মাদারীপুরে স্বামী দ্বিতীয় বিয়ে করার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ ব্লেড দিয়ে কেটে ফেলার অভিযোগ উঠেছে তাঁর স্ত্রীর বিরুদ্ধে। ওই ব্যক্তির নাম নাঈম মাতুব্বর ওরফে হাবিব (৩৫)। তিনি একজন ইতালি প্রবাসী।শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ৪টার দিকে সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দিয়াবাড়ি এলাকার মাতুব্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী শিউলি বেগমকে (২৯) আটক করেছে সদর মডেল থানার পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর আগে দিয়াবাড়ি গ্রামের মৃত্যু রশিদ মাতুব্বরের ছেলে ইতালিপ্রবাসী  নাঈম মাতুব্বর সঙ্গে একই গ্রামের হোসেন মাতুব্বরের মেয়ে শিউলি বেগমের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পরেই স্ত্রীর পরকীয়ারসহ পারিবারিক নানা বিষয় নিয়ে কলহ সৃষ্টি হয়। প্রায় ৪ মাস আগে  নাঈম মাতুব্বর ইতালি থেকে দেশে বেড়াতে আসেন। এরপরে হাবিব তার স্ত্রীর সম্মতি ছাড়াই আরেকটি বিয়ে করেন। এ নিয়ে শিউলির সঙ্গে নাঈমের বিরোধ আরও বেড়ে যায়। শুক্রবার রাতে নাঈমের সঙ্গে তার স্ত্রীর ফের কথাকাটাকাটির ঘটনা ঘটে। এক পযার্য়ের স্ত্রী শিউলি বেগম ক্ষুদ্ধ হয়ে তার স্বামীকে রাতের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। পরে  নাঈম অচেতন হয়ে পড়লে রাত ৪টার দিকে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ ব্লেড দিয়ে গুরতর আঘাত করে শিউলি। পরে গুরতর আহত অবস্থায়  নাঈমকে তার পরিবারের লোকজন উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন। পরে শনিবার সকালে উন্নত চিকিৎসার জন্য  নাঈমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।জানতে চাইলে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের চিকিৎসক রিয়াদ মাহামুদ বলেন, ব্লেডের আঘাতে ওই ব্যক্তির গোপনাঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে । পুরো লিঙ্গ কর্তন হয়ে যায়নি। তাকে সার্জারি বিভাগে পাঠানো হয়েছে। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।নাঈমের ভাবি শেফালি বেগম বলেন, আমার দেবর নাঈম আর চারদিন পরে ইতালি চলে যাওয়ার কথা। অথচ সে এখন হাসপাতালে। আমার দেবরকে রাতে কোকের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে গোপনাঙ্গ কেটে ফেলেছে তার স্ত্রী শিউলি। আমরা এই ঘটনার বিচার চাই।এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, দ্বিতীয় বিয়ের কারণে স্ত্রী শিউলি বেগম ক্ষুদ্ধ হয়ে তার স্বামীর গোপনাঙ্গ ব্লেড দিয়ে আঘাত করেছে। অভিযুক্ত স্ত্রী শিউলি পুলিশের কাছে তার অপরাধ স্বীকার করেছেন। ঘটনার পরেই আমরা স্ত্রীকে আটক করেছি। এ ব্যাপারে ভুক্তভোগী আমাদের কাছে অভিযোগ দিয়েছেন। বিষয়টি পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুলিয়ারচরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তিন বন্ধুর
কুলিয়ারচরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তিন বন্ধুর

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মুরগি বোঝাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় তিন বন্ধু নিহত হয়েছে।রবিবার (২২ মার্চ) রাতে কুলিয়ারচর Read more

আজ ১৪ মে, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ১৪ মে, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

রায়পুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন
রায়পুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

‎লক্ষ্মীপুরের রায়পুর পৌর এলাকায় গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন স্থানীয় Read more

ভেঙে ফেলা হতে পারে মিঠুন চক্রবর্তীর বাড়ি
ভেঙে ফেলা হতে পারে মিঠুন চক্রবর্তীর বাড়ি

অবৈধভাবে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে ভারতীয় সিনেমার দাপুটে অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে। মুম্বাইয়ের মালাড এলাকায় অনুমতি ছাড়াই ভবন নির্মাণের অভিযোগে Read more

বরিশালে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ২
বরিশালে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ২

বরিশালের গৌরনদী উপজেলায় বরিশাল-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই যাত্রী নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন। রবিবার Read more

রাজবাড়ী-পাবনা সীমান্তের পদ্মা চরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
রাজবাড়ী-পাবনা সীমান্তের পদ্মা চরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজবাড়ী ও পাবনা জেলার মাঝ দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদীর চরে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহের সন্ধান পাওয়া গেছে। বুধবার (২২ অক্টোবর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন