নাইজেরিয়ার উত্তর-পূর্ব অঞ্চলে কৃষক ও জেলেদের বহনকারী একটি নৌকা ডুবে কমপক্ষে ২৬ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আরও ১৪ জন নিখোঁজ রয়েছেন।নাইজেরিয়ার মাইদুগুরি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।ইয়োবি রাজ্যের স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির নির্বাহী পরিচালক মোহাম্মদ গোজে এএফপিকে বলেন, শনিবার গভীর রাতে জিগাওয়া রাজ্য থেকে ইয়োবি রাজ্যে যাওয়ার পথে একটি সাধারণ যাত্রীবাহী নৌকা উল্টে গেলে দুর্ঘটনাটি ঘটে।তিনি বলেন, এ পর্যন্ত স্বেচ্ছাসেবক ও উদ্ধারকারী দল ২৬ জনের মরদেহ উদ্ধার করেছে। আরও ১৪ জন নিখোঁজ রয়েছে।মোহাম্মদ গোজে আরও জানান, অন্য ১৩ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং অনুসন্ধান ও উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে।নাইজেরিয়ার ব্যস্ত নদীগুলোতে দুর্ঘটনা সাধারণ ঘটনা, যা প্রায়ই অতিরিক্ত যাত্রী বহন, নৌকার দুর্বল রক্ষণাবেক্ষণ বা নিরাপত্তা বিধি না মানার কারণে ঘটে। দেশটির পানিপথে প্রতিবছর বিভিন্ন দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানে হামলার ইচ্ছা নেই: ডোনাল্ড ট্রাম্প
ইরানে হামলার ইচ্ছা নেই: ডোনাল্ড ট্রাম্প

ইরানে হামলার খায়েশ নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তেহরানকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) পাকিস্তানে নিযুক্ত Read more

কাশ্মীরে হামলার ঘটনায় নরেন্দ্র মোদিকে প্রধান উপদেষ্টার বার্তা
কাশ্মীরে হামলার ঘটনায় নরেন্দ্র মোদিকে প্রধান উপদেষ্টার বার্তা

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে বার্তা দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের Read more

কুয়াকাটায় পর্যটকদের গোপন ভিডিও ধারণ, শেষমেশ জেলে হালিম
কুয়াকাটায় পর্যটকদের গোপন ভিডিও ধারণ, শেষমেশ জেলে হালিম

পটুয়াখালীর কুয়াকাটায় একটি আবাসিক হোটেলের রুমে জোরপূর্বক প্রবেশ করে পর্যটক দম্পতিদের ভিডিও ধারণের অভিযোগে মো. হালিম (৩৫) নামে এক ব্যক্তিকে Read more

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লাইন করার দাবিতে মানববন্ধন
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লাইন করার দাবিতে মানববন্ধন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিতে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।  মঙ্গলবার (২০ মে) বেলা পৌনে ১২টার Read more

কোটালীপাড়ায় বিএনপির নেতাকে পিটিয়ে আহত
কোটালীপাড়ায় বিএনপির নেতাকে পিটিয়ে আহত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পূর্ব শক্রতাও বিএনপির রাজনীতির সাথে যুক্ত থাকার কারণে বান্ধাবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম শিকদার Read more

রাঙ্গামাটিতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কা, সতর্কতা জারি
রাঙ্গামাটিতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কা, সতর্কতা জারি

গত সোমবার থেকে টানা বর্ষণে পাহাড়ি জেলা রাঙ্গামাটিতে ভূমিধসের আশঙ্কা দেখা দিয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বুধবার (৯ জুলাই) সারাদিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন