নওগাঁর ধামইরহাটে দুর্বৃত্তের আঘাতে উজ্জল হোসেন (৩৫) নামের এক ছাগল ব্যবসায়ী খুন হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৯টায় উপজেলার বড়থা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত উজ্জল হোসেন উপজেলার আড়ানগর ইউনিয়নের বংশিবাটি এলাকার মো. শাহিদুল ইসলামের ছেলে। সে এলাকায় গরু-ছাগল ক্রয়-বিক্রয়ের পেশায় জড়িত ছিলেন।।  নিহতের চাচাতো ভাই মো. রনি জানান, উজ্জল হোসেন রাতে বড়থা বাজার থেকে সাইকেলযোগে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে কয়েকজন দুর্বৃত্ত পথরোধ করে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে পাশ্ববর্তী পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ বিষয়ে উজ্জল হোসেনের মা নাসিমা ও বড় চাচা জাইদুল ইসলাম মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনায় সন্দেহভাজন আরিফ হোসেন ও সাগর নামে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।আরইউ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তালতলীতে ২৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
তালতলীতে ২৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

বরগুনার তালতলীতে ২৭০ পিস ইয়াবাসহ সোহাগ ভূঁইয়া (২৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে নৌবাহিনী। শনিবার (০৪ অক্টোবর) রাত ১১ টার Read more

মাথায় ফুটবল নিয়ে সাইকেল চালিয়ে গিনেস রেকর্ড গড়লেন মাগুরার হালিম
মাথায় ফুটবল নিয়ে সাইকেল চালিয়ে গিনেস রেকর্ড গড়লেন মাগুরার হালিম

প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা ফুটবল কসরতের শিল্পী আব্দুল হালিম আবারও গড়লেন গিনেস বিশ্বরেকর্ড। মাথার ওপরে ফুটবল ব্যালান্স করে টানা Read more

ঈদের দিন কারাবন্দিদের জন্য থাকছে বিশেষ খাবার
ঈদের দিন কারাবন্দিদের জন্য থাকছে বিশেষ খাবার

পবিত্র ঈদুল ফিতরের দিন কারাগারগুলোও কাটে এক ভিন্ন আবহে। কারাবন্দিদের জন্য এ দিন আয়োজন করা হয় বিশেষ খাবারের। সম্প্রতি কারা Read more

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত প্রায় ২ হাজার উত্তর কোরীয় সেনা
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত প্রায় ২ হাজার উত্তর কোরীয় সেনা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত প্রায় ২ হাজার উত্তর কোরীয় সেনা নিহত হয়েছেন। প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিসের Read more

সুন্দরবনের পূর্বাঞ্চলে হরিণ শিকারের ৬ শতাধিক ফাঁদ উদ্ধার
সুন্দরবনের পূর্বাঞ্চলে হরিণ শিকারের ৬ শতাধিক ফাঁদ উদ্ধার

সুন্দরবনের পূর্বাঞ্চলে হরিণ শিকারের নিষ্ঠুরতা যেন কোনোভাবেই থামছে না। একের পর এক অভিযানে শত শত ফাঁদ উদ্ধার হলেও শিকারি চক্রের Read more

মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলন করায় ২ জনকে জরিমানা
মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলন করায় ২ জনকে জরিমানা

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে ট্রাক্টরযোগে পাচার করার জন্য ২ ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন