গাজীপুর বিআরটিএ অফিসে দুর্নীতি দমন কমিশন (দুদক) গাজীপুর জেলা কার্যালয়ের উদ্যোগে ছদ্মবেশে লাইসেন্স, যানবাহন নিবন্ধন, মালিকানা পরিবর্তন ও ফিটনেস সনদ প্রদানে ঘুষ লেনদেনসহ নানা অনিয়মের প্রাথমিক প্রমাণ মিলেছে।বুধবার (৭মে ) সকাল থেকে সাদা পোশাকে ছদ্মবেশে তদন্তের পর দুদক টিম লাইসেন্স আবেদন, মালিকানা পরিবর্তন এবং অর্থ আদায়ের ক্ষেত্রে অসঙ্গতির সত্যতা নিশ্চিত করেছে। একাধিক কর্মচারীর বিরুদ্ধে দীর্ঘদিন যাবত দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগও উঠে আসে।অভিযানে উঠে আসা তথ্য অনুযায়ী, সহকারী পরিদর্শক সারোয়ার অফিস সহকারী পদে চাকরিতে যোগদান করে। বিআরটিএর আলোচিত কর্মকর্তা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের আত্মীয় মাসুদের শালিকার স্বামী হওয়ার সুবাদে সারোয়ার যেখানে যান, সেখানেই ক্ষমতার দাপট দেখিয়ে দুর্নীতি চালিয়ে যাচ্ছেন। সেই সাথে সহকারী মোটরযান পরিদর্শক পদে পদোন্নতি পেয়ে টাঙ্গাইল বিআরটিএ অফিসে ব্যাপক অনিয়ম দূর্নীতির অভিযোগে শাস্তি মূলক গাজীপুরে বদলি হয়ে আসে। সারোয়ার দালালদের মাধ্যমে বিভিন্ন খাত থেকে দূর্নীতি অনিয়মে তথ্য প্রমাণ পাওয়া গেছে।এছাড়া, স্থানীয় দালালদের মাধ্যমে বাড়তি অর্থ আদায়, নির্ধারিত ফি’র চেয়ে দ্বিগুণ অর্থ নেওয়া এবং কিছু কর্মচারীর বিরুদ্ধে সরকারি পদে থেকেও ব্যক্তিগত সম্পদ গঠনের অভিযোগ উঠে আসে।দুর্নীতি দমন কমিশনের (দুদক) গাজীপুর জেলা কার্যালয়ের উপ সহকারী কর্মকর্তা সেলিম সাংবাদিকদের জানান, বিআরটিএ ঘুষ বাণিজ্য, দালালদের দৌরাত্মের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়েছে। বিভিন্ন রেজিস্ট্রার রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। ছদ্মবেশে গ্রাহকদের সাথে কথা বলেছেন। অভিযান শেষে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে বিস্তারিত প্রতিবেদন দুদক প্রধান কার্যালয়ে প্রেরণের প্রস্তুতি চলছে। অনিয়মের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আনোয়ারায় হাতির আক্রমণে ২০ দিনে ৭ জিডি
আনোয়ারায় হাতির আক্রমণে ২০ দিনে ৭ জিডি

চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় ফের মাথাচাড়া দিয়েছে বন্য হাতির আতঙ্ক। সাড়ে ৩ মাস চুনতি অভয়ারণ্যে অবস্থান শেষে গত ২০ Read more

তিন মাস ধরে বন্ধ গ্যাস, সিইউএফএলের ক্ষতি ৪৭২ কোটি টাকা
তিন মাস ধরে বন্ধ গ্যাস, সিইউএফএলের ক্ষতি ৪৭২ কোটি টাকা

তিন মাসেরও বেশি সময় ধরে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে চট্টগ্রামের আনোয়ারায় রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে (সিইউএফএল)। এর Read more

মেঘনায় ভোক্তা অধিকার রক্ষায় ভ্রাম্যমাণ, এলপি গ্যাস ব্যবসায়ীকে অর্থদণ্ড
মেঘনায় ভোক্তা অধিকার রক্ষায় ভ্রাম্যমাণ, এলপি গ্যাস ব্যবসায়ীকে অর্থদণ্ড

কুমিল্লার মেঘনা উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও Read more

আগামী নির্বাচনের পরে বড় আকারে বাংলাদেশে অর্থনৈতিক পরিবর্তন হবে: আমীর খসরু
আগামী নির্বাচনের পরে বড় আকারে বাংলাদেশে অর্থনৈতিক পরিবর্তন হবে: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী নির্বাচনের পরে বড় আকারে বাংলাদেশে অর্থনৈতিক পরিবর্তন হবে। আইনশৃঙ্খলার উন্নয়ন Read more

ওষুধ কোম্পানিগুলো নানানভাবে অতিরিক্ত মুনাফা করছে: স্বাস্থ্য উপদেষ্টা
ওষুধ কোম্পানিগুলো নানানভাবে অতিরিক্ত মুনাফা করছে: স্বাস্থ্য উপদেষ্টা

ওষুধ কোম্পানিগুলো নানাভাবে তাদের উদ্দেশ্য হাসিলের জন্য ঢুকে যাচ্ছে এবং অধিক মুনাফা করছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ Read more

গ্রিন টি ছাড়াও যে ৫টি হারবাল চা ওজন নিয়ন্ত্রণে কার্যকর
গ্রিন টি ছাড়াও যে ৫টি হারবাল চা ওজন নিয়ন্ত্রণে কার্যকর

ওজন কমানোর জন্য শুধু গ্রিন টি নয়, হারবাল চায়ের জগতও সমানভাবে উপকারী। পিপারমিন্ট, হিবিসকাস, আদা–এর মতো ক্যাফেইন মুক্ত নানা ধরনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন