পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ছায়ানীড়’। সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক আনিসুর রহমান বাদলের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।শুক্রবার (২০ মার্চ) দপ্তিয়র ইউনিয়নে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় দরিদ্র পরিবারের হাতে সেমাই, চিনি, দুধসহ বিভিন্ন খাদ্য উপকরণ তুলে দেওয়া হয়।বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘ছায়ানীড়’ স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মো. আলমগীর শেখ এবং সাধারণ সম্পাদক হারুন সিকদার। এছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।এ সময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, “সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা প্রতি বছর অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যদি সাধারণ মানুষের ঈদে কিছুটা আনন্দ যোগ করতে পারে, তবেই আমাদের সার্থকতা। ভবিষ্যতেও ‘ছায়ানীড়’ পরিবার এ ধরনের মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।”উপকারভোগীরা জানান, ঈদের আগে এই উপহার পেয়ে তাঁরা অত্যন্ত আনন্দিত। সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক আনিসুর রহমান বাদলের এই উদারতার জন্য তাঁরা বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
একদম সবগুলোর হাত-পা ভেঙে লাশ ফেলাইয়া দিব: মোস্তফা
একদম সবগুলোর হাত-পা ভেঙে লাশ ফেলাইয়া দিব: মোস্তফা

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, ‘মনে করেন না রংপুরে জাতীয় পার্টি দুর্বল। Read more

দিনাজপুর র‌্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও হেরোইনসহ গ্রেফতার ৩
দিনাজপুর র‌্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও হেরোইনসহ গ্রেফতার ৩

দিনাজপুরে র‌্যাবের মাদকবিরোধী অভিযানে গাজা,হেরোইন ও ট্যাপেন্টাডলসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৩।রবিবার ( ১১ জানুয়ারি) সন্ধ্যায় এক Read more

বেলকুচিতে তাঁত কাপড় প্রসেস ব্যাসায়ীদের উপর হামলা
বেলকুচিতে তাঁত কাপড় প্রসেস ব্যাসায়ীদের উপর হামলা

সিরাজগঞ্জের বেলকুচিতে তাঁত কাপড় প্রসেস ব্যবসায়ীদের উপর হামলা চালিয়ে ডাকাতি করে নিলেন ২৭ লাখ টাকা। থানায় মামলা হলেও এখনো গ্রেফতার Read more

কিশোরগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
কিশোরগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে জাতীয় Read more

বেনাপোলে ৩২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
বেনাপোলে ৩২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

যশোরের বেনাপোলে বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ৩২ লাখ ১৩ হাজার ৮৫০ টাকা মূল্যের ভারতীয় শাড়ী, কম্বল, বিভিন্ন প্রকার চকলেট, বিভিন্ন Read more

প্রাক্তন স্বামীর সঙ্গে মাহি, লিখলেন মাশাল্লাহ
প্রাক্তন স্বামীর সঙ্গে মাহি, লিখলেন মাশাল্লাহ

বছর দেড়েক আগে চিত্রনায়িকা মাহিয়া মাহি জানিয়েছিলেন, স্বামী রাকিব সরকারের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে। এর পরে আগে একসঙ্গে দেখা যায়নি এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন