মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে নিকোলাস মাদুরোর বেঁচে থাকার প্রমাণ চেয়েছেন ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। শনিবার (৩ জানুয়ারি) একটি টেলিভিশন চ্যানেলে কথা বলার সময় তিনি বলেন, মাদুরো ও তার স্ত্রীর বর্তমান অবস্থান অজানা। এর আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে দাবি করেন, ভেনেজুয়েলায় হামলা চালানো হয়েছে এবং প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী আটক হয়েছেন।এই হামলার পর ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো দেশজুড়ে সামরিক বাহিনী মোতায়েনের ঘোষণা দেন। স্প্যানিশ ভাষায় দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এই হামলাকে ‘ভেনেজুয়েলার বিরুদ্ধে সবচেয়ে বাজে আগ্রাসন’ হিসেবে উল্লেখ করেছেন।প্রতিরক্ষামন্ত্রী একই সঙ্গে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের আহ্বান জানান এবং বলেন, ‘আমাদের ওপর আক্রমণ করা হয়েছে, কিন্তু তারা আমাদের দমন করতে পারবে না। সরকার মাদুরোর নির্দেশ অনুসরণ করছে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জীবননগরের হাসাদহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সবাই ফেল
জীবননগরের হাসাদহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সবাই ফেল

ব্যবহারিক পরীক্ষার নম্বর যোগ না হওয়ায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি ভোকেশনাল বিভাগ Read more

ডাকসু নির্বাচনের স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগ
ডাকসু নির্বাচনের স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগ

ডাকসু নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী জালাল আহমেদের বিরুদ্ধে উঠলো গুরুতর অভিযোগ। ঢাবির মুহসিন হলে নিজ রুমমেটকে ছুরিকাঘাতের করেছেন তিনি। বর্তমানে, ঢাকা Read more

ইরানে ৩০০ মেট্রিক টন ওষুধ পাঠিয়েছে রাশিয়া: রেড ক্রিসেন্ট
ইরানে ৩০০ মেট্রিক টন ওষুধ পাঠিয়েছে রাশিয়া: রেড ক্রিসেন্ট

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর যৌথ হামলায় বিধ্বস্ত ইরানে মানবিক সহায়তা হিসেবে ৩০০ মেট্রিক টন ওষুধ পাঠিয়েছে রাশিয়া। ইরানের রেড ক্রিসেন্ট Read more

ইসরাইলের আগ্রাসনে গাজায় ফের বাস্তুচ্যুত ৭ লাখ ফিলিস্তিনি
ইসরাইলের আগ্রাসনে গাজায় ফের বাস্তুচ্যুত ৭ লাখ ফিলিস্তিনি

গাজায় যুদ্ধবিরতি ভেঙে চলতি বছরের মার্চ থেকে পুনরায় শুরু করা ইসরাইলের সামরিক অভিযানে সাত লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সোমবার (৭ Read more

সৌদিজুড়ে প্রবল ঝড়-বৃষ্টি, বন্যার সতর্কবার্তা
সৌদিজুড়ে প্রবল ঝড়-বৃষ্টি, বন্যার সতর্কবার্তা

সৌদি আরবের বিভিন্ন জায়গায় ঝড়ো হাওয়াসহ মাঝারি ও ভারী বৃষ্টি শরু হয়েছে। যদি অল্প সময়ের মধ্যে আবহাওয়া পরিস্থিতির উন্নতি না Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন