নরসিংদীতে নিখোঁজের ২০ দিন পর রমজান মিয়া (৩২) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ জুলাই) সকালে মাধবদী থানার কবিরাজপুর এলাকার ব্রহ্মপুত্র নদ হতে মরদেহটি উদ্ধার করা হয়।পরকীয়ার জেরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নজরুল ইসলাম।এ ঘটনায় জড়িত থাকার দায়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- কুমিল্লার হোমনার জয়পুর এলাকার জব্বার মিয়ার ছেলে, বর্তমানে মাধবদী থানার কবিরাজপুর এলাকার ভাড়াটিয়া মোঃ কাউছার মিয়া (৩৫) ও কবিরাজপুর এলাকার হাছান আলীর ছেলে মোঃ শামীম মিয়া (৩৮)।এর আগে গত ২১ জুন অটোরিকশা নিয়ে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন চালক রমজান মিয়া। তিনি মাধবদী থানার রাইনাদী এলাকার সদর আলীর ছেলে।পরে গত (৭ জুলাই) সোমবার এক সংবাদ সম্মেলন করে নিখোঁজ রমজানের পরিবার। সংবাদ সম্মেলনে তার পরিবার অভিযোগ করে যে, রমজান আলিকে খুঁজতে প্রশাসন পুরোই নিষ্ক্রিয়তা দেখাচ্ছে। ১৫ দিন অতিবাহিত হওয়ার পরও পুলিশ প্রশাসনের কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। নিখোঁজের সন্ধানে পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানায় তার পরিবার।পুলিশ জানায়, গত ২১ জুন বিকাল সাড়ে ৫টার দিকে নিজ বাসা থেকে অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হন রমজান মিয়া। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে মাধবদী থানায় জিডি করেন। পরে রমজানের স্ত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা হলে পুলিশ অনুসন্ধানে নামে। নিহতের পরিবারের সন্দেহের ভিত্তিতে পুলিশ কবিরাজপুর গ্রামের মোঃ সজিব (৩৪) নামে একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় মোঃ কাউছার মিয়া ও শামীম মিয়া নামের আরও দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের দেখানো মতে রমজানের মরদেহ পাকা রাস্তা সংলগ্ন ব্রহ্মপুত্র নদ থেকে উদ্ধার করা হয়। আসামিদের আদালতে পাঠানোসহ ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নজরুল ইসলাম বলেন, সজিবের স্ত্রীর সঙ্গে অটোচালক রমজান মিয়ার পরকীয়ার সম্পর্ক ছিল। এই জেরে ক্ষিপ্ত হয়ে সজিব অন্যান্যদের সহায়তায় রমজানকে হত্যা করে মরদেহ গুম করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেহেরপুরে গাংনী থানা সড়কে বোমা ফাটিয়ে ডাকাতি
মেহেরপুরে গাংনী থানা সড়কে বোমা ফাটিয়ে ডাকাতি

মেহেরপুরের গাংনীতে থানা-ধানখোলা সড়কের মেসার্স বিল্লাল নার্সারীর সামনে অজ্ঞাত দেশীয় অস্ত্রধারী সাত-আটজনের ডাকাত দলের সদস্যরা ডাকাতির ঘটনা ঘটিয়েছে। এ সময় Read more

বর্ষা আসলেই কক্সবাজারের উপকূলে বাড়ে আতঙ্ক
বর্ষা আসলেই কক্সবাজারের উপকূলে বাড়ে আতঙ্ক

আকাশে মেঘ দেখলেই এখন উপকূলের মানুষের মনে জাগে উদ্বেগ। বৃষ্টি মানেই তাদের কাছে ঘরছাড়া হবার পূর্বাভাস। প্রতিবছরের বর্ষা যেন এক Read more

কাতারের সবচেয়ে বড় শিল্পাঞ্চলে ইরানের হামলা
কাতারের সবচেয়ে বড় শিল্পাঞ্চলে ইরানের হামলা

ইরানের হামলার কারণে শিল্পাঞ্চলে আগুন লেগেছে বলে জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল পৌনে ৭টার দিকে Read more

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন সেবাস্তিয়ান লেকোর্নু
ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন সেবাস্তিয়ান লেকোর্নু

প্রতিরক্ষামন্ত্রী ও ঘনিষ্ঠ মিত্র সেবাস্তিয়ান লেকোর্নুকে এবার ফ্রান্সের প্রধানমন্ত্রী মনোনীত করলেন প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাকরন।আস্থা ভোটে পদচ্যুত ফ্রাঁসোয়া বায়রুর স্থলাভিষিক্ত হবেন Read more

হাসিনার পদলেহী প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল নির্বাচন কমিশন: রিজভী
হাসিনার পদলেহী প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল নির্বাচন কমিশন: রিজভী

শেখ হাসিনার শাসনামলে নির্বাচন কমিশন তার পদলেহী প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।আজ Read more

কাবা শরিফে মসজিদের ৩তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা
কাবা শরিফে মসজিদের ৩তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা

সৌদি আরবের মক্কায় মসজিদুল হারামে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেছেন। ঘটনা ঘটে বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর। সঙ্গে সঙ্গে সেখানে থাকা নিরাপত্তা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন