গোপালগঞ্জে হামলার প্রতিবাদে সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণা করা ‘ব্লকেড’ সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম।  বুধবার (১৬ জুলাই) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।  ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘ব্লকেড সরিয়ে নিন, রাজপথের একপাশে অবস্থান করুন। লড়াই চলবে। -নাহিদ’।এর আগে বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক পেজে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পদযাত্রায় হামলার প্রতিবাদে সারাদেশে ব্লকেড কর্মসূচির ঘোষণা দেয়া হয়। সেই পোস্টে লেখা হয়, ‘গোপালগঞ্জে জুলাইয়ের নেতাদের হামলার প্রতিবাদে সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দিচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সারা দেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব ইউনিটকে স্থানীয় ছাত্রসংগঠন, রাজনৈতিক দলসহ সর্বস্তরের ছাত্রজনতাকে সঙ্গে নিয়ে ব্লকেড কর্মসূচি পালনের আহ্বান জানানো যাচ্ছে।’ আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সেলফি বাসের ধাক্কায় প্রাণ হারালেন গণস্বাস্থ্যের নিরাপত্তাকর্মী
সেলফি বাসের ধাক্কায় প্রাণ হারালেন গণস্বাস্থ্যের নিরাপত্তাকর্মী

ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি বাসের ধাক্কায় সাভার গণস্বাস্থ্য কেন্দ্রের সাবেক নিরাপত্তাকর্মী শামসু মোল্লা (৭০) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০ Read more

আইনস্টাইনের যে তিনটি তত্ত্ব একরকম ভুল ছিল
আইনস্টাইনের যে তিনটি তত্ত্ব একরকম ভুল ছিল

তিনি আপেক্ষিকতার জনক এবং সেই পদার্থবিদ, যিনি মাধ্যাকর্ষণ আর আলোর ব্যাখ্যা করেছিলেন, কিন্তু এই বিশাল ব্যক্তিত্ব অ্যালবার্ট আইনস্টাইনও কখনও কখনও Read more

স্বাধীনতার ৫৪ বছরেও ‘মুক্তিযোদ্ধা’ স্বীকৃতি পাননি ওয়াজ উদ্দিন তালুকদার
স্বাধীনতার ৫৪ বছরেও ‘মুক্তিযোদ্ধা’ স্বীকৃতি পাননি ওয়াজ উদ্দিন তালুকদার

ওয়াজ উদ্দিন তালুকদার প্রথমে ট্রেনিং করেন আনসারে। পরবর্তীতে যোগ দেন আনসার ব্যাটেলিয়নে। চাকরি থেকেই গিয়েছিলেন যুদ্ধে। যুদ্ধ চলাকালীন কুষ্টিয়ার ওয়ারলেস Read more

বাঁশের বাহারি পণ্যে ঘুরছে মাইকেলের জীবনের চাকা
বাঁশের বাহারি পণ্যে ঘুরছে মাইকেলের জীবনের চাকা

চার্জার ভ্যানে ছোট মাইক লাগিয়ে গানের সুর ও ছন্দে নিজের তৈরি বাঁশের পণ্য বিক্রি করছেন মাহালি মাইকেল মার্ডি। চার্জার ভ্যান Read more

শরীয়তপুরে এসিল্যান্ডের বিরুদ্ধে শিক্ষকের থেকে ঘুষ নেওয়ার অভিযোগ!
শরীয়তপুরে এসিল্যান্ডের বিরুদ্ধে শিক্ষকের থেকে ঘুষ নেওয়ার অভিযোগ!

শরীয়তপুরের জাজিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসানের বিরুদ্ধে এক শিক্ষকের কাছ থেকে ঘুষ দাবি, সরকারি খাল উদ্ধারের খরচ আত্মসাৎ Read more

মঞ্চে দাঁড়িয়ে ওসমান হাদিকে স্মরণ করলেন তারেক রহমান
মঞ্চে দাঁড়িয়ে ওসমান হাদিকে স্মরণ করলেন তারেক রহমান

শহীদ ওসমান হাদি চেয়েছিলেন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন