নওগাঁর সদর ও মান্দা উপজেলা থেকে পৃথক ঘটনায় দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  বুধবার (৯ এপ্রিল) সকালে সদর উপজেলার শৈলগাছী থেকে এক শ্রমিক ও মান্দা উপজেলার চকউলি গ্রাম থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়।  নিহতরা হলেন, সদর উপজেলার তিলকপুর ইকরতারা গ্রামের বাসিন্দা জামাল (৫২) ও মান্দা উপজেলার চকউলি গ্রামের বাসিন্দা আব্দুল খালেকের ছেলে রায়হান (২৫)।নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, নিহত জামাল শৈলগাছি গ্রামের একটি মুরগির ফার্মে স্ত্রীসহ কাজ করতেন। গতকাল সন্ধ্যা থেকে হঠাৎ করেই তাকে পাওয়া যাচ্ছিল না। আজ সকালে ওই ফার্মের ১০০ গজ দুরে সড়কের পাশে তার মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল বর্গা পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।এদিকে মান্দা থানার এসআই (উপ-পরিদর্শক) হাবিবুর জানান, উপজেলার চকউলি গ্রামের পুকুর পাড়ের একটি আম গাছে রায়হানের ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত

রাজধানীর সাত সরকারি কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত করা হয়েছে। এটি অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। রোববার Read more

Online-Casinos in Deutschland: sicher spielen, Angebote vergleichen und bewusst entscheiden
Online-Casinos in Deutschland: sicher spielen, Angebote vergleichen und bewusst entscheiden

Online-Glücksspiel ist in Deutschland bequem erreichbar, doch ein gutes Spielerlebnis hängt nicht allein von bunten Spielen oder einem großzügigen Bonus Read more

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ: যশোর সীমান্তে বিজিবির তল্লাশি জোরদার
খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ: যশোর সীমান্তে বিজিবির তল্লাশি জোরদার

দুর্বৃত্তদের গুলিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান ও শ্রমিক সংগঠনের খুলনা বিভাগীয় সংগঠক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হওয়ায় যশোর সীমান্তে টহল Read more

২৬৩ বিডিআর সদস্যের জামিন শুনানি ফের পেছাল
২৬৩ বিডিআর সদস্যের জামিন শুনানি ফের পেছাল

পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ২৬৩ জন বিডিআর সদস্যের জামিন শুনানি পিছিয়েছে।বৃহস্পতিবার (১০ এপ্রিল) ঢাকার বিশেষ Read more

ইরানে রাসায়নিক বিস্ফোরণে নিহত বেড়ে ২৫
ইরানে রাসায়নিক বিস্ফোরণে নিহত বেড়ে ২৫

ইরানে ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণে সৃষ্ট আগুন এখন পর্যন্ত নেভাতে সক্ষম হননি দমকলকর্মীরা। এদিকে এ ঘটনায় হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন