যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপ অঞ্চলের দিকে ধেয়ে আসছে ভয়ংকর ঝড় কিকো। শনিবার (০৬ সেপ্টেম্বর) ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানায়, হারিকেনটি গতিপথ পরিবর্তন করায় বৃষ্টি এবং ঝোড়ো বাতাস কমবে। খবর সিএনএনহারিকেন কিকো শনিবার সকাল পর্যন্ত বিগআইল্যান্ড থেকে ১ হাজার কিলোমিটার (১ হাজার ৬০৯ মাইল) দক্ষিণপূর্বে ছিল। এটি আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে উপকূলে আঘাত হানতে পারে। আবহাওয়া দপ্তর জানায়, ঝড়ের ফলে বাতাসের গতিবেগ প্রতি ঘণ্টায় ১৩০ কিলোমিটার। শক্তির দিক থেকে ঝড়টি ক্যাটাগরি ৪ এ অবস্থান করছে।গত শুক্রবার হাওয়াইয়ের ভারপ্রাপ্ত গভর্নর সিলভিয়া লুকা হারিকেন কিকোর কারণে রাজ্যজুড়ে জরুরি অবস্থা জারি করেন। তবে গতকাল শনিবার হনুলুলুর ন্যাশনাল ওয়েদার সার্ভিসের আবহাওয়াবিদ জোসেফ ক্লার্ক জানান, সব ধরনের জড়ো হাওয়ার ঝুঁকি কমেছে। তিনি আরও বলেন, ঝড়টি উত্তর দিকে সরে যাওয়ায় দ্বীপপুঞ্জের ওপর সাধারণত স্বাভাবিকের চেয়েও কম বাতাস বইছে।রবিবারের মধ্যে ঝড়টি বিগ আইল্যান্ড এবং মাউইতে আঘাত হানতে পারে। এতে ওই অঞ্চলে ১০ থেকে ১৫ ফুট উচ্চতার ঢেউ সৃষ্টি হতে পারে। এতে সমুদ্রসৈকতে ভাঙন দেখা দিতে পারে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় হিজড়া নিহত
সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় হিজড়া নিহত

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় কাজলী (৩০) নামের এক হিজড়া নিহত হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) রাত ১০টার দিকে বারআউলিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের Read more

আফগানদের হোয়াইটওয়াশ করার লক্ষে আজ মাঠে নামবে টাইগাররা
আফগানদের হোয়াইটওয়াশ করার লক্ষে আজ মাঠে নামবে টাইগাররা

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এরই মধ্যে দুই ম্যাচ জিতেছে বাংলাদেশ। দুই ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে থাকা টাইগাররা আজ Read more

৩ হাজার ৭০০ ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল
৩ হাজার ৭০০ ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল

গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় ৩ হাজার ৭০০ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। সোমবার (১৩ অক্টোবর) তাদের মুক্তি দেওয়া হয়ে বলে Read more

দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ স্কুল শিক্ষক আটক
দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ স্কুল শিক্ষক আটক

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের তারাটিয়া গার্লস স্কুলের এক শিক্ষককে ৪ বোতল ভারতীয় মদসহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ আটক করেছে। Read more

ঢাবি দিবস ১ জুলাই: বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়ে উদযাপন প্রস্তুত
ঢাবি দিবস ১ জুলাই: বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়ে উদযাপন প্রস্তুত

আগামী ১ জুলাই উদযাপিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে Read more

নিষেধাজ্ঞা শেষে নদীতে জেলেরা, মিলছে না আশানুরূপ ইলিশ
নিষেধাজ্ঞা শেষে নদীতে জেলেরা, মিলছে না আশানুরূপ ইলিশ

ইলিশের প্রধান প্রজনন মৌসুম মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আবারও নদীতে নেমেছেন জেলেরা। তবে আশানুরূপ ইলিশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন