নড়াইলের লোহাগড়া উপজেলার কাউলিডাঙ্গা বিল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) সকালে উপজেলার নোয়গ্রাম ইউনিয়নের কাউলিডাঙ্গা বিল থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম সালমান খন্দকার (২৪)। তিনি উপজেলার শামুকখোলা গ্রামের খাজা খন্দকারের ছেলে।পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, সালমান খন্দকার বৃহস্পতিবার রাত ১১টা পর্যন্ত সালমান ও তার বন্ধুরা মিলে লোহাগড়া উপজেলার রামকান্তপুর মধুমতি নদীর পাড়ে পিকনিক করে। পিকনিক শেষে শামুকখোলায় নিজ বাড়িতে ফিরে আসেন। এসে কিছু সময় পর আবার সে বাড়ি থেকে বের হয়ে যায়। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তার মুঠোফোনে একাধিক বার কল দিলে তা বন্ধ পাওয়া যায়। শুক্রবার সকালে নোয়াগ্রাম ইউনিয়নের কাউলিডাঙ্গা বিলের মধ্যে একটি অজ্ঞাত লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। এদিকে অজ্ঞাত লাশ পাওয়ার খবর পেয়ে সালমানের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ শনাক্ত করে। পরে লোহাগড়া থানা পুলিশ নিহত সালমান খন্দকারের লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়।লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত সালমান খন্দকারের মরদেহ উদ্বার করে ময়না তদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তবে ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
থানা থেকে ট্রাংক ভেঙে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরি অভিযোগ
থানা থেকে ট্রাংক ভেঙে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরি অভিযোগ

নওগাঁর ধামইরহাট থানা হেফাজতে থাকা ট্রাংক ভেঙে আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনাটি Read more

নিহতের সংখ্যা বেড়ে ৩১ জন, শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ
নিহতের সংখ্যা বেড়ে ৩১ জন, শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে Read more

৪০ টাকার কাঁচা মরিচ এক সপ্তাহের ব্যবধানে ২৪০ টাকা
৪০ টাকার কাঁচা মরিচ এক সপ্তাহের ব্যবধানে ২৪০ টাকা

নওগাঁয় হঠাৎ বেড়েছে কাঁচা মরিচের দাম। এক সপ্তাহের ব্যবধানে প্রায় ৫ থেকে ৬ গুণ দাম বেড়েছে এই কাঁচা পণ্যটির। বর্তমানে Read more

বিরামপুরে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি, আটক ৫
বিরামপুরে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি, আটক ৫

দিনাজপুরের বিরামপুরে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি দেওয়ার ঘটনায় পাঁচ জনকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ। শনিবার (২৬ এপ্রিল) দিবাগত রাত ১২ Read more

ইমাম-শিক্ষকরাও যেন এমপি হতে পারেন, সেই ব্যবস্থার দাবি এনসিপির
ইমাম-শিক্ষকরাও যেন এমপি হতে পারেন, সেই ব্যবস্থার দাবি এনসিপির

গত তিনটি নির্বাচনে যে সব কর্মকর্তারা অনিয়মে জড়িত ছিলেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে জাতীয় নাগরিক কমিটি-এনসিপি। আজ রবিবার নির্বাচন Read more

শিক্ষা চত্বরে নিথর এক দেহ, আশেপাশে নেই মানবতা
শিক্ষা চত্বরে নিথর এক দেহ, আশেপাশে নেই মানবতা

রাজশাহীর সিএনবি মোড় তখন অনেকটাই নির্জন। বৃহস্পতিবার (০৫ জুন) রাত সাড়ে দশটা। চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে কয়েকটি রিকশা, কিছু পথচারী, দূর থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন