টাঙ্গাইলের কালিহাতীতে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে ইউনূসুর রহমান হৃদয় (১৮) নামে সেনাবাহিনীতে সদ্য মনোনীত এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের পুকুরে এ ঘটনা ঘটে। হৃদয় কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের পাছ জোয়াইর গ্রামের মো. আব্দুর রহমানের ছেলে। পরিবারসহ তারা পৌর এলাকার সাতুটিয়ায় ভাড়া বাসায় বসবাস করতেন। কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, হৃদয় সেনাবাহিনীর সৈনিক পদে মনোনীত হওয়ার সুবাদে মঙ্গলবার সকালে তার মায়ের সঙ্গে উপজেলা পরিষদের পুকুরে সাঁতার শিখতে যান। গাড়ির চাকার টিউব দিয়ে সাঁতার শেখার এক পর্যায়ে সে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে অপমৃত্যুর মামলা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সোমবার থেকে আমানতের অর্থ ফেরত পাবেন ৫ ব্যাংকের গ্রাহকরা
সোমবার থেকে আমানতের অর্থ ফেরত পাবেন ৫ ব্যাংকের গ্রাহকরা

একীভূত হওয়া সমস্যাগ্রস্ত ৫ ইসলামী ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া শুরু হবে আগামী সপ্তাহ থেকে। প্রাথমিকভাবে গ্রাহকরা আমানত বিমার আওয়ায় Read more

বুধবার থেকে শুরু হচ্ছে হজের আনুষ্ঠানিকতা
বুধবার থেকে শুরু হচ্ছে হজের আনুষ্ঠানিকতা

আগামীকাল বুধবার (৪ জুন) থেকে মুসলিমদের অন্যতম পবিত্র ইবাদাত হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে।  জিলহজ মাসের চাঁদ দেখার পর হজের এই Read more

১১৯ আসনে প্রার্থী ঘোষণা করলো জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট
১১৯ আসনে প্রার্থী ঘোষণা করলো জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট

জাতীয় পার্টির (জাপা) একাংশ ও জেপির নেতৃত্বে সম্প্রতি আত্মপ্রকাশ করা রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) ১১৯টি আসনে প্রার্থী ঘোষণা Read more

স্লোগানে উত্তাল শাহবাগ, ভারতীয় পণ্য বয়কটের ডাক
স্লোগানে উত্তাল শাহবাগ, ভারতীয় পণ্য বয়কটের ডাক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রাতভর আন্দোলন করেছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। শুক্রবার Read more

এশিয়া কাপের জন্য আফগানিস্তানের শক্তিশালী দল ঘোষণা
এশিয়া কাপের জন্য আফগানিস্তানের শক্তিশালী দল ঘোষণা

আগামী সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ ২০২৫। এটিকে সামনে স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। যথারীতি Read more

ইসরায়েলি ড্রোন বিস্ফোরণে লেবাননের দুই সেনা নিহত
ইসরায়েলি ড্রোন বিস্ফোরণে লেবাননের দুই সেনা নিহত

দক্ষিণ লেবাননে তদন্তের সময় ইসরায়েলি ড্রোন বিস্ফোরণে দুই সেনা নিহত এবং আরও দুজন আহত হয়েছে বলে জানিয়েছে লেবানন সেনাবাহিনী। খবর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন