ভারী বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামের নদনদীর পানি বাড়ছে। এরই মধ্যে বুধবার (৮ অক্টোবর) সকালে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদে একটি মৃত গন্ডার ভেসে এসেছে। এদিকে মরা গণ্ডারের হাড়গোড় সংগ্রহ করে জাদুঘরে রাখা হবে বলে জানা গেছে।স্থানীয় বাসিন্দাদের ধারণা, কয়েক দিনের ভারী বৃষ্টি ও উজানের ঢলে ভারতের কোনো বন্য প্রাণী সংরক্ষণ এলাকা থেকে ভেসে এসেছে এটি।স্থানীয়রা জানান, গত কয়েক দিনের ভারী বর্ষণে ও ঢলের কারণে ভারতে প্রবল বন্যার খবর পেয়েছেন তারা। একইসঙ্গে সীমান্তের ওপারে পাহাড় ধ্বস ও বনাঞ্চল তলিয়ে যাওয়া খবরও পাওয়া গেছে। এর প্রভাবে গত রোববার থেকে দুধকুমার নদ দিয়ে গাছের গুঁড়ি, মরা গরু, সাপ, মাছ ভেসে আসতে দেখা গেছে। সর্বশেষ বুধবার সকালে ভেসে এসেছে একটি গন্ডারের মরদেহ। পরে সেটি তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের দুধকুমার নদের চরে আটকা পড়ে।মঞ্জুরুল ইসলাম নামের স্থানীয় এক বাসিন্দা জানান, উজানের ঢলে কালজানি ও দুধকুমার নদে শত শত গাছের গুঁড়ি ও কাঠ ভেসে এসেছে। এর সঙ্গে ওই মৃত গন্ডার ভেসে আসে।খবর পেয়ে আজ ঘটনাস্থল পরিদর্শনে যান তিলাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. কামরুজ্জামান, কুড়িগ্রাম রেঞ্জ কর্মকর্তা (সামাজিক বনায়ন) সাদিকুর রহমান, উপজেলা বন কর্মকর্তা সেকেন্দার আলী ও যমুনা সেতু আঞ্চলিক জাদুঘরের কিউরেটর জুয়েল রানা।ইউপি চেয়ারম্যান বলেন, ‘গতকাল এলাকাবাসী মৃত দেহটি দেখতে পেয়ে আমাকে খবর দিলে আমি বন বিভাগকে জানাই। আজ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তাসহ যমুনা সেতু আঞ্চলিক জাদুঘরের কিউরেটর সরেজমিনে পরিদর্শন করেন।’কুড়িগ্রাম বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, গন্ডারটি খুব বড় ও ভারী হওয়ায় সরানো সম্ভব হয়নি। তাই মাটিতে গর্ত করে সেখানেই পুঁতে ফেলার ব্যবস্থা করা হচ্ছে। জাদুঘরের লোকজন এর হাড়গোড় সংগ্রহ করবেন।যমুনা সেতু আঞ্চলিক জাদুঘরের কিউরেটর জুয়েল রানা বলেন, গন্ডারটির দেহ পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে। দুই মাস পর পচনপ্রক্রিয়া সম্পন্ন হলে হাড়গোড় সংগ্রহ করে জাদুঘরে সংরক্ষণ করা হবে। এগুলো শিক্ষা ও গবেষণার কাজে ব্যবহৃত হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘চটগ্রামে দেশের সবচেয়ে বড় ক্যান্সার হাসপাতাল হবে’
‘চটগ্রামে দেশের সবচেয়ে বড় ক্যান্সার হাসপাতাল হবে’

চট্টগ্রামে একদিন দেশের সবচেয়ে বড় ক্যান্সার হাসপাতাল গড়ে উঠবে। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। Read more

যুক্তরাজ্য থেকে ‘পালালেন’ ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাজ্য থেকে ‘পালালেন’ ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী

সফর সংক্ষিপ্ত করে দখলদার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার যুক্তরাজ্য থেকে ‘পালিয়েছেন’ বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।লন্ডনভিত্তিক মানবাধিকার বিষয়ক সংস্থা গ্লোবাল Read more

কসবায় ৪৭ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে পুলিশ
কসবায় ৪৭ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে পুলিশ

ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদের এর সার্বিক তত্ত্বাবধানে কসবা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা Read more

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ
বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

বাংলাদেশের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সব খেলা এবং অনুষ্ঠান Read more

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকিট নিশ্চিত করল যেসব দেশ
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকিট নিশ্চিত করল যেসব দেশ

ফুটবলপ্রিয় দেশ ইতালি এবার ক্রিকেট ইতিহাসে নতুন এক অধ্যায় শুরু করল। প্রথমবারের মতো তারা জায়গা করে নিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে। ইউরোপ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন