টেস্ট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার ইংল্যান্ডের জো রুট। ব্যাট হাতে তিনি গড়েছেন অসংখ্য বিশ্বরেকর্ড। তবে শুধু ব্যাট নয়, ফিল্ডিংয়েও গড়েছেন বিশ্বরেকর্ড। ভারতের বিপক্ষে হেডিংলি টেস্টে ক্যাচের দিক থেকেও শীর্ষে উঠে এলেন জো রুট।হেডিংলি টেস্টের চতুর্থ দিনে ইংল্যান্ডের হয়ে ফার্স্ট স্লিপে দাঁড়িয়ে শার্দুল ঠাকুরের গুরুত্বপূর্ণ ক্যাচ তালুবন্দি করেন রুট। এটি ছিল তার টেস্ট ক্যারিয়ারের ২১০তম ক্যাচ। এতেই তিনি বনে গেছেন টেস্ট ক্যারিয়ারে সর্বোচ্চ ক্যাচ তালুবন্দী কারী ক্রিকেটারঠিক সমান সংখ্যক ক্যাচ ছিল দ্রাবিড়েরও। তবে দ্রাবিড় যেখানে ২১০টি ক্যাচ নিয়েছিলেন ১৬৪টি ম্যাচে, রুট এই মাইলফলক ছুঁলেন মাত্র ১৫৪ টেস্টেই।এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনে। ১৪৯ টেস্টে ২০৫ টি ক্যাচ তালুবন্দী করেছেন তিনি। এরপরেই আছেন অস্ট্রেলিয়ান স্টিভ স্মিথ ও দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস দুজনেরই ক্যাচ সংখ্যা ২০০।তালিকার শীর্ষ ৫০ জনে এখনো কোনো বাংলাদেশি ফিল্ডারের নাম নেই। সর্বোচ্চ ৭২ টেস্ট খেলা একজন বাংলাদেশি খেলোয়াড় এখন পর্যন্ত নিয়েছেন ৪২টি ক্যাচ।শুধু ফিল্ডিং নয়, ব্যাট হাতে রুটের দাপট চলছেই। সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে তিনি ছুঁয়ে ফেলেছেন ১৩ হাজার রানের মাইলফলক। এখন পর্যন্ত ১৫৩ টেস্টে তার সংগ্রহ ১৩,০০৬ রান, গড় ৫০.৮০, ৩৬টি সেঞ্চুরি ও ৬৫টি হাফ-সেঞ্চুরি।এখন রুটের সামনে সুযোগ টেস্ট ইতিহাসের আরেক কীর্তি গড়ার। ব্যাট হাতে তিনি খুব কাছাকাছি চলে এসেছেন দ্রাবিড়ের (১৩,২৮৮ রান), ক্যালিসের (১৩,২৮৯ রান) এবং রিকি পন্টিংয়ের (১৩,৩৭৮ রান)। এই চলমান অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতেই তিনজনকেই ছাড়িয়ে যেতে পারেন তিনি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইতালিতে প্রবাসীদের পিঠা উৎসব ও ঈদ পুনর্মিলনী
ইতালিতে প্রবাসীদের পিঠা উৎসব ও ঈদ পুনর্মিলনী

ইতালির ভিচেনজা শহরে প্রবাসী বাংলাদেশিদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব ও ঈদ পুনর্মিলনী। রোববার (২২ মার্চ) “ইতালি বাংলা পরিবার”-এর উদ্যোগে Read more

দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৫ বছরের কারাদণ্ড
দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৫ বছরের কারাদণ্ড

দক্ষিণ কোরিয়ার একটি আদালত দেশটির সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়লকে ৫ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সামরিক আইন জারি করার চেষ্টার Read more

বাড়ির ছাদে খেলতে গিয়ে স্কুল ছাত্রের মৃত্যু
বাড়ির ছাদে খেলতে গিয়ে স্কুল ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে বাড়ির ছাদে খেলতে গিয়ে মো.আসিম বিন সাইফ (১৩) নামের এক স্কুল শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে Read more

ফরিদপুর-১: বিএনপির একাংশের প্রার্থিতার বিরুদ্ধে অপরাংশের ঝাড়ু মিছিল
ফরিদপুর-১: বিএনপির একাংশের প্রার্থিতার বিরুদ্ধে অপরাংশের ঝাড়ু মিছিল

ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালি) আসনে খন্দকার নাসিরুল ইসলাম বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন এমন দাবি ছড়িয়ে পড়ার পর আলফাডাঙ্গায় আনন্দ Read more

খাগড়াছড়ি রিজিয়নের মানবিক সহায়তা প্রদান
খাগড়াছড়ি রিজিয়নের মানবিক সহায়তা প্রদান

খাগড়াছড়িতে মানবিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন।রবিবার (২৭ এপ্রিল) সকালে খাগড়াছড়ি রিজিয়ন সদর দপ্তরে অসহায় ও হতদরিদ্রদের মাঝে এসব Read more

বিস্ফোরক দাবি তুলে সরে দাঁড়ালেন আরেক প্রার্থী, নির্বাচিত হতে যাচ্ছেন বুলবুল-ফাহিম
বিস্ফোরক দাবি তুলে সরে দাঁড়ালেন আরেক প্রার্থী, নির্বাচিত হতে যাচ্ছেন বুলবুল-ফাহিম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন আগামীকাল (৬ অক্টোবর)। কিন্তু নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ভোটের লড়াই ততটাই ফিকে হয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন