নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়ার শেরকোল এলাকায় ধানের ট্রাক থেকে চাঁদাবাজির সময় বিএনপির নেতাসহ তিনজনকে আটক করেছেন সেনাবাহিনীর সদস্যরা। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ১০টার দিকে শেরকোল ইউনিয়নের শাহীবাজার এলাকা থেকে তিনজনকে আটক করা হয়।তাঁরা হলেন- শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক পলাশ আহমেদ ও জয়নাল আবেদীনের অনুসারী মিলন হোসেন। আটকের পর তাঁদের পুলিশে সোপর্দ করা হয়েছে।খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার রাতে পার্শ্ববর্তী নওগাঁ জেলার রাণীনগর থেকে দুই ট্রাকভর্তি ধান নিয়ে কুষ্টিয়ার উদ্দেশে রওনা দেন ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক। ট্রাক দুটি নাটোর-আত্রাই আঞ্চলিক সড়কপথ দিয়ে নাটোর-বগুড়া মহাসড়কে উঠে শেরকোল শাহী বাজারে পৌঁছালে এর গতি রোধ করেন শেরকোল ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ তাঁর অনুসারীরা। এ সময় ধানের মালিক আবু বকরের কাছে চাঁদা দাবি করেন তাঁরা। চাঁদা দিতে অস্বীকার করলে জয়নাল ও তাঁর লোকজন ট্রাক আটকে রাখেন।এ সময় ধানের মালিক ফোন করে বিষয়টি জানালে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।ধানের মালিক আবু বক্কর বলেন, ট্রাক আটকে চাঁদা নেওয়ার ঘটনাটি সেনাবাহিনীর সদস্যদের জানালে তাঁরা দ্রুত ব্যবস্থা নেন।সিংড়া থানার ওসির দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, চাঁদাবাজির অভিযোগে তিনজনকে সেনাবাহিনী আটক করে আমাদের কাছে দিয়ে গেছে। রাতেই মামলা রেকর্ড করা হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুদানে ড্রোন হামলায় নিহত মমিনুল ইসলামের দাফন সম্পন্ন
সুদানে ড্রোন হামলায় নিহত মমিনুল ইসলামের দাফন সম্পন্ন

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে ড্রোন হামলায় নিহত কুড়িগ্রামের উলিপুরের সেনাসদস্য মমিনুল ইসলামকে সামরিক মর্যাদায় দাফন করা হয়েছে।রবিবার (২১ Read more

যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইউক্রেনে শান্তির জন্য কোনও চুক্তি হবে না: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইউক্রেনে শান্তির জন্য কোনও চুক্তি হবে না: ট্রাম্প

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ থামাতে যে কোনও সমঝোতা চূড়ান্ত করতে হলে ওয়াশিংটনের অনুমোদনই শেষ কথা— এমনই বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি Read more

আড়িয়াল বিলের মাটি কাটা বন্ধে চেকপোস্ট বসানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
আড়িয়াল বিলের মাটি কাটা বন্ধে চেকপোস্ট বসানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আড়িয়াল বিলের বৈচিত্র্য রক্ষায় এবং অবৈধভাবে মাটি কাটা বন্ধে চেকপোস্ট বসানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি Read more

ভারত থেকে দেশে ফিরলেন পাচারের শিকার এক নারী
ভারত থেকে দেশে ফিরলেন পাচারের শিকার এক নারী

ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ থেকে পাচারের শিকার এক বাংলাদেশি নারী ১০ মাস পর নিজ দেশে ফিরেছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় Read more

প্রেমের প্রতিশ্রুতির ফাঁদে চার বছর, অনশনে গেলে বিধবাকে লাঞ্ছনা
প্রেমের প্রতিশ্রুতির ফাঁদে চার বছর, অনশনে গেলে বিধবাকে লাঞ্ছনা

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নে প্রেমের প্রতিশ্রুতির ফাঁদে চার বছর পার করার পর বিয়ের দাবিতে এক বিধবা নারীর অনশনকে Read more

রাষ্ট্রপতিকে শপথ পড়ানো নিয়ে রুলের চূড়ান্ত শুনানি ৭ জুলাই
রাষ্ট্রপতিকে শপথ পড়ানো নিয়ে রুলের চূড়ান্ত শুনানি ৭ জুলাই

রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন স্পিকার না প্রধান বিচারপতি- এই বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানির জন্য আগামী ৭ জুলাই তারিখ নির্ধারণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন