পঞ্চগড়ের দেবীগঞ্জে বিরল প্রজাতির একটি হিমালয়ান শকুন উদ্ধার করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বানিয়াপুর প্রধান পাড়া এলাকায় শকুনটি উদ্ধার করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বানিয়াপুর প্রধান পাড়া এলাকার একটি কৃষিজমির পাশে ছাগল বাঁধা ছিল। ছাগল ধরার উদ্দেশ্যে শকুনটি নিচে নামার সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায় এবং জমিতে ব্যবহৃত জালের সঙ্গে আটকে পড়ে। পরে স্থানীয় কৃষক আক্কেল আলী ও তার ছেলে তারেক শকুনটিকে দেখতে পেয়ে উদ্ধার করেন।খবরটি জানাজানি হলে এলাকাবাসী বিষয়টি দেবীগঞ্জ উপজেলা বনবিভাগকে অবহিত করেন। পরে বনবিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে শকুনটিকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসেন।হিমালয়ান শকুন উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ উপজেলা বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মঞ্জুরুল করিম বলেন, ‘সন্ধ্যায় একটি হিমালয়ান শকুন উদ্ধার করা হয়েছে। শকুনটির ওজন আনুমানিক ৯ কেজি। স্থানীয়রা খবর দিলে বনবিভাগের স্টাফরা গিয়ে সেটিকে উদ্ধার করে নিয়ে আসে। শুক্রবার শকুনটিকে দিনাজপুরের সিংড়া ফরেস্টে পাঠানো হবে।’উল্লেখ্য, হিমালয়ান শকুন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শিকারী পাখি এবং এশিয়ার অন্যতম বড় শকুন প্রজাতি। ‘হিমালয়ান গৃধিনী’ নামে পরিচিত। হিমালয় পর্বতমালা ও তিব্বতি মালভূমি এদের প্রধান আবাসস্থল। প্রতি বছর শীতকালে (অক্টোবর থেকে মার্চ) প্রচণ্ড ঠান্ডা ও খাবারের সন্ধানে এরা পরিযায়ী হয়ে বাংলাদেশে আসে। দীর্ঘ এই যাত্রায় ক্লান্ত ও ক্ষুধার্ত হয়ে অনেক সময় লোকালয় কিংবা ধানক্ষেতে অসহায় অবস্থায় পড়ে যেতে দেখা যায়।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নামাজ শেষে বাড়ি ফেরার পথেই প্রাণ গেল ইউনুস মিয়ার
নামাজ শেষে বাড়ি ফেরার পথেই প্রাণ গেল ইউনুস মিয়ার

চট্টগ্রামের সীতাকুণ্ডে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো. ইউনুস মিয়া (৮০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। সে পৌরসভা এলাকার ইয়াকুবনগর গ্রামের খলিফা Read more

কূটনীতিকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার ঈদের শুভেচ্ছা বিনিময়
কূটনীতিকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার ঈদের শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি রাজধানীর মিন্টো রোডে তার সরকারি বাসভবনে ঢাকাস্থ Read more

বালু ব্যবসায়ীকে ছুরিকাঘাত, গণধোলাই দিয়ে ডাকাতকে পুলিশে সোপর্দ
বালু ব্যবসায়ীকে ছুরিকাঘাত, গণধোলাই দিয়ে ডাকাতকে পুলিশে সোপর্দ

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল গ্রামে রাতের আঁধারে ডাকাতের হামলায় খাইরুল ইসলাম (৩৪) নামের একজন বালু ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। রবিবার (২৭ Read more

রাঙ্গুনিয়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে একজন আটক
রাঙ্গুনিয়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে একজন আটক

রাঙ্গুনিয়ায় স্বামী পরিত্যক্তা নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার পলাতক আসামীকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে গোপন Read more

ওসমান হাদির মৃত্যুতে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক
ওসমান হাদির মৃত্যুতে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার (২০ ডিসেম্বর) পালিত হচ্ছে একদিনের রাষ্ট্রীয় শোক।রাষ্ট্রীয়ভাবে Read more

দুর্গাপূজায় সরকারি ছুটি ৩ দিন দাবি
দুর্গাপূজায় সরকারি ছুটি ৩ দিন দাবি

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে অষ্টমী, নবমী ও দশমী–এই তিন দিন সরকারি ছুটির দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। একইসঙ্গে তারা পূজার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন