নাইজেরিয়ায় নিরাপত্তা বাহিনীর এক অভিযানে কমপক্ষে ৩০ জন দস্যু নিহত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) উত্তর-পশ্চিমাঞ্চলের কাটসিনা রাজ্যের ফাসকারি জেলা এ অভিযান চালানো হয়। ঘটনাটি নিশ্চিত করেছেন রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা কমিশনার নাসির মু’আযু।তিনি জানান, মঙ্গলবার রাতে কাদিসাউ, রাউদামা ও সাবনলায়ি গ্রামে দস্যুরা একযোগে আক্রমণ করে। এই হামলার জবাবে পুলিশ, সামরিক ও বিমানবাহিনীর যৌথ অভিযান চালায়। তীব্র সংঘর্ষের পর নিরাপত্তা বাহিনী হামলাকারীদের প্রতিহত করতে সক্ষম হয়। পালানোর সময় দস্যুদের ওপর বিমান হামলা চালানো হয়। এতে অন্তত ৩০ জন দস্যু নিহত হন বলে জানান কমিশনার মু’আযু।এই অভিযানে একজন বেসামরিক নাগরিকসহ পাঁচজন নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। আরো একজন আহত বেসামরিক নাগরিক চিকিৎসাধীন রয়েছেন।সাম্প্রতিক বছরগুলোতে নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে সশস্ত্র দস্যু দলগুলো ব্যাপক তাণ্ডব চালিয়ে যাচ্ছে। তারা হাজার হাজার মানুষকে অপহরণ ও শত শত মানুষকে হত্যা করে নিরাপত্তাহীনতার এক পরিস্থিতি তৈরি করেছে। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বৃষ্টি হলেই সড়ক হয় যেন খাল
বৃষ্টি হলেই সড়ক হয় যেন খাল

চলতি মৌসুমে বায়ুর কারণে গত ৩ দিন যাবৎ একটানা বৃস্টি হচ্ছে বরিশালে। তবে গত ২৪ ঘন্টায় ১৭৮ দশমিক ৫ মিলিমিটার Read more

তদন্তে ‘শেষবারের মতো’ ছয় মাস সময় দিলেন হাইকোর্ট
তদন্তে ‘শেষবারের মতো’ ছয় মাস সময় দিলেন হাইকোর্ট

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে বিভিন্ন এজেন্সির অভিজ্ঞদের সমন্বয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সকে আরও Read more

তারেক রহমানের প্রেস সচিব হলেন শিবলী, একান্ত সচিব সাত্তার
তারেক রহমানের প্রেস সচিব হলেন শিবলী, একান্ত সচিব সাত্তার

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বি এম আব্দুস সাত্তারকে তার একান্ত সচিব এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির Read more

নেতানিয়াহু নিজেই এখন ইসরায়েলের জন্য সমস্যা!
নেতানিয়াহু নিজেই এখন ইসরায়েলের জন্য সমস্যা!

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বর্তমানে নিজেই এক সমস্যা হয়ে উঠেছেন বলে মন্তব্য করেছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। গাজা যুদ্ধের অবসানে Read more

ভলকার টুর্ককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করলো ভেনেজুয়েলা
ভলকার টুর্ককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করলো ভেনেজুয়েলা

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ককে ‘অবাঞ্ছিত’ (পারসোনা নন গ্রাটা) ঘোষণা করেছে ভেনেজুয়েলার জাতীয় পরিষদ। মঙ্গলবার দেশটির পার্লামেন্টে সর্বসম্মতিক্রমে এ ঘোষণা Read more

বরিশালে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নৌবাহিনীর যুদ্ধজাহাজ
বরিশালে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নৌবাহিনীর যুদ্ধজাহাজ

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বরিশালে প্রদর্শিত হয়েছে ‘নৌবাহিনীর যুদ্ধজাহাজ বোনৌজা অদম্য’। যা দেখতে জনসাধারণের উপচে পরা ভিড় লক্ষ করা গেছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন