যুদ্ধবিধ্বস্ত গাজা উপকূলে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা জাহাজ ইসরায়েলের নৌবাহিনী জব্দ করেছে। আন্তর্জাতিক জলসীমায় অভিযান চালিয়ে জাহাজটি জব্ধ করা হয়।জাহাজটিতে সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ ও ইউরোপীয় পার্লামেন্টের ফরাসি সদস্য রিমা হাসানসহ ১২ জন মানবাধিকারকর্মী রয়েছেন।ব্রিটিশ পতাকাবাহী জাহাজ ‘ম্যাডলিন’ ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের উদ্যোগে পরিচালিত হচ্ছিল। এটি গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার পাশাপাশি সেখানে চলমান মানবিক সংকট সম্পর্কে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণের উদ্দেশ্যে যাত্রা করেছিল।তবে তীরে পৌঁছানোর আগেই, রাতের অন্ধকারে ইসরায়েলি নৌবাহিনী জাহাজটিতে অভিযান চালিয়ে সেটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়।পরে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, জাহাজটিকে বর্তমানে ইসরায়েলের উপকূলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং যাত্রীরা সুস্থ ও নিরাপদ আছেন।ইসরায়েলি মন্ত্রণালয় আরও জানায়, তাদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।গত ২ মার্চ থেকে ইসরায়েল গাজার ওপর সম্পূর্ণ অবরোধ জারি করে, যা আন্তর্জাতিক চাপের মুখে কিছুটা শিথিল হলেও এখনো ব্যাপকভাবে কার্যকর রয়েছে। চলমান যুদ্ধে এখন পর্যন্ত ৫৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।‘ম্যাডলিন’ গত ১ জুন ইতালির সিসিলি থেকে যাত্রা শুরু করে। এর ঠিক এক মাস আগে গাজাগামী আরেকটি ত্রাণবাহী জাহাজ ইসরায়েলি ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলায় বেজে উঠল সাইরেন, বিমান চলাচল বন্ধ
ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলায় বেজে উঠল সাইরেন, বিমান চলাচল বন্ধ

ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরের ফ্লাইট কার্যক্রম ব্যাহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।বুধবার (০৩ সেপ্টেম্বর) Read more

অনিয়মের অভিযোগে স্থগিত হলো মাদ্রাসা সুপারের এমপিও
অনিয়মের অভিযোগে স্থগিত হলো মাদ্রাসা সুপারের এমপিও

পঞ্চগড়ের দেবীগঞ্জের শেখবাঁধা রেয়াজিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. সাইফুল ইসলামের এমপিও সাময়িকভাবে স্থগিত করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। বুধবার (২৭ আগস্ট) অধিদপ্তরের Read more

টাঙ্গাইলে ট্রেনে কাটা অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
টাঙ্গাইলে ট্রেনে কাটা অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌর এলাকার হাকিমপুরে একটি নির্জন স্থান থেকে ট্রেনে কাটা পড়া অবস্থায় এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার Read more

আবহাওয়ার ঝুঁকি কাটিয়ে লিচু বাম্পার ফলন, দামে খুশি চাষিরা
আবহাওয়ার ঝুঁকি কাটিয়ে লিচু বাম্পার ফলন, দামে খুশি চাষিরা

প্রকৃতির বৈরী আচরণে চলতি বছর মৌসুমি ফল লিচুর ফলন কম হওয়ায় খানিকটা আক্ষেপ ছিল চাষিদের। পরে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় এবং  Read more

কুয়াকাটায় এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
কুয়াকাটায় এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি

কুয়াকাটা উপকূলে স্থানীয় এক জেলের জালে ধরা পড়েছে ২১ কেজি ৮'শ গ্রাম ওজনের বিশাল আকৃতির কোরাল মাছ। শনিবার (১৬ আগস্ট) Read more

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় বরখাস্ত
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় বরখাস্ত

বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিতির কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন