মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের বড় কালিপুরা-বাঘাইকান্দি নদীর ওপর নির্মিত একটি সেতু দীর্ঘদিনেও ব্যবহারযোগ্য হয়ে ওঠেনি। প্রায় ৩ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুটির কাজ শেষ হলেও সংযোগ সড়ক (এপ্রোচ) না থাকায় স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, ৫৬ মিটার দৈর্ঘ্যের সেতুটির নির্মাণকাজ ২০২১-২২ অর্থবছরে শুরু হয়। নির্মাণ শেষ হওয়ার পরও প্রায় আট মাস ধরে সেতুর দুই পাশে মাটি ভরাট ও পাকা সংযোগ সড়কের কাজ অসমাপ্ত রয়েছে।ফলে প্রতিদিন স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীসহ হাজারো মানুষ যাতায়াতে সমস্যার মুখোমুখি হচ্ছেন। অনেক শিক্ষার্থী ঝুঁকি নিয়ে বিকল্প হিসেবে বাঁশের সাঁকো ব্যবহার করে নদী পারাপার করছেন।স্থানীয় বাসিন্দা মো. শাহদাত হোসেন বলেন, ‘তনু সরকারকান্দি, বড় কালিপুরা, বাঘাইকান্দি ও কুমারটেকসহ অন্তত পাঁচ হাজার মানুষ এই সেতুর ওপর নির্ভরশীল। কিন্তু সংযোগ সড়ক না থাকায় সেতুটি ব্যবহার করা যাচ্ছে না।’এদিকে এলাকাবাসীর অভিযোগ, সেতুটি তুলনামূলকভাবে নিচু হওয়ায় এর নিচ দিয়ে কোনো নৌযান চলাচল করতে পারছে না। তাদের আশঙ্কা, সেতুর উচ্চতা নির্ধারণে ত্রুটি থাকায় নদীপথও বাধাগ্রস্ত হচ্ছে।এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা। তারা দ্রুত সংযোগ সড়ক নির্মাণ ও সেতুর ব্যবহার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।এ বিষয়ে গজারিয়া উপজেলা প্রকৌশলী সামিউল আরেফিন বলেন, ‘সেতুর দুই পাশের জমির মালিকদের আপত্তির কারণে সংযোগ সড়কের কাজ সম্পন্ন করা যাচ্ছে না। আমরা একাধিকবার তাদের সঙ্গে কথা বলেছি, তবে সহযোগিতা পাওয়া যাচ্ছে না।’তিনি আরও জানান, সংযোগ সড়কের কাজ দ্রুত শেষ করতে প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা অব্যাহত রয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মডেল মেঘনা আলমের সব ব্যাংক হিসাব তলব
মডেল মেঘনা আলমের সব ব্যাংক হিসাব তলব

মডেল মেঘনা আলমের সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সোমবার (২১ এপ্রিল) দেশের সব ব্যাংকের Read more

হবিগঞ্জে ওসিকে হুমকি দেয়া সেই বৈষম্যবিরোধী নেতা গ্রেফতার
হবিগঞ্জে ওসিকে হুমকি দেয়া সেই বৈষম্যবিরোধী নেতা গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শনিবার (৩ জানুয়ারি) তাকে গ্রেফতার করা Read more

ভারতে বাংলাদেশি সন্দেহে ৫০ ভারতীয় নাগরিককে গ্রেপ্তার
ভারতে বাংলাদেশি সন্দেহে ৫০ ভারতীয় নাগরিককে গ্রেপ্তার

বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে অন্তত ৫০ জন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে ভারতের আসামের রাজ্যপুলিশ। রাজধানী গুয়াহাটি, গোলাঘাট, ধুবরি, বারপেতা এবং চাচর Read more

জম্মু-কাশ্মীরে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ৪৬, উদ্ধার কাজে সেনাবাহিনী
জম্মু-কাশ্মীরে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ৪৬, উদ্ধার কাজে সেনাবাহিনী

ভারতের জম্মু-কাশ্মীরের চাশোতিতে বন্যা ও ভূমিধসে সেন্ট্রারাল ইন্ডাস্ট্রি সিকিউরিটি ফোর্সের দুই সদস্যসহ অন্তত ৪৬ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) Read more

দেশে তেলের সরবরাহ ঘাটতির আশঙ্কা নেই: জ্বালানি বিভাগ
দেশে তেলের সরবরাহ ঘাটতির আশঙ্কা নেই: জ্বালানি বিভাগ

দেশে জ্বালানি তেলের সরবরাহ ঘাটতির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে জ্বালানি বিভাগ।শনিবার (২৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জ্বালানি Read more

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫১৫
পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫১৫

সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মোট এক হাজার ৫১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।আজ সোমবার (২৭ অক্টোবর) পুলিশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন