গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের চিন্তাধারায় পরিবর্তন আনতে হবে।’ তিনি বলেন, ‘নির্বাচন রাজনৈতিক পেশিশক্তি ও কালো টাকার প্রভাব থেকে মুক্ত করতে বাংলাদেশে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন প্রয়োজন। এতে যে দল যত শতাংশ ভোট পাবে, সংসদে সেই অনুপাতে আসন পাবে। ফলে কেউ এককভাবে মাতবরী করতে পারবে না।’বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৪টায় পটুয়াখালীর গলাচিপা পৌর মঞ্চে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নুরুল হক নুর।নুর আরও বলেন, ‘আগের সেই দিন নেই যে দিনের ভোট রাতে হয়, কিংবা মেম্বারের ভোট দিয়ে দাও আমরা চেয়ারম্যানের ভোট দিয়ে দিচ্ছি। সেই সুযোগ নেই, এখন মানুষ পরিবর্তন চায়।’ তিনি চলমান শিক্ষক আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বলেন, ‘শিক্ষকদের বেতন-ভাতা সর্বোচ্চ পর্যায়ে হওয়া উচিত। শিক্ষকরা দেশের প্রথম শ্রেণির নাগরিক, তাঁদের প্রতি সম্মান ও প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। তাদের বেতন দ্বিগুণ বা তিনগুণ করা দরকার।’তিনি আরও বলেন, ‘আমরা চেয়েছিলাম ঘুষ ও দুর্নীতি বন্ধ হোক। সরকারি অফিসে কাজের পরিবেশ সৎ করতে হলে কর্মকর্তাদের ন্যায্য বেতন দিতে হবে। তবেই তারা ঘুষের চিন্তা করবে না।’সভায় সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ গলাচিপা উপজেলা শাখার আহ্বায়ক আলহাজ্ব মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় উচ্চতর পরিষদের সদস্য শহিদুল ইসলাম ফাহিম, মো. রবিউল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শহিদুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য আবু নাঈম, বরিশাল বিভাগীয় সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাসেল, পটুয়াখালী জেলা আহ্বায়ক মো. নজরুল ইসলাম লিটু ও সদস্য সচিব শাহ আলম সিকদার।এছাড়াও উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা সদস্য সচিব জাকির হোসেন মুন্সি, পৌর আহ্বায়ক মো. লিটন মাতুব্বর, দশমিনা উপজেলা আহ্বায়ক লিয়ার হোসেন ও সদস্য সচিব মিলন মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান শোয়েব মাস্টার, ছাত্র অধিকার পরিষদের সদস্য মহিবুল্লাহ এনিম ও পৌর সদস্য সচিব রেজাউল হাওলাদার।সভায় বক্তারা বলেন, ‘দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় গণঅধিকার পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষের অধিকার আদায়ে আন্দোলনকে আরও বেগবান করতে হবে।’মতবিনিময় সভায় স্থানীয় তরুণ ভোটার, পেশাজীবী ও বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতাকর্মীদের উপস্থিতিতে সভাস্থল উৎসবমুখর হয়ে ওঠে। জানা যায়, পটুয়াখালী জেলায় পাঁচ দিনের সফরের অংশ হিসেবে নুরুল হক নুর দশমিনা সদর, গলাচিপা ঠাকুরবাজার, আরজবেগি ও উলানিয়া বাজারে পথসভা করেছেন। সন্ধ্যায় তিনি অফিসার্স ক্লাবে স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে আলোচনা সভায় অংশ নেন। বৃহস্পতিবার চরবিশ্বাসে পথসভা করে শুক্রবার ঢাকার উদ্দেশ্যে রওনা করার কথা রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জের চৌহালীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার
সিরাজগঞ্জের চৌহালীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার

সিরাজগঞ্জের চৌহালীতে ইয়াবাসহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে চৌহালী থানা পুলিশ।শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দত্তকান্দি এলাকায় অভিযান পরিচালনা Read more

বাংলাদেশের ‘গ্রেটেস্ট ক্রিকেটার’ সাকিব আল হাসান: ইফতেখার মিঠু
বাংলাদেশের ‘গ্রেটেস্ট ক্রিকেটার’ সাকিব আল হাসান: ইফতেখার মিঠু

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে যখন পাল্লেকেলেতে ধুকছিলো বাংলাদেশ তখন গায়ানায় ব্যাটে ঝড় তুলছিলেন সাকিব আল হাসান। একদিকে লঙ্কানদের বিপক্ষে Read more

বাংলাদেশে চাইনিজ সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের প্রস্তাব প্রধান উপদেষ্টার
বাংলাদেশে চাইনিজ সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের প্রস্তাব প্রধান উপদেষ্টার

চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগকে (বিআরআই) সর্বোচ্চ গুরুত্ব দেয় বাংলাদেশ। দেশটির গণমাধ্যম সিজিটিএনকে দেয়া সাক্ষাতকারে একথা বলেন প্রধান উপদেষ্টা ড. Read more

ওয়েস্টিন থেকে মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার
ওয়েস্টিন থেকে মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানী গুলশানের হোটেল ওয়েস্টিন থেকে একজন মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩১ আগস্ট) রাতে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা Read more

“আমার সন্তানের বিনিময়ে দেশ আজ ফ্যাসিবাদ মুক্ত” জুলাই শহীদের পিতা
“আমার সন্তানের বিনিময়ে দেশ আজ ফ্যাসিবাদ মুক্ত” জুলাই শহীদের পিতা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান: আমাদের প্রত্যাশা ও সীমাবদ্ধতা’ বিষয়ক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত Read more

যে কারণে শোকজ করা হয় ডিসি সারওয়ার আলমকে
যে কারণে শোকজ করা হয় ডিসি সারওয়ার আলমকে

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে শোকজ (কারণ দর্শানো নোটিশ) করেছেন আদালত। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তাকে লিখিত জবাব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন