অযত্ন, অবহেলা আর সংস্কারের অভাবে ধ্বংসের পথে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঙালি ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ গল্পের কাশিপুর জমিদার বাড়ি। বাড়িটির স্থাপত্য কাঠামোসহ মূল্যবান বিভিন্ন জিনিসপত্র সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। সরকারিভাবে রক্ষণাবেক্ষণ করা হলে ইতিহাসের পাতায় জায়গা করে নিতো এই বাড়ি। সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে বাড়িটিকে ঘিরে গড়ে উঠবে পর্যটন এলাকা। জীবননগর উপজেলা শহর থেকে মাত্র সাত কিলোমিটার দূরে কেডিকে ইউনিয়নের কাশীপুর গ্রামে এই জমিদার বাড়ি। এই জমিদার বাড়িটি বিশেষভাবে পরিচিত জনপ্রিয় লেখক, ঔপন্যাসিক, গল্পকার ও কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত স্থান হিসেবে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মামাবাড়ি বেড়াতে এসে রচনা করেন তার জনপ্রিয় ছোট গল্প ‘মহেশ’। স্থানীয়রা জানান, ১৮৬১ সালে জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নে কাশিপুর গ্রামে জমিদার বাড়িটি নির্মাণ করা হয়। এ বাড়িতে থাকতেন জমিদার বিনয় কুমার মজুমদার। অত্র এলাকার বিশাল অংশ জুড়ে ছিল তার জমিদারিত্ব ও শাসন। দেশ বিভাগের আগে এটি পশ্চিমবঙ্গের নদীয়া জেলার অন্তর্গত ছিল। বর্তমানে বসবাসরত বাসিন্দাদের পূর্বপুরুষদের সাথে ভারতে ১২০০ বিঘা জমি বিনিময় করে পরিবার নিয়ে চলে যান বিনয় কুমার মজুমদার। বাড়িটির পাশ দিয়ে বয়ে গেছে ভৈরব নদ। বর্তমানে জমিদার বাড়িটি অযত্ন, অবহেলা আর সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। কাশিপুর গ্রামের আব্দুল কাদের জানান, জমিদার বিনয় কুমার মজুমদার ছিলেন খুবই অত্যাচারী। তিনি প্রজাদের উপর জুলুম-নির্যাতন চালাতেন। নিরীহ প্রজারা সব সময় আতঙ্কে থাকতেন। বর্তমানে সংস্কারের অভাবে ধ্বংসের পথে মহেশ গল্পের কাশিপুর জমিদার বাড়িটি। সংরক্ষণ করা সম্ভব হলে এটি একটি পর্যটন এলাকা হিসাবে গড়ে উঠবে। ইতিহাসের স্বাক্ষী হয়ে থাকবে বাড়িটি। বাড়িতে রয়েছে ওই সময়কার গোলাঘর, কুয়া, খাট-পালঙ্ক, সোফা, টেবিল, ডাইনিং টেবিলসহ বিভিন্ন জিনিসপত্র। রয়েছে মাটির নিচ থেকে পানি উত্তোলনের বিশেষ মোটর। বাড়ির প্রধান ফটকের সামনে রয়েছে একটি বটগাছ ও কৃষ্ণচুড়া গাছ। বাড়িটি দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে ছুটে আসেন পর্যটকরা। কাশিপুর গ্রামের বজলুর রহমান জানান, জমিদার বিনয় কুমার মজুমদাদের ভাগ্নে ছিলেন কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি একসময় মামাবাড়ি কাশিপুর গ্রামে জমিদার বাড়িতে বেড়াতে এসে প্রজাদের উপর জুলুম-অত্যাচারের বিষয়টি জানতে পেরে মর্মহত হন। এ নিয়ে ছোটগল্প মহেশ রচনা করেন তিনি। গল্পে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দরিদ্র কৃষক গফুর, পালিত গরু মহেশ ও ছোট মেয়ে আমেনার করুণ দৃশ্য নিয়ে জমিদার প্রথার কুলষিত অধ্যায় তুলে ধরেন। বর্তমানে বাড়িটিতে হাবিল এবং কাবিল নামে দুই ভাই বসবাস করেন। তারা বলেন, বাড়িতে থাকা অনেক ঝুঁকিপূর্ণ, তারপরও আমরা এখানে বসবাস করছি। এখানে শরৎচন্দ্র অনেক সময় কাটিয়েছেন। তাঁর মামা জমিদার বিনয় কুমার চট্টোপাধ্যায় সাধারণ প্রজাদের ওপর যে নির্মম নির্যাতন করতেন, তেমন একটি ঘটনা নিয়ে তিনি গল্প লিখেছিলেন। মহেশ গল্পটি ছোট হলেও এটি জনপ্রিয়। আর এই গল্পের জন্য দেশ-বিদেশের মানুষ জীবননগর উপজেলার কাশিপুর গ্রামের নাম জানেন। তৎকালীন সময়ে জমিদারদের ব্যবহৃত কিছু জিনিসপত্র এখানে আছে, সেজন্য দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা বাড়িটি দেখতে আসেন। খুলনা থেকে জমিদার বাড়ি দেখতে আসা কলেজছাত্র মোস্তাফিজুর রহমান বলেন, ‘শরৎচন্দ্রের লেখা মহেশ গল্পের মাধ্যমে কাশিপুর জমিদার বাড়ির কথা জানতে পারি। অনেকদিনের আশা ছিল বাড়িটি দেখার। আজ এখানে এসে ভালো লাগছে। তবে, বাড়িটি জরাজীর্ণ অবস্থায় থাকার ফলে তার সৌন্দর্য হারিয়ে ফেলেছে। এটা যদি সরকারিভাবে সংস্কারের ব্যবস্থা করা হয় তাহলে ভালো হতো।’ হাসান নিলয় নামে স্থানীয় একজন জানান, কাশিপুর জমিদার বাড়ি এলাকার জনপ্রিয় একটা জায়গা। এ বাড়িতে শরৎচন্দ্র তার কল্পনিক মহেশ গল্প লিখেছেন। অনেক পর্যটক দূর-দূরান্ত থেকে বাড়িটি দেখতে আসেন। পর্যটকদের জন্য সুযোগ-সুবিধা না থাকায় অনেকেই ফিরে যান। কাশিপুর গ্রামের শিক্ষক মো. শামিম বলেন, কাশিপুর জমিদার বাড়িটি আসলে আমাদের এ উপজেলার একটি ঐতিহ্যবাহী স্থান। এখানে দেশের সবচেয়ে উল্লেখযোগ্য গল্প মহেশ লেখা হয় এবং কাশিপুর জমিদার বাড়িটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মামাবাড়ি। এটি সংস্কারের জন্য প্রশাসনিকভাবে যদি ব্যবস্থা নেওয়া হয় তাহলে এটি সংরক্ষণ করা সম্ভব।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘মার্চ ফর গাজ’ ইতিহাসের পাতায় লেখা থাকবে: ফিলিস্তিনের রাষ্ট্রদূত
‘মার্চ ফর গাজ’ ইতিহাসের পাতায় লেখা থাকবে: ফিলিস্তিনের রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ ওয়াই রামাদান বলেছেন, ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি ইতিহাসের পাতায় লেখা থাকবে। শনিবার (১২ এপ্রিল) গণমাধ্যমে Read more

ফলন ভালো হলেও কাঁচা মরিচের দামে হতাশ নওগাঁর কৃষকরা
ফলন ভালো হলেও কাঁচা মরিচের দামে হতাশ নওগাঁর কৃষকরা

কৃষি প্রধান উত্তরের জেলা নওগাঁয় আবহাওয়া অনুকুলে থাকায় এ বছর মরিচের আবাদ ভাল হয়েছে। ফলে হাট-বাজারে কাঁচা মরিচের সরবরাহ বেড়েছে। Read more

৬ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী
৬ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী

পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেশের আকাশে আজ দেখা যায়নি। তাই পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর (শনিবার) পালিত হবে।রবিবার (২৪ Read more

তারেক রহমানকে দেখতে যাওয়ার পথে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা
তারেক রহমানকে দেখতে যাওয়ার পথে  ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

ঢাকার উদ্দেশ্যে তারেক রহমানকে দেখতে রওয়ানা দেওয়ার পথে ভোলায় নিজ বাসার সামনে নৃশংসভাবে খুন হয়েছেন সিফাত হাওলাদার (২৮) নামের এক Read more

আক্কেলপুরে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আ. লীগ নেতা গ্রেপ্তার
আক্কেলপুরে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আ. লীগ নেতা গ্রেপ্তার

জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মেহেদী হত্যা মামলার আসামি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন