জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর পুলিশ সদস্যদের অন্যতম দাবি ছিল বর্তমান ইউনিফর্ম পরিবর্তন করা। সেই প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার বছরের শুরুতে বাংলাদেশ পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।প্রায় নয় মাস পর সেই উদ্যোগ বাস্তবায়নের পর্যায়ে এসেছে। নভেম্বরেই নতুন পোশাক পাচ্ছেন পুলিশ সদস্যরা।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, এবার পুলিশের পোশাক হবে লোহার (আয়রন) রঙের, র‍্যাবের পোশাক জলপাই (অলিভ) রঙের, আর আনসারের পোশাক নির্ধারিত হয়েছে সোনালি গম (গোল্ডেন হুইট) রঙে।প্রথম ধাপে মেট্রোপলিটন পুলিশ সদস্যরা নতুন পোশাক পাবেন, পরে ধাপে ধাপে জেলা পর্যায়ের পুলিশ সদস্যদের মাঝেও বিতরণ করা হবে নতুন পোশাক।সূত্র বলছে, আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে সব বাহিনীর নতুন ইউনিফর্ম পরিধানের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত হয়েছে ইউনিফর্মের রঙ ও কাপড়ের ধরনও।পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, এতদিন জেলা ও মেট্রোপলিটন পুলিশ ভিন্ন ভিন্ন রঙের পোশাক ব্যবহার করত। এবার সবার জন্য এক রঙের ইউনিফর্ম চালু করা হচ্ছে।১৫ নভেম্বর থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ দেশের সব মহানগর পুলিশের সদস্যরা নতুন ইউনিফর্ম পরবেন। জেলা পুলিশের সদস্যদের নতুন পোশাক পেতে আরও কিছুটা সময় লাগবে।পুলিশ সদর দপ্তরের ডিআইজি (লজিস্টিক্স) খোন্দকার নজমুল হাসান বলেন, ‘১৫ নভেম্বরের মধ্যে নতুন ইউনিফর্ম আনুষ্ঠানিকভাবে দেখা যাবে। সেদিন থেকেই ডিএমপি ও অন্যান্য মেট্রোপলিটন ইউনিটগুলোতে নতুন পোশাক পরা শুরু হবে। পরে ধীরে ধীরে সারাদেশে তা কার্যকর করা হবে।’অন্যদিকে, র‍্যাবের কালো ইউনিফর্ম পরিবর্তনের সিদ্ধান্ত থাকলেও জলপাই রঙের নতুন পোশাকের বাস্তবায়ন এখনও শুরু হয়নি। একইভাবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সোনালি গম রঙের নতুন পোশাক নিয়েও কিছু পরিবর্তনের আভাস পাওয়া গেছে, যদিও বিষয়টি এখনো চূড়ান্ত নয়।বিশ্বের বিভিন্ন দেশে আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক নির্ধারণে দেশ ও আবহাওয়ার বিষয়টি বিবেচনায় রাখা হয়। শীতপ্রধান দেশের পুলিশ সাধারণত গাঢ় বা কালো রঙের পোশাক পরে, যাতে তাপমাত্রা ধরে রাখা যায়। অন্যদিকে গরম বা নাতিশীতোষ্ণ অঞ্চলে হালকা রঙের পোশাক যেমন সাদা, খয়েরি বা খাকি রং ব্যবহার করা হয়, যাতে তাপ শোষণ কম হয়।ভারতীয় উপমহাদেশে পুলিশের খাকি পোশাকের প্রচলনের পেছনে রয়েছে ঔপনিবেশিক ব্রিটিশ আমলের ঐতিহাসিক প্রভাব।তবে স্বাধীনতার পর বাংলাদেশ পুলিশের পোশাকে সবচেয়ে বড় পরিবর্তন আসে ২০০৪ সালে। সেই বছর পুলিশের পোশাক পরিবর্তন করে মহানগরগুলোয় হালকা জলপাই রঙ নির্ধারন করা হয়। জেলা পুলিশকে দেওয়া হয় গাঢ় নীল রঙের পোশাক। র‌্যাবের পোষাক নির্ধারন করা হয় কালো ও এপিবিএনের পোশাক তৈরি করা হয় খাকি, বেগুনি আর নীল রঙের মিশ্রণে।এমনকি ২০০৯ সালেও কিছুটা পরিবর্তন আসে পুলিশের পোশাকে। ২০২০ সাল থেকেই বাংলাদেশ পুলিশের পোশাক পরিবর্তন নিয়ে আলোচনা চলছিল। ২০২১ সালের শুরুর দিকে পুলিশের বিভিন্ন ইউনিটের জন্য বেশ কয়েকটি পোশাকের ট্রায়ালও হয়। তারপরও নানান কারণে নতুন পোশাক পাননি বাংলাদেশ পুলিশের সদস্যরা। তবে শুরু থেকেই র‍্যাবের কালো ইউনিফর্ম কখনো পরিবর্তন হয়নি।ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জোরালো দাবি ওঠে পুলিশ বাহিনী সংস্কারের। একই সঙ্গে দাবি ওঠে পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের। এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগামীকাল প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা
আগামীকাল প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কায় অবস্থান করছে করছে বাংলাদেশ ক্রিকেট দল। এরই মধ্যে শেষ হয়ে গেছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। বাংলাদেশ Read more

গাজায় ঢুকল সৌদির সহায়তা
গাজায় ঢুকল সৌদির সহায়তা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ক্ষুধার্থ মানুষের জন্য সহায়তা পাঠিয়েছে সৌদি আরব। রাফা ক্রসিং দিয়ে বুধবার (৩০ জুলাই) সৌদির সহায়তা নিয়ে Read more

সোলেমান লেংটার মাজারে সংঘর্ষ, খাদেমকে কুপিয়ে জখম
সোলেমান লেংটার মাজারে সংঘর্ষ, খাদেমকে কুপিয়ে জখম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় হজরত শাহ সোলেমান লেংটার মাজারের প্রধান খাদেম মতিউর রহমান লাল মিয়াকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার Read more

মেট্রোরেলে আরও সহজ হচ্ছে টিকিট কাটা ও ভাড়া পরিশোধ সেবা
মেট্রোরেলে আরও সহজ হচ্ছে টিকিট কাটা ও ভাড়া পরিশোধ সেবা

মেট্রোরেলের যাত্রীদের টিকিট কাটা ও ভাড়া পরিশোধ আরও সহজ করার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। নতুন ব্যবস্থায় ব্যাংকের ডেবিট-ক্রেডিট কার্ড ব্যবহার (পাঞ্চ) Read more

বৈরী আবহাওয়ায় ভোলার অভ্যন্তরীণ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ
বৈরী আবহাওয়ায় ভোলার অভ্যন্তরীণ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে গেল দু'দিন ধরে ভোলার অভ্যন্তরীণ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। থেমে থেমে বৃষ্টি হওয়ার সাথে বইছে Read more

গবি শিক্ষার্থীর বিরুদ্ধে মিথ্যা মামলা, প্রতিবাদে মানববন্ধন
গবি শিক্ষার্থীর বিরুদ্ধে মিথ্যা মামলা, প্রতিবাদে মানববন্ধন

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) আইন বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী সামিউল ইসলাম মুন্নার বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা অভিযোগ উল্লেখ করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন