কুষ্টিয়া- পাবনা হাইওয়ে সড়কে মোটরসাইকেল রেসিং করতে গিয়ে পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কায় দুই বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বারোমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। নিহতরা হলেন জেলার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া সরদারপাড়া গ্রামের লিপলু হোসেনের ছেলে মাহিন হোসেন (২০) ও মথুরাপুর গ্রামের কুরবান আলীর ছেলে সিয়াম হোসেন (২১)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভেড়ামারা লালন শাহ সেতু থেকে অন্তত ১০টি মোটরসাইকেল নিয়ে বন্ধুরা উচ্চগতিতে মহাসড়কে নিজেদের মধ্যে রেস করছিলেন। এ সময় একসঙ্গে থাকা দুই বন্ধু মাহিন ও সিয়ামের মোটরসাইকেলটি বারোমাইল এলাকায় একটি পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাহিন মারা যান। গুরুতর আহত অবস্থায় সিয়ামকে হাসপাতালে নেওয়ার পথে তাঁরও মৃত্যু হয়। কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ওসি সৈয়দ আল মামুন বলেন, ‘কোনো অভিযোগ না থাকায় নিহত দুই তরুণের লাশ তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশসহ ৯ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিল আরব আমিরাত
বাংলাদেশসহ ৯ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিল আরব আমিরাত

বাংলাদেশসহ ৯ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ২০২৬ সালের জানুয়ারি থেকে নতুন এই নির্দেশনা কার্যকর হবে। ব্যবসায়িক Read more

এনবিআরের আরও ৪ কর্মকর্তা বরখাস্ত
এনবিআরের আরও ৪ কর্মকর্তা বরখাস্ত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আন্দোলনের সময় দাপ্তরিক কাজে বাধা দেয়ায় আরও ৪ কর কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) Read more

পাকিস্তান ভারতের ‘মিথ্যা অহংকার’ চুরমার করে দিয়েছে: শাহবাজ শরিফ
পাকিস্তান ভারতের ‘মিথ্যা অহংকার’ চুরমার করে দিয়েছে: শাহবাজ শরিফ

পাকিস্তানি সশস্ত্র বাহিনী ভারতের ‘মিথ্যা অহংকার’ ভেঙে চুরমার করে দিয়েছে এবং বিশ্বকে উপলব্ধি করিয়েছে যে এই অঞ্চলের সকল রাষ্ট্র সমান Read more

নেপালে নিহতদের শহীদের স্বীকৃতি, পরিবারকে ১০ লাখ রুপি সহায়তার ঘোষণা
নেপালে নিহতদের শহীদের স্বীকৃতি, পরিবারকে ১০ লাখ রুপি সহায়তার ঘোষণা

নেপালে জেন-জিদের বিক্ষোভে নিহতদের শহীদ হিসেবে স্বীকৃতি দিয়ে তাদের পরিবারকে ১০ লাখ নেপালি রুপি আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।দ্য Read more

ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক ফেডারেশন নেতার মৃত্যু
ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক ফেডারেশন নেতার মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. কামাল উদ্দিন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) বিকেলে ইউনিয়নের Read more

কারখানা দেখিয়ে ব্যাংক থেকে টাকা নিয়ে মালিকরা পালিয়েছে : শ্রম উপদেষ্টা
কারখানা দেখিয়ে ব্যাংক থেকে টাকা নিয়ে মালিকরা পালিয়েছে : শ্রম উপদেষ্টা

‘কারখানা দেখিয়ে দেশের ব্যাংক থেকে টাকা নিয়ে মালিকরা দেশ থেকে পালিয়ে গেছেন। রা শ্রমিকদের কথা চিন্তাও করেনি। সেটা এখন আমাদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন