ইসলামি ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ‘নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্প’ দ্রুত অনুমোদন ও জানুয়ারি ২০২৫ হতে বকেয়া বেতন-ভাতা প্রদানসহ ৫ দফা দাবিতে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৭ মে) বেলা ১১টায় নওগাঁ শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় মডেল মসজিদের সামনে ‘নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্পের শিক্ষক, কেয়ারটেকার ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ’ উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়।এসময় জেলা ইসলামি ফাউন্ডেশনের মাঠকর্মী মাওলানা তৌফিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- পুলিশ লাইন মসজিদের শিক্ষক মাওলানা আব্দুর রাজ্জাক, সরকারি শিশু পরিবারের শিক্ষক মাওলানা আব্দুর রাজ্জাক, পত্নীতলা উপজেলর মডেল কেয়ারটেকারের  শিক্ষক মাওলানা ওমর ফারুক, রানীনগর উপজেলার সহজ কুরআন শিক্ষা শিক্ষক মাওলানা রুহুল কুদ্দুস এবং মহাদেবপুর উপজেলার সাধারণ কেয়ারটেকার শিক্ষক মাওলানা আব্দুল মতিন সহ অন্যরা বক্তব্য রাখেন।বক্তারা বলেন- গত বছরের ১৯ আগস্ট ধর্ম উপদেষ্টা প্রকল্পের বিদ্যমান জনবলকে রাজস্বখাতে স্থানান্তর করার আশ্বাস প্রদান করা হলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। গত ১৪ মে পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত প্রকল্প মূল্যায়ন কমিটির একটি সভায় সিদ্ধান্ত হয় ৫ মাসের বেতন-ভাতা বাদ দিয়ে প্রকল্প অনুমোদনের তারিখ থেকে বেতন-ভাতা প্রদান করা হবে। এরপর থেকে প্রকল্পে কর্মরত ৮৪ হাজার শিক্ষক, কেয়ারটেকার, কর্মকর্তা-কর্মচারীগণের ব্যাপক উদ্বেগ, উৎকণ্ঠা ও হতাশার সৃষ্টি হয়েছে।গত ঈদুল ফিতরেও প্রকল্পের জনবল ও শিক্ষক কেয়ারটেকারদেরকে বেতন-ভাতা দেওয়া হয়নি। বেতন-ভাতা না পেয়ে পরিবার পরিজন নিয়ে সবাই মানবেতর জীবনযাপন করছে। তারপরও কর্তৃপক্ষের নির্দেশনার আলোকে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে যাচ্ছে। পবিত্র ঈদুল আজহা’র পূর্বে তাদের বেতন-ভাতা প্রদান করা না হলে সারা দেশে সরকারের ভাবমর্যাদা ক্ষুন্ন হবে।প্রকল্পটি দ্রুত অনুমোদন করে ঈদুল আজহার পূর্বে প্রকল্পে কর্মরত জনবল ও শিক্ষক-কেয়ারটেকারগণের বেতন-ভাতা পরিশোধ করে জনবলকে রাজস্ব খাতভুক্তকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাইবার স্পেসেও নিষিদ্ধ হলো আ.লীগের কার্যক্রম
সাইবার স্পেসেও নিষিদ্ধ হলো আ.লীগের কার্যক্রম

জুলাই ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলেও দলটি এতদিন তার Read more

প্রধান উপদেষ্টা ফিরলেই সচিবালয়ে সংকট নিরসনে সিদ্ধান্ত : ভূমি সচিব
প্রধান উপদেষ্টা ফিরলেই সচিবালয়ে সংকট নিরসনে সিদ্ধান্ত : ভূমি সচিব

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাপান সফর শেষে দেশে ফিরলেই সচিবালয়ে সংকট নিরসনে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের Read more

এইচএসসি ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুক্রবার থেকে
এইচএসসি ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুক্রবার থেকে

এইচএসসি ও সমমান পরীক্ষায় শিক্ষার্থীরা প্রত্যাশীত ফল না পেলে পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। শুক্রবার (১৭ অক্টোবর) থেকেই শিক্ষার্থীরা ফল Read more

পাবনায় ডোবার পানিতে পড়ে প্রাণ গেল দুই শিশুর
পাবনায় ডোবার পানিতে পড়ে প্রাণ গেল দুই শিশুর

পাবনার ফরিদপুরে সাঁকো পার হতে গিয়ে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৩১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে বাড়ির Read more

আর্জেন্টিনার পর বাছাইয়ের শেষ ম্যাচে হারল ব্রাজিলও
আর্জেন্টিনার পর বাছাইয়ের শেষ ম্যাচে হারল ব্রাজিলও

২০০৯ সালের পর আর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে হারাতে পারেনি বলিভিয়া। এমনকি সর্বশেষ চার ম্যাচেই তারা সেলেসাওদের কাছে ৩ বা তার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন