নেপালে হতে যাওয়া ২০২৬ নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ বাছাইকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের স্কোয়াডে নেতৃত্ব থাকছেন নিয়মিত অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। অভিজ্ঞতা ও ধারাবাহিকতার ওপর ভরসা রেখেই টুর্নামেন্টে নামছে বাংলাদেশ নারী দল।ঘোষিত দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার জুয়াইরিয়া ফেরদৌস। এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি তার। ফলে এই বাছাইপর্ব দিয়েই জাতীয় দলে প্রথমবারের মতো মাঠে নামার সুযোগ পাচ্ছেন তিনি। বয়সভিত্তিক ক্রিকেটে অবশ্য পরিচিত নাম জুয়াইরিয়া। সর্বশেষ অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলেছেন তিনি, যেখানে ৬ ম্যাচে করেছেন ৭০ রান।স্কোয়াডে নিয়মিত খেলোয়াড়দের প্রায় সবাইকেই রাখা হয়েছে। পাশাপাশি মূল দলের বাইরে আরও পাঁচজন ক্রিকেটারকে স্ট্যান্ডবাই তালিকায় রাখা হয়েছে, যারা প্রয়োজনে দলে যুক্ত হতে পারেন।আগামী ১৮ জানুয়ারি শুরু হবে নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব, যা চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। ১০ দল নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনি, নামিবিয়া ও আয়ারল্যান্ড।বাংলাদেশ স্কোয়াড:নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, সোবহানা মুস্তারি, ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা, দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, রিতু মনি, ফাহিমা খাতুন, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা ও সুলতানা খাতুন।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চৌদ্দগ্রামে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে তিন নারী আটক
চৌদ্দগ্রামে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে তিন নারী আটক

কুমিল্লার চৌদ্দগ্রামের আনন্দপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে তিন নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার বিকেলে সীমান্তবর্তী আনন্দপুর Read more

‘ওসমান হাদির হামলাকারীরা ভারতে পালিয়ে গেছেন কিনা তথ্য নেই’
‘ওসমান হাদির হামলাকারীরা ভারতে পালিয়ে গেছেন কিনা তথ্য নেই’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে পালিয়ে গেছেন কিনা, এমন তথ্য আইন-শৃঙ্খলা Read more

জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে বাসা থেকে বের হয়েছেন তারেক রহমান
জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে বাসা থেকে বের হয়েছেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে গুলশানের বাসা থেকে বের হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর Read more

সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সাবেক তথ্য প্রতিমন্ত্রী, জামালপুর-৪ আসনের (সরিষাবাড়ী) সাবেক সংসদ সদস্য ডা. মুরাদ হাসানকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন জামালপুরের একটি আদালত। আজ সোমবার (১ Read more

ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ট্রাকচাপায় সিফাত নিহতের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে এবং নিরাপদ সড়কের আন্দোলনরত শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেয়ায় প্রশাসনের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি Read more

বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক তারেক রহমানের
বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক তারেক রহমানের

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান।আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৪টায় যমুনায় এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন