নাটোরের বাগাতিপাড়া উপজেলা ভূমি অফিসের তিনটি কক্ষের কম্পিউটার ভেঙে হার্ডডিস্ক, র‍্যাম ও প্রসেসর চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নৈশ প্রহরী জীবন আহম্মেদকে আটক করেছে পুলিশ। গত ২৩ অক্টোবর রাত থেকে ২৫ অক্টোবর রাতের কোনো এক সময় এই ঘটনা ঘটে থাকতে পারে। এই ঘটনায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। বাগাতিপাড়া মডেল থানার ওসি (তদন্ত) নাজনীন আখতারী বিষয়টি নিশ্চিত করেন।মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর সন্ধ্যায় অফিসের কাজ শেষ করে কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ বাসায় চলে যান। রাতে দায়িত্বে ছিলেন নৈশ প্রহরী জীবন আহম্মেদ। পরবর্তীতে ২৫ অক্টোবর শনিবার সকালে তিনি চুরির বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানান। এই ঘটনায় উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে থানায় এজাহার দাখিল করা হয়।বাগাতিপাড়া মডেল থানার ওসি (তদন্ত) নাজনীন আখতারী জানান, ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য নৈশ প্রহরী জীবন আহম্মেদকে আটক করে থানায় নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাথরঘাটায় ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
পাথরঘাটায় ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

বরগুনার পাথরঘাটায়  ইমাম হোসেন  নামে এক ছাত্রদল নেতাকে রাতের আধারে মুখোশ পরে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ( ১৬ জানুয়ারি) Read more

‘বিএনপি ক্ষমতায় যেতে অস্থির নয়, নির্বাচন হলে অনেক সমস্যা দূর হবে’
‘বিএনপি ক্ষমতায় যেতে অস্থির নয়, নির্বাচন হলে অনেক সমস্যা দূর হবে’

বিএনপি ক্ষমতার যাওয়ার জন্য অস্থির নয়। জনগণের মালিকানা তাদের হাতে ফিরিয়ে দিতে হবে। আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হলে অনেক সমস্যা Read more

সংঘাতের শেষ দিনে প্রথমবারের মতো প্রাণ গেল ইসরায়েলি সেনার
সংঘাতের শেষ দিনে প্রথমবারের মতো প্রাণ গেল ইসরায়েলি সেনার

ইসরায়েল-ইরান সংঘাতে প্রথমবারের মতো জানা গেল ইসরায়েলি সেনা নিহতের খবর। দখলদার দেশটির সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, বিয়ারশেবা অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় Read more

নার্সিং শিক্ষার্থীদের চোখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ
নার্সিং শিক্ষার্থীদের চোখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ

সহপাঠীদের ওপর হামলায় জড়িত তিন শিক্ষকের অনতিবিলম্বে বহিস্কার ও প্রহসনমূলক ক্লাস রুটিন প্রত্যাহার করে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে নতুন রুটিন প্রকাশ Read more

শ্রীপুরে উচ্ছেদ অভিযানে বৈষম্য, সার্ভেয়ারকে গণধোলাই
শ্রীপুরে উচ্ছেদ অভিযানে বৈষম্য, সার্ভেয়ারকে গণধোলাই

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ১নম্বর সি এন্ড বি বাজার এলাকায় উচ্ছেদ অভিযানের সময় সার্ভেয়ারকে গণধোলাই দিয়েছে জনতা।সড়ক জনপদ বিভাগের অতিরিক্ত Read more

দেশে ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু
দেশে ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ৯ জন মারা গেছেন। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৪২ জন। এ নিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন