আদালতের আদেশ অমান্য করার দায়ে নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হায়াতকে কারণ দর্শানোর (শোকজ) আদেশ দিয়েছেন আদালত। নাটোরের লালপুর আমলি আদালতের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রওশন আলম মঙ্গলবার (৩ জুন) এ আদেশ দেন। লালপুর আমলি আদালতের স্টেনোগ্রাফার মো. নাজমুল ইসলাম কারণ দর্শানোর আদেশের সত্যতা নিশ্চিত করে বলেন, লালপুর থানার ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের একটি মামলার তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য অতিরিক্ত জেলা প্রশাসককে আদেশ দেন আদালত। কিন্তু মামলাটি অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবুল হায়াত নিজে তদন্ত না করে লালপুরের সহকারী কমিশনার (এসিল্যান্ড) মো. আজিজুল কবিরকে দিয়ে তদন্ত করান এবং সহকারী কমিশনার আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। মামলাটি নিজে তদন্ত না করে এসিল্যান্ডকে দিয়ে তদন্ত করানোর বিষয়টি আদালতের আদেশের সুস্পষ্ট লঙ্ঘন, দায়িত্ব ও কর্তব্যে অবহেলা এবং আদালত অবমাননার সামিল বলে উল্লেখ করে মো. আবুল হায়াতের বিরুদ্ধে কেন আদালত অবমাননার প্রসিডিং গ্রহণ করা হবে না, সেই কারণ জানাতে আগামী ২২ জুনের মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর আদেশ দেন ম্যাজিস্ট্রেট। লিখিত কারণ দর্শানোর ব্যর্থতায় আইনানুগ আদেশ দেওয়া হবে বলেও আদেশে উল্লেখ করেন।আদালত সূত্রে জানা যায়, গত ৭ মে লালপুর থানার দুরদুরিয়া ইউনিয়নের মনিহারপুর গ্রামের মো. ইদু সরকার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এজাহার দাখিল করেন যে, মো. রবিউলসহ ৪ জন আসামি তার জমি জোরপূর্বক ভোগ দখল করছে। এরপর ১৭ মে তারিখে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আদেশ দেন ম্যাজিস্ট্রেট। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ২৪ মে তারিখে লালপুরের সহকারী কমিশনারকে (ভূমি) তদন্ত করে প্রতিবেদন দেওয়ার আদেশ দেন। এরপর লালপুরের সহকারী কমিশনার (ভূমি) লালপুর গত ২৬ মে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।এ বিষয়ে জানতে চাইলে বুধবার বিকেলে নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হায়াত বলেন, ‘কারণ দর্শানোর চিঠি এখনো হাতে পাইনি। পেলে তার জবাব দেব।’ এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঁচা মরার লড়াইয়ে টাইগারদের সামনে যতো চ্যালেঞ্জ
বাঁচা মরার লড়াইয়ে টাইগারদের সামনে যতো চ্যালেঞ্জ

প্রথম ম্যাচের ব্যাটিং ব্যর্থতায় সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। এবার চট্টগ্রামে সামনে বাঁচা-মরার লড়াই। সিরিজে টিকে থাকতে হলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে Read more

গৌরনদীতে হানিফ বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
গৌরনদীতে হানিফ বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বরিশাল-ঢাকা মহাসড়কের ভূরঘাটা এলাকায় রোববার সকালে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে জাহিদ হাসান (২৯) নামের এক মোটরসাইকেল Read more

খালেদা জিয়া লন্ডন থেকে দেশে ফিরছেন ৫ মে
খালেদা জিয়া লন্ডন থেকে দেশে ফিরছেন ৫ মে

চার মাসের চিকিৎসা ও বিশ্রাম শেষে আগামী সোমবার (৫ মে) দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডনের চিকিৎসা ও Read more

লেবাননে ইসরায়েলি বিমান হামলা, নিহত ৪
লেবাননে ইসরায়েলি বিমান হামলা, নিহত ৪

লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় ৪ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।প্রথম Read more

সীতাকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্ঠে যুবকের মৃত্যু
সীতাকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্ঠে যুবকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে রান্না ঘরে বিদ্যুতের তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আলী (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (৬ এপ্রিল) Read more

জাতীয় কবির সমাধির পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন ওসমান হাদি
জাতীয় কবির সমাধির পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন ওসমান হাদি

শায়িত হলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবী শহিদ ওসমান হাদি। শনিবার (২০ ডিসেম্বর) তিনটার দিকে তার দাফন সম্পন্ন হয়।এর আগে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন