নরসিংদীতে অতিরিক্ত গতির অনিয়ন্ত্রিত মোটরসাইকেল দুর্ঘটনায় এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার( ২২ মে) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিট এর দিকে নরসিংদী পৌর শহরের নাগরিয়াকান্দি ব্রিজ সংলগ্ন এলাকায় এই দূর্ঘটনা ঘটে।নিহত কলেজ শিক্ষার্থীর নাম মাছুম(১৭)। তিনি নরসিংদী আইডিয়াল কলেজের মানবিক বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি নরসিংদী সদর উপজেলার রাঙামাটি এলাকায়।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরের দিকে মাসুম  মাছুম বাড়ি থেকে বের হয়ে তার মোটরসাইকেল নিয়ে নাগরিয়াকান্দি ব্রীজ এলাকায় ঘুরার জন্য যায়। এসময় ব্রীজে উঠার আগেই অতিরিক্ত গতির কারনে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার গার্ডারের সঙ্গে সজোরে ধাক্কা খায়। পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।বিষয়টি নিশ্চিত করে নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক জানান, দুপুরে নাগরিকান্দি ব্রীজ সংলগ্ন এলাকায় মোটরসাইকেল দূর্ঘটনায় একজন কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পুলিশ দূর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যাত্রাবাড়ীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ
যাত্রাবাড়ীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন। বিকট শব্দ শুনে প্রতিবেশীরা আগুনে ঝলসানো Read more

মাগুরায় বিটিভির মহাপরিচালকের বাড়িতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা
মাগুরায় বিটিভির মহাপরিচালকের বাড়িতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহার বাসভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৯ ডিসেম্বর) Read more

ভালুকায় অজ্ঞাত ট্রাকচাপায় নারী গার্মেন্টস শ্রমিক নিহত
ভালুকায় অজ্ঞাত ট্রাকচাপায় নারী গার্মেন্টস শ্রমিক নিহত

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকচাপায় আসমা আক্তার (৩১) নামে এক নারী গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (২৫ জুন) রাত আনুমানিক Read more

আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি

প্রতিদিন সময় মতো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের ওপর আবশ্যক। তাই জেনে নেওয়া যাক আজ কোন ওয়াক্তের নামাজ Read more

নেত্রকোনার দুর্গাপুরে বিদ্যুৎপৃষ্টে পাঁচ বছর বয়সী শিশুর মৃত্যু
নেত্রকোনার দুর্গাপুরে বিদ্যুৎপৃষ্টে পাঁচ বছর বয়সী শিশুর মৃত্যু

নেত্রকোনার দুর্গাপুরে বিদ্যুৎপৃষ্টে মো. নাঈম (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ জুন) সন্ধ্যায় উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের কৃষ্ণেরচর বাজার এলাকায় Read more

শিবিরকে অভিনন্দন জানিয়ে দেয়া পোস্ট সরিয়ে ফেললো পাকিস্তান জামায়াত!
শিবিরকে অভিনন্দন জানিয়ে দেয়া পোস্ট সরিয়ে ফেললো পাকিস্তান জামায়াত!

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ বড় জয় পাওয়ায় সংগঠনটিকে অভিনন্দন জানিয়েছিল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন