের ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার গোলাম রাব্বির কাছে ৫ লাখ টাকা ঘুষ দাবি করার উঠে এসআই এর বিরুদ্ধে। এ ঘটনার প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় গুরুদাসপুর থানা পুলিশের এসআই (উপ-পরিদর্শক) আবু জাফর মৃধাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার (৪ জুন) সকালে অভিযুক্ত আবু জাফর মৃধাকে সাময়িক বরখাস্ত করে নাটোর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন।এর আগে, গতকাল সন্ধ্যায় ‘নাটোরে এসআইয়ের বিরুদ্ধে ৫ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ’ শিরোনামে সময়ের কণ্ঠস্বরে একটি সংবাদ প্রকাশিত হয়।পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, অভিযোগের প্রাথমিক সত্যতা আমরা পেয়েছি। অডিওটা (ঘুষ দাবির কল রেকর্ড) তার বলে প্রমাণিত হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে তাকে (আবু জাফর মৃধাকে) সাময়িক বরখাস্ত করে নাটোর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ তদন্ত শেষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।প্রসঙ্গত, গত ১৫ মে গুরুদাসপুর পৌরসভার চাঁচকৈড় বাজার এলাকায় ইটভাটা ব্যবসায়ী ফরিদ মোল্লার ছেলে রুবেল মোল্লাকে দুর্বৃত্তরা মারধর করেন। মারধরের সময় আমেরিকা প্রবাসী রাসেল হোসাইনের ব্যবসা প্রতিষ্ঠানের একজন কর্মচারী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এরই জেরে পরদিন ১৬ তারিখে মামলায় প্রবাসী রাসেলকে ১নং আসামি করে মামলা করেন ফরিদ মোল্লা। মামলাটি তদন্তের দায়িত্ব পান গুরুদাসপুর থানার এসআই আবু জাফর মৃধা। মামলার দায়িত্ব পাওয়ার পর থেকেই এসআই আবু জাফর মৃধা প্রবাসী রাসেল হোসাইনের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তার ম্যানেজার গোলাম রাব্বীর কাছে ঘুষ দাবি করতে থাকেন। একপর্যায় গত ২ জুন মোবাইল ফোনে ম্যানেজার রাব্বির কাছে প্রবাসী রাসেল হোসাইনের নাম মামলা থেকে বাদ দেওয়ার জন্য ৫ লাখ টাকা দাবি করেন এবং ঈদের আগেই এক লাখ টাকা দিতে হবে বলেও জানান। মোবাইলের সেই কথোপকথন রাব্বি রেকর্ড করে রাখেন। গতকাল এর প্রতিকার চেয়ে নাটোরের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেন গোলাম রাব্বী। এই কথোপকথনের ফোনকল রেকর্ডটি এই প্রতিবেদকের হাতে আসে।তবে গতকাল এবিষয়ে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে উপ-পরিদর্শক (এসআই) আবু জাফর মৃধা বলেন, টাকা চাওয়ার কোনো প্রশ্নই আসে না। এ সব অভিযোগ সত্য নয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রনির সঙ্গে প্রেম ভাঙার গুঞ্জনে মুখ খুললেন সাদিয়া আয়মান
রনির সঙ্গে প্রেম ভাঙার গুঞ্জনে মুখ খুললেন সাদিয়া আয়মান

ছোট ও বড় পর্দার আলোচিত অভিনেত্রী সাদিয়া আয়মান কাজের পাশাপাশি ব্যক্তিগত কারণেও প্রায়ই আলোচনায় থাকেন। দীর্ঘদিন ধরেই শোবিজ অঙ্গনে গুঞ্জন-পরিচালক Read more

রংপুরে মদপানে ৩ জনের মৃত্যু
রংপুরে মদপানে ৩ জনের মৃত্যু

রংপুরের বদরগঞ্জে মদপানে ৩ জনের মৃত্যু হয়েছে। অপরদিকে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরও ২ জন।সোমবার (১২ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত Read more

রোহিঙ্গা ক্যাম্প থেকে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ১
রোহিঙ্গা ক্যাম্প থেকে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ১

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে বিদেশি পিস্তল-গুলিসহ হামিদ উল্লাহ (২৫) নামের এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ Read more

‘সহিংস উপায়ে বিক্ষোভ দমন করলে ইরানে হস্তক্ষেপ করবে যুক্তরাষ্ট্র’
‘সহিংস উপায়ে বিক্ষোভ দমন করলে ইরানে হস্তক্ষেপ করবে যুক্তরাষ্ট্র’

ইরান যদি বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় এবং সহিংসভাবে দমন করে তাহলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধার করে এগিয়ে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন Read more

সালিশ বৈঠকে পুলিশের সামনেই বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
সালিশ বৈঠকে পুলিশের সামনেই বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরহোগলা গ্রামে পুলিশের উপস্থিতিতেই খোরশেদ সিকদার (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত Read more

শাহবাগে দ্বিতীয় দিনের মতো ছাত্র-জনতার বিক্ষোভ চলছে
শাহবাগে দ্বিতীয় দিনের মতো ছাত্র-জনতার বিক্ষোভ চলছে

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধসহ ৩ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ছাত্র-জনতা। তবে সারা রাত অবস্থানের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন