যুক্তরাষ্ট্রের টেক্সাসের কের কাউন্টিতে প্রাণঘাতী আকস্মিক বন্যার চার দিন পরেও ১৭০ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন গভর্নর গ্রেগ অ্যাবট। ধীরে ধীরে বেঁচে থাকা মানুষদের খুঁজে পাওয়ার আশাও কমছে।নিখোঁজদের মধ্যে রয়েছেন ৫ জন ক্যাম্পার এবং ক্যাম্প মিস্টিকের একজন কাউন্সেলর। মেয়েদের এই সামার ক্যাম্পটি গুয়াডালুপ নদীর তীরে অবস্থিত ছিল।মার্কিন গণমাধ্যমের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই দুর্যোগে ১১১ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৯০ জনের বেশি কেরভিল অঞ্চলের বাসিন্দা।টেক্সাসের পাশাপাশি প্রতিবেশী রাজ্য নিউ মেক্সিকোতেও মঙ্গলবার আকস্মিক বন্যা দেখা দেয়, যাতে অন্তত তিনজন প্রাণ হারান।স্থানীয় কর্মকর্তাদের মতে, সেখানে ৩.৫ ইঞ্চি বৃষ্টিপাত হয়ে রুডিওসো গ্রাম প্লাবিত হয়েছিল, তবে এখন পানি সরে গেছে।টেক্সাসে উদ্ধারকারী দলগুলো নিখোঁজদের খুঁজে বের করতে দিনরাত কাজ করছে। গভর্নর অ্যাবট বলেছেন, ‘প্রত্যেক নিখোঁজ ব্যক্তির খোঁজ না পাওয়া পর্যন্ত আমরা থামব না।’তিনি আরও সতর্ক করেছেন যে, আগামী দিনগুলোতে নিখোঁজের তালিকা আরও দীর্ঘ হতে পারে এবং যাদের খোঁজ পাওয়া যাচ্ছে না, তাদের রিপোর্ট করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।টেক্সাস ন্যাশনাল গার্ডের জেনারেল থমাস সুয়েলজার জানান, উদ্ধার কাজে ‘চিনুক ও ব্ল্যাক হক হেলিকপ্টার’ ব্যবহার করা হচ্ছে। বর্তমানে ১৩টি ব্ল্যাক হক হেলিকপ্টার (আর্কানসাস থেকে আনা ৪টিসহ) এবং ড্রোনও ব্যবহার করা হচ্ছে।এছাড়াও, বর্ডার প্যাট্রোল, এফবিআই এবং বিভিন্ন সংস্থার কর্মীরা একসাথে কাজ করছেন। শুধু কেরভিল অঞ্চলেই ২৫০ জনের বেশি উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। সূত্র: সিএনএন নিউজএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাতির ভাসমান মরদেহ দেখে স্ট্রোক করে দাদারও মৃত্যু
নাতির ভাসমান মরদেহ দেখে স্ট্রোক করে দাদারও মৃত্যু

নওগাঁর নিয়ামতপুরে সাব্বির রহমান (১৫) নামে এক শিক্ষার্থীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় পুকুরে নাতির মরদেহ ভাসতে দেখে Read more

দুদিনের টানা ভারি বর্ষণে মিরসরাইয়ে নিম্নাঞ্চল প্লাবিত
দুদিনের টানা ভারি বর্ষণে মিরসরাইয়ে নিম্নাঞ্চল প্লাবিত

চট্টগ্রামের মিরসরাইয়ে গত দুই দিনের টানা ভারী বর্ষণে আবারও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ফেনাপুনি, দুয়ারু, পৌরসভার কয়েকটি ওয়ার্ড, Read more

ইসরায়েল থেকে এলো ৪৫ ফিলিস্তিনির মরদেহ, মৃত্যুর কারণ জানতে পরীক্ষা
ইসরায়েল থেকে এলো ৪৫  ফিলিস্তিনির মরদেহ, মৃত্যুর কারণ জানতে পরীক্ষা

কারাবন্দি অবস্থায় মারা যাওয়া ৪৫ ফিলিস্তিনির মরদেহ মানবাধিকার সংস্থা রেড ক্রসের কাছে হস্তান্তর। ইসরায়েলে কারাবন্দি অবস্থায় মারা যাওয়া ৪৫ ফিলিস্তিনির মরদেহ Read more

ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে কলা খেতে সেচের পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল সাত্তার (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে Read more

শার্শায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে সরিষা আবাদ, ভালো ফলনের আশা
শার্শায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে সরিষা আবাদ, ভালো ফলনের আশা

যশোরের শার্শা উপজেলা জুড়ে সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে দিগন্ত জোড়া ফসলের মাঠ। হলুদ রাজ্যে গুঞ্জনে মুখরিত মৌঁমাছির দল। মাঠ Read more

মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন জামায়াতের প্রতিদ্বন্দ্বী প্রার্থী
মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন জামায়াতের প্রতিদ্বন্দ্বী প্রার্থী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী হয়েছেন। তাকে প্রাণঢালা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন