নড়াইলে তেল না পেয়ে একটি ফিলিং স্টেশনের ম্যানেজারের সঙ্গে ট্রাক চালকের বাকবিতণ্ডার জেরে ম্যানেজারকে ট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে ট্রাক চালকের বিরুদ্ধে। নিহতের নাম নাহিদ সরদার (৩৫)। এ ঘটনায় পাম্পের কর্মী জিহাদুল মোল্যা (২৯) গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।শনিবার (২৮ মার্চ) দিবাগত মধ্যরাতে যশোর-নড়াইল-কালনা মহাসড়কের তুলারামপুর এলাকায় মের্সাস তানভীর ফিলিং স্টেশনের পাশে রেল সেতুর নিচে এ ঘটনা ঘটে।নিহত নাহিদ সরদার সদর উপজেলার তুলারামপুর এলাকায় মের্সাস তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার ও তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের মৃত আকরাম সরদারের ছেলে। আহত জিহাদুল মোল্যা একই এলাকার জহুরুল মোল্যার ছেলে।মের্সাস তানভীর ফিলিং স্টেশনের কর্মচারীরা জানান, গত শনিবার রাতে সুজাত নামের এক ট্রাক চালক তেল নিতে এসে পাম্প ম্যানেজার নাহিদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওই ট্রাক চালক প্রকাশ্যে ম্যানেজার নাহিদকে ট্রাকচাপা দিয়ে হত্যার হুমকি দেন। বাকবিতণ্ডার পরও ওই ট্রাক চালক পাম্প এলাকায় অবস্থান করেন।রাত ২টা ১০ মিনিটে ফিলিং স্টেশনের কাজ শেষে নাহিদ মোটরসাইকেলে করে সহকর্মী জিহাদকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। এ সময় দ্রুত গতিতে ট্রাকটি তাদের পেছনে ধাওয়া করে। একপর্যায়ে ট্রাকের চাপায় নাহিদ ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত জিহাদুলকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে জেলা হাসপাতালে নেওয়া হলে পরে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, “পুলিশ খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করেছে। মের্সাস তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার নাহিদের মরদেহ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত চালক ও ট্রাক আটকের চেষ্টা চলছে।”ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদারীপুরে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ
মাদারীপুরে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ

মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের হাজরাপুর গ্রামে এক ইতালি প্রবাসীর বাড়িতে মুখোশ পরে হামলা চালানোর অভিযোগ উঠেছে তারই ঘনিষ্ঠ আত্মীয়দের Read more

হঠাৎ করেই বিদেশে তৈরি সব রাউটার কালোতালিকাভুক্ত করল যুক্তরাষ্ট্র
হঠাৎ করেই বিদেশে তৈরি সব রাউটার কালোতালিকাভুক্ত করল যুক্তরাষ্ট্র

হঠাৎ করেই বিদেশে তৈরি সব ভোক্তা-ব্যবহারের ইন্টারনেট রাউটারকে কালোতালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। জাতীয় নিরাপত্তার কথা উল্লেখ করে দেশটির ফেডারেল কমিউনিকেশনস কমিশন Read more

চট্টগ্রামে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন
চট্টগ্রামে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

চট্টগ্রামের সীতাকুন্ডে জঙ্গল সলিমপুর এলাকায় সংবাদ সংগ্রহ করতে যাওয়া এখন টেলিভিশনের ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও চিত্র সাংবাদিক পারভেজ রহমান Read more

এনসিপির সমাবেশে হামলা, কিশোরগঞ্জে সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ
এনসিপির সমাবেশে হামলা, কিশোরগঞ্জে সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের হামলার প্রতিবাদে কিশোরগঞ্জের ভৈরব-ময়মনসিংহ মহাসড়ক Read more

সুদানে শহীদ বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিচয় প্রকাশ
সুদানে শহীদ বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিচয় প্রকাশ

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে হামলায় শহীদ ৬ ও আহত ৮ বাংলাদেশির পরিচয় জানা গেছে। রবিবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ আর্মির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন