মুন্সিগঞ্জ সদরে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে মো. রাকিব (১৫) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার বিনোদপুর সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ রাকিব বিনোদপুর এলাকার সৌদি আরব প্রবাসী শাহাদাত মাতব্বরের ছেলে।মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুপুরে তিন বন্ধু একসঙ্গে ধলেশ্বরী নদীতে গোসল করতে নামে। এ সময় দুইজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও রাকিব ডুবে যায়।খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। কিশোরকে উদ্ধার না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।শেষ খবর পাওয়া পর্যন্ত ডুবুরি দল নিখোঁজ কিশোরকে উদ্ধারে নদীতে তল্লাশি চালিয়ে যাচ্ছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উখিয়ায় সবুজ পাতায় দুলছে কৃষকের স্বপ্ন
উখিয়ায় সবুজ পাতায় দুলছে কৃষকের স্বপ্ন

বৃহত্তর ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত কক্সবাজারের উখিয়া উপজেলাটি। রোহিঙ্গা অধ্যুষিত এলাকা হলেও সবুজ প্রকৃতির আবরণ দিয়ে মোড়ানো এই সীমান্ত জনপদে Read more

ঢাকা সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী
ঢাকা সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী

চলতি বছরের আগস্ট মাসে ঢাকা সফর করবেন জর্জিয়া মেলোনি। ইতালির কোনো প্রধানমন্ত্রীর বাংলাদেশ এটি প্রথম হবে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, আগস্টের Read more

বিশ্ব ডিম দিবস আজ
বিশ্ব ডিম দিবস আজ

আজ (শুক্রবার) বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব ডিম দিবস। ইন্টারন্যাশনাল এগ কমিশনের (আইইসি) সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর অক্টোবরের দ্বিতীয় শুক্রবার এ Read more

উখিয়ায় বন্য হাতির রহস্যজনক মৃত্যু
উখিয়ায় বন্য হাতির রহস্যজনক মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় এক বন্য হাতির মৃত্যু হয়েছে। তবে হাতিটি কীভাবে মারা গেল, তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড Read more

মঙ্গলবারও বিক্ষোভ করবেন সচিবালয়ের কর্মচারীরা
মঙ্গলবারও বিক্ষোভ করবেন সচিবালয়ের কর্মচারীরা

আগামীকাল মঙ্গলবারও বিক্ষোভ কর্মসূচি পালন করবেন সচিবালয়ের কর্মচারীরা। আলোচনার আমন্ত্রণ না পেলে নতুন দাবি যুক্ত করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন Read more

কোনাবাড়িতে ৩.৩০ শতাংশ বনের জমি দখলের অভিযোগ 
কোনাবাড়িতে ৩.৩০ শতাংশ বনের জমি দখলের অভিযোগ 

গাজীপুরের কোনাবাড়ীতে বন বিভাগের ৩.৩০ শতাংশ জমি দখল করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে।স্হানীয় এলাকাবাসীর অভিযোগ, বন বিভাগ কর্তৃপক্ষের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন