নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধি:  নরসিংদীতে চাঁদা না দেয়ায় এক ব্যবসায়ীকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ব্যবসায়ী। রবিবার (১৩ এপ্রিল)  দুপুরে নরসিংদী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সদর উপজেলার হাজীপুর কাঠ বাজারের ব্যবসায়ী ফার্নিচার ব্যবসায়ী আমির হোসেন সাদ্দাম (৩০)।অভিযুক্ত মেহেদী সরকার (৩৭) সদর উপজেলার হাজীপুর গ্রামের ওমর মিয়ার ছেলে ও হাজীপুর ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক।সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ফার্নিচার ব্যবসায়ী আমির হোসেন সাদ্দাম বলেন, তিনি হাজীপুর কাঠ বাজারে ফার্নিচার ব্যবসা করেন। গত ২৫ মার্চ রাতে ফোন করে হাজীপুর ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক মেহেদী সরকার তাঁর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে রাজি না হলে তাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়। হুমকির মুখে নিজ ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারছেন না ওই ব্যবসায়ী। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়ার ৭ দিন অতিবাহিত হলেও তাদের রাজনৈতিক প্রভাবের কারণে মামলা নথিভুক্ত না হওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।তবে এসব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মেহেদী সরকার বলেন, মূলত আমার সাথে চলাফেরা করে মাহিন নামের একটি ছেলের সাথে আমির হোসেন সাদ্দামের বড় ভাই ও ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি জামাল উদ্দিনের পারিবারিক বিরোধের জেরে মারামারি হয়। এই জেরে আমার এবং অন্যদের বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ করছে। যদি চাঁদা দাবি করে থাকি তা তদন্তের মাধ্যমে প্রমাণ করা হউক।নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক বলেন, হামলার অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিয়াকৈরে বন বিভাগের উচ্ছেদ অভিযান বন্ধের দাবি ভূমিহীনদের
কালিয়াকৈরে বন বিভাগের উচ্ছেদ অভিযান বন্ধের দাবি ভূমিহীনদের

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রাখালিয়াচালা এলাকায় বন বিভাগের উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে ভূমিহীন পরিবারগুলো রবিবার (৬ এপ্রিল) সকালে সংবাদ সম্মেলনের আয়োজন Read more

ঈদের দিন স্ত্রীকে গলা কেটে হত্যা
ঈদের দিন স্ত্রীকে গলা কেটে হত্যা

পারিবারিক কলহের জেরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় এ্যামি বেগম (১৯) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী হাসিবুলের Read more

পারমিট ছাড়া হজ পালন না করার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের
পারমিট ছাড়া হজ পালন না করার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের

পারমিট ছাড়া হজ পালন না করার জন্য অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়। সুষ্ঠু ও সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনা, হজযাত্রীদের কল্যাণ এবং বাংলাদেশ Read more

দেশে আরও ৩ দিন টানা বৃষ্টির আভাস
দেশে আরও ৩ দিন টানা বৃষ্টির আভাস

সারাদেশে নিম্নচাপের প্রভাবে আরও ৩ দিন টানা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১৪ জুলাই) আবহাওয়া অফিসের এক সতর্কবার্তায় Read more

ভারতে ডায়াবেটিস আক্রান্ত দশজনের চারজনই রোগ সম্পর্কে অবহিত নন
ভারতে ডায়াবেটিস আক্রান্ত দশজনের চারজনই রোগ সম্পর্কে অবহিত নন

এক গবেষণায় বলা হয়েছে, ভারতে গ্রামাঞ্চলের তুলনায় শহরাঞ্চলে ডায়াবেটিসের প্রাদুর্ভাব বেশি। এর জন্য সম্ভাব্য কারণ হিসাবে জীবনযাত্রা, খাদ্যাভ্যাসের মতো বিষয় Read more

জীবননগরে সড়ক প্রশস্তকরণে অনিয়মের অভিযোগ
জীবননগরে সড়ক প্রশস্তকরণে অনিয়মের অভিযোগ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। জীবননগর-চুয়াডাঙ্গা হাইওয়ে সড়কের মিলপাড়া এলাকায় রাস্তার দুই পাশে প্রশস্তকরণ কাজে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন