গাজার জন্য ত্রাণ বহনকারী জাহাজ ‘ম্যাডলিন’কে গন্তব্যে পৌঁছাতে দেয়নি ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক অলাভজনক সংগঠন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) উদ্যোগে ইতালি থেকে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের জন্য ত্রাণ নিয়ে যাত্রা শুরু করেছিল জাহাজটি। তবে আন্তর্জাতিক জলসীমা থেকেই ইসরায়েল জাহাজটিকে আটক করে আশদাদ বন্দরের দিকে সরিয়ে নিচ্ছে।। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। ওই পোস্টে জাহাজটিকে সেলফি ইয়ট বলে উল্লেখ করেছে ইসরায়েলি মন্ত্রণালয়। তারা লিখেছে, ‘তারকাদের’ বহনকারী ‘সেলফি ইয়ট’–কে নিরাপদে ইসরায়েলের উপকূলের দিকে নিয়ে আসা হচ্ছে।‘ম্যাডলিন’ জাহাজে মোট ১২ জন মানবাধিকারকর্মী আছেন। তাঁরা হলেন সুইডেনের পরিবেশবিষয়ক আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, ফিলিস্তিনি বংশোদ্ভূত ফরাসি নাগরিক ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান, জার্মানির ইয়াসেমিন আচার, ফ্রান্সের ব্যাপতিস্ত আন্দ্রে, ব্রাজিলের থিয়াগো আভিলা, ফ্রান্সের ওমর ফায়াদ, পাস্কাল মৌরিয়েরাস, ইয়ানিস মোহামদি, তুরস্কের সুলাইব ওর্দু, স্পেনের সার্জিও তোরিবিও, নেদারল্যান্ডসের মার্কো ফন রেনেস ও ফ্রান্সের রিভা ভিয়া।ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই পোস্টে সুইডেনের পরিবেশবিষয়ক আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গসহ অন্যদের বিরুদ্ধে ক্ষোভ জানানো হয়েছে। এতে অভিযোগ করা হয়, এ মানবাধিকারকর্মীরা গণমাধ্যমকে উসকে দেওয়ার চেষ্টা করছিলেন। শুধু প্রচার পাওয়ার উদ্দেশে তাঁরা এই কাজ করেছেন।ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনও (এফএফসি) জাহাজটি ইসরায়েলের দখলে যাওয়ার তথ্য নিশ্চিত করেছে। তারা বার্তা আদান–প্রদানের অ্যাপ টেলিগ্রামে লিখেছে, জাহাজের সঙ্গে তাদের সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। এছাড়া টেলিগ্রামে একটি ছবি পোস্ট করা হয়েছে। সেখানে ত্রাণ দিতে যাওয়া মানবাধিকারকর্মীদের হাত ওপরের দিকে তুলে বসে থাকতে দেখা গেছে।গত ২ মার্চ থেকে গাজায় ত্রাণ প্রবেশ পুরোপুরি বন্ধ করে দেয় ইসরায়েল। এমন অবস্থায় অনাহারে ভুগে বেশ কয়েকটি শিশু মারা যায়। ত্রাণ প্রবেশে বাধা দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ‘ম্যাডলিন’ নামের এ জাহাজ ১ জুন ইতালির সিসিলির কাতানিয়া শহর থেকে যাত্রা শুরু করে।বিভিন্ন ত্রাণ সংস্থার হিসাব অনুসারে, গাজার ২৩ লাখের বেশি বাসিন্দার মধ্যে ৯০ শতাংশের বেশি মানুষ তীব্রমাত্রায় খাদ্যসংকটে ভুগছেন।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কলকাতায় বসেছে আওয়ামী লীগের ‘পার্টি অফিস’
কলকাতায় বসেছে আওয়ামী লীগের ‘পার্টি অফিস’

বাংলাদেশে সরকারের পতনের পর নিরাপত্তার খোঁজে দেশ ছেড়েছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বহু নেতা-কর্মী। অনেকেই আশ্রয় নিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী Read more

আলোচিত বাংলাদেশি পর্ন-তারকা দম্পতি গ্রেপ্তার
আলোচিত বাংলাদেশি পর্ন-তারকা দম্পতি গ্রেপ্তার

অবশেষে গ্রেপ্তার হলেন ‘আলোচিত’ বাংলাদেশি পর্ন-তারকা দম্পতি বৃষ্টি ও আজিম। বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে Read more

জুলাই ঘোষণাপত্রে যারা হতাশ, তারা সারাজীবনই হতাশ: ফখরুল
জুলাই ঘোষণাপত্রে যারা হতাশ, তারা সারাজীবনই হতাশ: ফখরুল

জুলাই ঘোষণাপত্রে যারা হতাশ হয়েছেন, তারা সারাজীবনই হতাশ থাকেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বুধবার (০৬ আগস্ট) বেলা Read more

পাবিপ্রবিতে প্রথমবারের মতো জাতীয় ব্যবসা বিষয়ক সম্মেলন হচ্ছে আগামীকাল 
পাবিপ্রবিতে প্রথমবারের মতো জাতীয় ব্যবসা বিষয়ক সম্মেলন হচ্ছে আগামীকাল 

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে জাতীয় পর্যায়ের ব্যবসা বিষয়ক সম্মেলন। “1st National Conference on Read more

সড়ক-মহাসড়কে অটোরিকশা নিয়ন্ত্রণে সরকার ‘সম্পূর্ণভাবে’ ব্যর্থ কেন?
সড়ক-মহাসড়কে অটোরিকশা নিয়ন্ত্রণে সরকার ‘সম্পূর্ণভাবে’ ব্যর্থ কেন?

সড়ক দুর্ঘটনার উৎসে নতুন যোগ হয়েছে ব্যাটারি চালিত অটোরিকশা। গতবছর অটোরিকশার কারণে সারাদেশে মোট ৮৭০টি দুর্ঘটনা ঘটেছে।

রোহিঙ্গাদের সহায়তায় ৯৬ মিলিয়ন ডলারের ঘোষণা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের
রোহিঙ্গাদের সহায়তায় ৯৬ মিলিয়ন ডলারের ঘোষণা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের

রোহিঙ্গাদের সহায়তায় নতুন করে ৯৬ মিলিয়ন মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। জাতিসংঘ সদর দফতরে মঙ্গলবার আয়োজিত ‘মিয়ানমারের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন