কিশোরগঞ্জের কুলিয়ারচরে মুরগি বোঝাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় তিন বন্ধু নিহত হয়েছে।রবিবার (২২ মার্চ) রাতে কুলিয়ারচর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ সুমন কুমার চৌধুরী তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বিকালে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, কুলিয়ারচর উপজেলার দ্বাড়িয়াকান্দি গ্রামের সাব্বির ভুঁইয়ার ছেলে বিজয় (১৮) দ্বাড়িয়াকান্দি মধ্যপাড়া গ্রামের আব্দুল হাই রিপনের ছেলে জাকির হোসেন (১৮) ও কুলিয়ারচর পৌর শহরের কৈলানপুর টিয়াকাটা এলাকার যতীন্দ্র চন্দ্র বর্মণের ছেলে জিৎ বর্মণ (১৯)।পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার বিকালে কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের দারিয়াকান্দি এলাকায় একই মোটরসাইকেলে করে যাচ্ছিলেন তিন বন্ধু বিজয়, জাকির হোসেন ও জিৎ বর্মণ। এ সময় বিপরীত দিক থেকে আসা মুরগি বোঝাই করা একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন বিজয় ও জাবির হোসেন। জিৎ বর্মণ ছিটকে সড়কের পাশে পড়েন।পরে স্থানীয় লোকজন জিৎ বর্মণকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জিৎ বর্মণের মৃত্যু হয়। এদিকে, ঈদের দ্বিতীয় দিনে এমন হৃদয়বিদারক ঘটনায় দ্বাড়িয়াকান্দি গ্রাম, মধ্যপাড়া গ্রাম ও টিয়াকাটা গ্রামের বাড়িতে বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ।কুলিয়ারচর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ সুমন কুমার চৌধুরী জানান, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই বিজয় ও জাকির হোসেনের মৃত্যু হয়। জিৎ বর্মণকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তবে, দুর্ঘটনার পর চালককে আটক করা যায়নি। চালক দ্রুত দুর্ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ দুর্ঘটনায় পরবর্তী আইনি বিষয় প্রক্রিয়াধীন।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
বরিশালে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়ন শাখার তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোখলেছুর Read more

গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় পথচারী নিহত
গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় পথচারী নিহত

বরিশালের গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় পথচারী আঃ রশিদ খান (৫৫) নিহত হয়েছে। শনিবার (০৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের Read more

যোগদানের ২২ দিনেই ওসি প্রত্যাহার, শিবচরে আলোচনার ঝড়
যোগদানের ২২ দিনেই ওসি প্রত্যাহার, শিবচরে আলোচনার ঝড়

মাত্র ২২ দিনের মাথায় মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহার আলীকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (১ আগস্ট) রাতে এক জরুরি Read more

বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরলেন শিশুসহ ৩৩ বাংলাদেশি নারী-পুরুষ
বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরলেন শিশুসহ ৩৩ বাংলাদেশি নারী-পুরুষ

ভারতে বিাভন্ন মেয়াদে কারাভোগ শেষে পাচারের শিকার শিশুসহ ৩৩ জন বাংলাদেশি নারী-পুরুষকে দেশে ফেরত আনা হয়েছে।রবিবার (২২ মার্চ ) সন্ধ্যায় Read more

মুন্সীগঞ্জে খাবার হোটেলের মালিককে জরিমানা
মুন্সীগঞ্জে খাবার হোটেলের মালিককে জরিমানা

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী তৈরির অপরাধে মুন্সীগঞ্জ শহরে একটি খাবার হোটেলের মালিককে সাত হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার Read more

কালভার্ট ধসে জনদুর্ভোগ, প্রশাসনের অস্থায়ী সংস্কারে স্বস্তি
কালভার্ট ধসে জনদুর্ভোগ, প্রশাসনের অস্থায়ী সংস্কারে স্বস্তি

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ব্যস্ততম কলেজ সড়কের পুরনো কালভার্টটি ধসে পড়ায় কয়েক দিন ধরে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে এলাকাবাসীকে। অবশেষে স্থানীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন