যশোর প্রধান ডাকঘরের নৈশপ্রহরী রবিউল ইসলামের (৩৫) রক্তাক্ত লাশ উদ্ধার হয়েছে। সোমবার (২৬ মে) কোতোয়ালি মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। তিন মাস আগে বদলি হয়ে তিনি যোগদান করেছিলেন।  নিহত রবিউল মাগুরার মোহাম্মদপুর উপজেলার ধুয়াইল গ্রামের আকবর আলীর ছেলে। প্রধান ডাকঘরের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল কার্যালয়ের সুপার মনিরুল আল নূর জানান, রবিউল নিয়মিত নৈশপ্রহরীর দায়িত্ব পালন করেন। শনিবার রাতেও তিনি দায়িত্ব পালনের জন্য বাসা থেকে কর্মস্থলে আসেন। সোমবার সকালে ডাকঘরের পাশে নির্মাণাধীন একটি  ভবনের নিচতলার একটি রুমে তার মরদেহ পড়ে থাকতে দেখেন সহকর্মীরা। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। সহকর্মীরা জানান, সকালে কর্মস্থলে এসে তারা রুবেলের মরদেহ পড়ে থাকতে দেখেন। তার গলায় ব্যান্ডেজের কাপড়ের রশি পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ব্যান্ডেজের কাপড় হওয়ায় ছিড়ে নিচে পড়ে মাথা ফেটে গেছে। শ্যালক শামীম জানান, তার দুলাভাই রবিউল মাগুরা থেকে তিন মাস আগে বদলি হয়ে যশোর প্রধান ডাকঘরে যোগদান করেন। তার এক মেয়ে, এক ছেলে স্ত্রী মাগুরায় থাকেন। কিভাবে তার মৃত্যু হয়েছে তা বুঝতে পারছেন না। যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। তার মৃত্যুর ঘটনাটি তদন্ত করা হচ্ছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘায় অস্ত্র, গুলি ও ৩০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তর
বাঘায় অস্ত্র, গুলি ও ৩০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তর

রাজশাহীর বাঘায় অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ হেরোইনসহ রয়েল হোসেন (৩২) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। রোববার (৪ Read more

বাংলাদেশে জঙ্গিবাদ ইস্যুতে বিতর্ক, কী বলছেন ইসলামপন্থিরা
বাংলাদেশে জঙ্গিবাদ ইস্যুতে বিতর্ক, কী বলছেন ইসলামপন্থিরা

আওয়ামী লীগ সরকারের সময়ে অনেক কিছুতেই 'জঙ্গি' তকমা দেওয়ার একটা প্রবণতা দেখা গেছে বলে সমালোচনা রয়েছে; এখন আবার রাষ্ট্রীয় বয়ানে Read more

x
x

Hacked by CoupDeGrace

জামায়াত রাজনৈতিক ফায়দা লুটতে গিয়ে বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে: রিজভী
জামায়াত রাজনৈতিক ফায়দা লুটতে গিয়ে বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে: রিজভী

জামায়াত নিজেদের রাজনৈতিক ফায়দা লুটতে গিয়ে বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমনকি বর্তমানে মানুষের পালস বুঝতে না পেরে নির্বাচন পেছানোরও পাঁয়তারা করছে Read more

বিএনপি-গণঅধিকার পরিষদের মধ্যে উত্তেজনা, গলাচিপায় ১৪৪ ধারা জারি
বিএনপি-গণঅধিকার পরিষদের মধ্যে উত্তেজনা, গলাচিপায় ১৪৪ ধারা জারি

গলাচিপা উপজেলার চরবিশ্বাস ও বকুলবাড়িয়া ইউনিয়নে বৃহস্পতিবার বিএনপি ও গণ অধিকার পরিষদের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনার জেরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি Read more

গোয়ালন্দে চোরাই মোটরসাইকেলসহ তরুণ গ্রেপ্তার
গোয়ালন্দে চোরাই মোটরসাইকেলসহ তরুণ গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে চোরাই মোটরসাইকেলসহ রাকিবুল ইসলাম রনি নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (১৯ আগস্ট) ভোর পৌনে পাঁচটার দিকে দৌলতদিয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন