জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার যমুনা  পাড়ের বাসিন্দা আব্দুল খালেক তার  একসময়  সবকিছু—নিজের ভিটেমাটি, মাঠ ভরা ফসল , আর হাসিমুখে দৌড়ে আসা ছেলে-মেয়েদের ডাক। সেই উঠোনে বিকেল হলে তার মেয়েটি গান গাইত, আর ছোট ছেলে দৌড়ে এসে বাবার কোলে উঠত। সংসার ছোট ছিল, তবু তাতে ছিল অফুরন্ত সুখ।কিন্তু একদিন শুরু হলো নদীভাঙন,  প্রথমে মাঠ গেল, তারপর বাড়ির একাংশ। তবুও  আশা ছাড়েননি,  কিন্তু কিছুদিনের মধ্যেই পুরো ভিটে নদীতে মিশে গেল,  নিঃস্ব হয়ে পড়লেন। সেই সময় তার বড় ছেলে কাজের সন্ধানে শহরে চলে যায়, মেয়ে বিয়ের পর আর খোঁজ নেয় না। ছোট ছেলেটিকেও একটি আত্মীয়ের বাড়িতে পাঠাতে বাধ্য হন।সময় গড়ায়, কেউ আর ফিরে তাকায় না। এখন সে  একা,  পকেটে নেই মোবাইল, চোখে নেই স্বপ্ন। কাঁধে একটা জীর্ণ বস্তা, হাতে দুটি বাঁশের লাঠি আর বুকে এক পাহাড়সম একাকিত্ব নিয়ে দিন কাটে তার। তিনি নদীর পাড়ে বসে আছেন—যে নদী একে একে কেড়ে নিয়েছে তার জমি, ঘর, সন্তান, শান্তি—সবকিছু। চোখে জল নেই, শুধু দৃষ্টিতে জমে থাকা হাজার প্রশ্ন—”কেন এই শাস্তি?”আব্দুল খালেক এর  চোখ এখন খালি, সন্তানদের মুখ মনে করতে গেলেও স্মৃতি ঝাপসা হয়ে আসে। কেউ নেই পাশে, কেউ নেই ফিরে চাওয়ার মতো।এ নদী শুধু তার ভিটে নেয়নি, নিয়েছে তার জীবন, তার ভালোবাসা, আর তার চোখের আলো। এখন তিনি শুধু এক ভাঙা নৌকার মাঝি—যার গন্তব্য নেই, শুধু অসীম বেদনার স্রোতে ভেসে চলা। এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাটোর সরকারি বালক বিদ্যালয়ে ভর্তির তালিকায় বালিকার নাম
নাটোর সরকারি বালক বিদ্যালয়ে ভর্তির তালিকায় বালিকার নাম

অনলাইনের লটারিতে নাটোর সরকারি বালক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীতে ভর্তির সুযোগ পেয়েছে মোছা. সুমাইয়া খাতুন নামে এক শিক্ষার্থী। বৃহস্পতিবার বিকেলে তৃতীয় Read more

টানা ৮ দিন স্যাটেলাইট সম্প্রচারে বিঘ্ন ঘটার শঙ্কা
টানা ৮ দিন স্যাটেলাইট সম্প্রচারে বিঘ্ন ঘটার শঙ্কা

সৌর ব্যতিচারের কারণে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে টানা ৯ দিন বাংলাদেশে স্যাটেলাইট-নির্ভর সম্প্রচারে বিঘ্ন ঘটতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট Read more

নেত্রকোনার বিল থেকে দুই জেলের মরদেহ উদ্ধার
নেত্রকোনার বিল থেকে দুই জেলের মরদেহ উদ্ধার

নেত্রকোনায় মোহনগঞ্জে বিল থেকে দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৭ মে) সকালে উপজেলার মাঘান ইউনিয়নের পেরিরচরের পেরির বিল থেকে Read more

স্ত্রীর কিডনিতে নতুন জীবন, হেলিকপ্টারে গ্রামে ফিরলেন কুদ্দুস বিশ্বাস
স্ত্রীর কিডনিতে নতুন জীবন, হেলিকপ্টারে গ্রামে ফিরলেন কুদ্দুস বিশ্বাস

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকার বিশিষ্ট মাছ ব্যবসায়ী এবং শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব কুদ্দুস বিশ্বাস (৫০) দীর্ঘদিন Read more

আন্তর্জাতিক দমকলকর্মী দিবস আজ
আন্তর্জাতিক দমকলকর্মী দিবস আজ

আজ ৪ মে, ‘আন্তর্জাতিক দমকলকর্মী দিবস’ বা ‘IFFD’ হিসেবে পালিত হয়। প্রতি বছর প্রতি মাসের নির্দিষ্ট কিছু দিনে বিভিন্ন দেশেই কিছু দিবস Read more

পৃথিবীকে তারা ফিলিস্তিনিশূন্য করার নিয়ত নিয়ে নেমেছে: জয়া
পৃথিবীকে তারা ফিলিস্তিনিশূন্য করার নিয়ত নিয়ে নেমেছে: জয়া

গাজায় ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে ফুঁসে উঠেছে গোটা মুসলিম বিশ্ব। এ ন্যাক্কারজনক আক্রমণে সারাবিশ্ব নিন্দা জানালেও যেন কোনো লজ্জা পাচ্ছে না Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন