নরসিংদীর ঘোড়াশালে দুর্বৃত্তের গুলিতে একজন গাড়ি চালক নিহত হয়েছেন। আহসান উল্লাহ আছান নামে (৫০) একজন নিহত হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে পলাশ উপজেলার ঘোড়াশালের কুমারটেক এলাকায় এলাকায় এই ঘটনা ঘটে।নিহত গাড়ি চালকের নাম আহসানউল্লাহ আছান (৫০)। তিনি উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার কুমারটেক গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। সে পেশায় গাড়ি চালক ছিলেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, রবিবার রাত সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের নুর আলমের মালিনাধীন ফার্মেসির সামনে বসেছিলেন আহসানউল্লাহ আছান। এসময় একটি মোটরসাইকেল নিয়ে তিনজন দুর্বৃত্ত ওই ফার্মেসির সামনে যান। পরে গুলি ছুড়লে তার ডান পাশের কানের দিক দিয়ে তা বিদ্ধ হয়। এতে ঘটনাস্থলে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঘোড়াশাল রওশন জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। নিহতের পরিবারের অভিযোগে ভিত্তিতে মামলা নিয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সরাসরি বিশ্বকাপ বাছাইপর্বের টিকিট পাওয়া হলো না বাংলাদেশের
সরাসরি বিশ্বকাপ বাছাইপর্বের টিকিট পাওয়া হলো না বাংলাদেশের

এশিয়া কাপ হকিতে ষষ্ঠ স্থান নিশ্চিত করেই বিশ্বকাপ বাছাইপর্বের টিকিট পাওয়ার স্বপ্ন দেখছিল বাংলাদেশ। তবে টুর্নামেন্টের বাইলজ পরিবর্তনের কারণে সেই Read more

তৃণমূলে বিএনপি-জামায়াত টক্কর, দুই দলের নজর আওয়ামী লীগের ভোটে
তৃণমূলে বিএনপি-জামায়াত টক্কর, দুই দলের নজর আওয়ামী লীগের ভোটে

অতীতে নির্বাচনে জামায়াতের যে ভোট তাতে করে দলটি বিএনপিকে আদৌ কোনো চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারবে কি-না সে প্রশ্ন তুলছেন অনেকেই। Read more

শীতে খেজুরের রস সংগ্রহে ব্যস্ত গাছিরা
শীতে খেজুরের রস সংগ্রহে ব্যস্ত গাছিরা

রাতের শেষভাগে হালকা শীত, সকালে ঘাসের ডগায় শিশির বিন্দু আর ভোরের কুয়াশা জানান দিচ্ছে শীতের আমেজ। ফলে গ্রামীণ জনপদে এখন Read more

মানিকগঞ্জে ৩টি আসনে দাখিলকৃত মনোনয়নের ২৭টির মধ্যে বাতিল ৯, বৈধ ১৮টি
মানিকগঞ্জে ৩টি আসনে দাখিলকৃত মনোনয়নের ২৭টির মধ্যে বাতিল ৯, বৈধ ১৮টি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জের ৩টি আসনের প্রার্থী বাছাই পর্বে দাখিলকৃত ২৭ জন প্রার্থীর মধ্যে ৯ জনের মনোনয়ন পত্র বাতিল Read more

জয়পুরহাটে দুটি আসনে ৭জনের মনোনয়ন বাতিল
জয়পুরহাটে দুটি আসনে ৭জনের মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর মনোনয়নপত্রে অসংগতি, সাক্ষর, তথ্য ভুলসহ বিভিন্ন অভিযোগে জয়পুরহাটে ৭টি মনোনয়নপত্র বাতিল ও তথ্য সঠিক থাকায় Read more

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার হলেন ১৬৯০ জন
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার হলেন ১৬৯০ জন

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ১ হাজার ৬৯০ জনকে ক্যাডার পদে নিয়োগ দিতে সুপারিশ করেছে সরকারি কর্ম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন