কিশোরগঞ্জে ডাকাতির চেষ্টাকালে ৫ জনকে ধরে গণপিটুনি দিয়েছেন এলাকাবাসী। পরে তাদেরকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।বুধবার (০৬ আগস্ট) পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সকালে তাদের কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। এর আগে গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের সাদুলাচর বাজারের পাশে এ ঘটনা ঘটে।আটককৃতরা হচ্ছেন, সদর উপজেলার বৌলাই এলাকার হাবিবুর রহমানের ছেলে সেলিম, করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া গ্রামের খালেক মিয়ার ছেলে মোহাম্মদ আবদুল, নরসিংদী জেলার শিবপুর উপজেলার দক্ষিণ সাধারচর গ্রামের দীন ইসলামের ছেলে আল আমিন, নরসিংদীর মনোহরদী উপজেলার বালাপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে আসলাম ও ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বারোইগাতি গ্রামের করিম মিয়ার ছেলে আব্দুল জলিল।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের সাদুলাচর বাজারের পাশে ১০/১২ জনের এক দল ডাকাতির চেষ্টা করছিল। এ সময় এলাকাবাসী তাদের ধাওয়া দিলে কয়েকজন পালিয়ে যায়। তবে ৫ জনকে পাকড়াও করেন এলাকাবাসী। উত্তেজিত জনতা তাদের গণধোলাই দিয়ে আটকে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আজ বুধবার সকালে তাদের কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বিষয়টি সময়ের কণ্ঠস্বরকে নিশ্চিত করে জানান, ডাকাতি করার সময় ৫ জনকে স্থানীয় জনগণ গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অন্য সদস্যদের ধরতে পুলিশি অভিযান চলছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাকসু নির্বাচনে ভোট পড়েছে ৬০ শতাংশ, চলছে গণনা
চাকসু নির্বাচনে ভোট পড়েছে ৬০ শতাংশ, চলছে গণনা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট পড়েছে ৬০ শতাংশ। বুধবার (১৫ Read more

কাজে আসতে দেরি করায় তিন জেলেকে মারধর, এক জনের মৃত্যু
কাজে আসতে দেরি করায় তিন জেলেকে মারধর, এক জনের মৃত্যু

পটুয়াখালীর কুয়াকাটার আলীপুর মৎস্যবন্দরে কাজে দেরি করায় তিন জেলেকে মারধর করা হয়েছে। এতে গুরুতর আহত হেলাল হাওলাদার (২৪) শুক্রবার (০৫ Read more

আগামী সপ্তাহে চীন সফরে যাবেন পুতিন
আগামী সপ্তাহে চীন সফরে যাবেন পুতিন

আগামী সপ্তাহে চীন সফরে যাবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই সফরে দুই দেশের মধ্যে বৃহৎ পরিসরে আলোচনার কথাও রয়েছে। তবে Read more

এলডিসি থেকে উত্তরণের পথে ডব্লিউটিও’র সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
এলডিসি থেকে উত্তরণের পথে ডব্লিউটিও’র সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। এই উত্তরণ মসৃণ করতে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) পূর্ণ সহায়তা চেয়েছেন প্রধান Read more

উঠে দাঁড়াতে চায় পলাশবাড়ীর ৮ বছরের শিশু লোভা
উঠে দাঁড়াতে চায় পলাশবাড়ীর ৮ বছরের শিশু লোভা

জন্মের পর ৫ বছর পর্যন্ত স্বাভাবিক চলাফেরা করলেও হঠাৎ একদিন মাটিতে পড়ে যায় ৮ বছরের শিশু লোভা। কোমড়ে প্রচণ্ড ব্যথা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন