দিন রাতের পরিতর্বতন আল্লাহ তায়ালার প্রকৃতি বিধান। জীবনের ডায়েরি থেকে ঝরে গেলো আরো একটি বছর। প্রতিটি বছর গেলেই আমরা মৃত্যুর আরো কাছাকাছি হই। শুরু হয় নতুন বছর। নতুন বছরে মানুষ আনন্দিত হয়। আবার অনুশোচনা ও দুঃখে ভারাক্রান্তও হয়। নতুন বছর আগমনে যেমন খুশি ও আনন্দ বিরাজ করে। তেমনি জীবন থেকে একটি বছর হারিয়ে যাওয়ার বেদনাও মিশে থাকে। হে আল্লাহ! আপনি আমাদের মাঝে এ মাস/বছরের আগমন ঘটান শান্তি, নিরাপত্তা এবং ইমান ও ইসলামের ওপর অবিচলতার সাথে।সাহাবি আবদুল্লাহ ইবনে হিশাম (রা.) থেকে বর্ণিত রয়েছে, সাহাবায়ে কেরাম (হিজরি ক্যালেন্ডারের) নতুন মাস বা নতুন বছর শুরু হলে এ দোয়াটি পড়তেন:اللَّهُمَّ أَدْخِلْهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَالْإِيمَانِ وَالسَّلَامَةِ وَالْإِسْلَامِ وَرِضْوَانٍ مِنَ الرَّحْمَنِ وَجَوَار مِنَ الشَّيْطَانِউচ্চারণ: আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল-আমনি ওয়াল ইমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি ওয়া রিদওয়ানিম মিনার রাহমানি ওয়া জাওয়ারিম মিনাশ শায়ত্বানি।অর্থ: হে আল্লাহ! আপনি আমাদের মাঝে এ মাস/বছরের আগমন ঘটান শান্তি, নিরাপত্তা এবং ইমান ও ইসলামের ওপর অবিচলতার সাথে, শয়তান থেকে সুরক্ষা ও দয়াময় আল্লাল্লাহর সন্তুষ্টির সাথে। (মু’জামুস সাহাবাহ: ১৫৩৯)ইসলামে মুসলমানদের ক্যালেন্ডার হিসেবে হিজরি চন্দ্র ক্যালেন্ডার পরিচিত ও গ্রহণযোগ্য। ইসলামের অনেক বিধান এ ক্যালেন্ডারের তারিখ অনুযায়ী পালন করতে হয়। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তারা তোমাকে নতুন চাঁদ সম্পর্কে প্রশ্ন করে। বলো, তা মানুষের ও হজের জন্য সময় নির্ধারক। (সুরা বাকারা: ১৮৯)নবিজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) চন্দ্র ক্যালেন্ডারের মাসের হিসাব রাখতেন। মাসের শুরুতে নতুন চাঁদ দেখে দোয়া পড়তেন। ওপরে উল্লেখিত দোয়াটিও সাহাবায়ে কেরাম পড়তেন হিজরি নতুন মাস বা নতুন বছরের শুরুতে।আমাদের দেশে যেহেতু বাংলা ক্যালেন্ডারও প্রচলিত, বৈষয়িক কিছু কাজকর্মে আমরা ক্যালেন্ডারটি ব্যবহার করে থাকি, তাই বাংলা ক্যালেন্ডারের নতুন বছরের শুরুতেও এ দোয়াটি আমরা পড়তে পারি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪৭ জন
গাজীপুরে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪৭ জন

কোনো তদবির বা ঘুষ ছাড়াই মাত্র ১২০ টাকা খরচ করে শুধুমাত্র শারীরিক ও মেধাগত যোগ্যতার ভিত্তিতে গাজীপুর জেলায় পুলিশ কনস্টেবল Read more

ভোটের মার্কা শাপলা নয়, ইসির চূড়ান্ত সিদ্ধান্ত
ভোটের মার্কা শাপলা নয়, ইসির চূড়ান্ত সিদ্ধান্ত

দুটি রাজনৈতিক দলের দলীয় প্রতীক হিসেবে দাবির মধ্যে নির্বাচনি প্রতীক হিসেবে ‘শাপলা’কে ব্যবহার না করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন Read more

চেকপোস্টে দায়িত্বজ্ঞানহীন পুলিশ, গাড়ি তল্লাশিতে বাইরের লোক
চেকপোস্টে দায়িত্বজ্ঞানহীন পুলিশ, গাড়ি তল্লাশিতে বাইরের লোক

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক। দেশের অন্যতম ব্যস্ত সড়ক। প্রতিদিন হাজারো বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, মাইক্রোবাস ও প্রাইভেটকার যাতায়াত করে এই পথে। নিরাপত্তা Read more

১৮৫ বছরের সংরক্ষিত বন মহিষের শিং পাহাড়পুর জাদুঘরে প্রদান
১৮৫ বছরের সংরক্ষিত বন মহিষের শিং পাহাড়পুর জাদুঘরে প্রদান

প্রায় ১৮৫ বছরের সংরক্ষিত একটি বন মহিষের শিংসহ মাথার করোটি নওগাঁর পাহাড়পুর (সোমপুর) বৌদ্ধ বিহার যাদুঘরে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ Read more

ইসির কাছে ফের শাপলা প্রতীক চাইলো এনসিপি
ইসির কাছে ফের শাপলা প্রতীক চাইলো এনসিপি

নির্বাচন কমিশনের (ইসি) কাছে ফের শাপলা প্রতীক চেয়ে চিঠি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ইসির কাছে ৭টি নমুনা আঁকিয়ে পাঠিয়েছে Read more

‘আমার একটা বেস্ট ফ্রেন্ড আমার চোখের সামনেই মারা গেছে’
‘আমার একটা বেস্ট ফ্রেন্ড আমার চোখের সামনেই মারা গেছে’

ঢাকার উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে বলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন