পঞ্চগড় সদর উপজেলার তিনমাইল এলাকায় এক নারীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ রয়েছে, শুক্রবার গভীর রাতে ওই নারী তার শিশুসন্তানসহ অটোতে করে বাড়ি ফেরার পথে পথিমধ্যে ছয়জন যুবক তার পথরোধ করে। পরবর্তীতে তাকে পাশের একটি চা বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়।এ ঘটনায় শনিবার (৬ জুলাই) বিকেলে ভুক্তভোগী নিজেই সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।গ্রেফতার চারজন হলেন— সদর ইউনিয়নের জগদল বাজার এলাকার জনি ইসলাম (২৭), বিপ্লব হোসেন (২৫), মকছেদুল ইসলাম (৩৩) এবং সাতমেড়া ইউনিয়নের বদিনাজোত এলাকার সাদেকুল ইসলাম (২৮)।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চা বাগান এলাকা থেকে অচেতন অবস্থায় একজন নারী ও তার শিশুকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে পাঠায়। পরে ওই নারী কিছুটা সুস্থ হলে বিস্তারিত ঘটনা জানান।ভুক্তভোগী নারী জানান, শিশুর শারীরিক অসুস্থতার কারণে তিনি রাতেই জেমজুট এলাকা থেকে বাবার বাড়ি জগদলের উদ্দেশে রওনা দেন। পঞ্চগড় শহর থেকে অটোতে ওঠার পর তিনমাইল এলাকায় এক পরিচিত চালকের কথামতো অটো থেকে নামার পর ছয়জন যুবক তার পথরোধ করে। পরে তাকে একটি চা বাগানে নিয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে ঘটনার শিকার করেন। অভিযুক্তদের মধ্যে চারজনকে চিনতে পেরেছেন বলেও জানান তিনি।পুলিশ জানায়, মামলা দায়েরের পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। বাকি দুইজনকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।ভুক্তভোগীর ভাই বলেন, ‘রাত দেড়টার দিকে পুলিশ ফোন দিলে আমরা হাসপাতালে যাই। গিয়ে দেখি, আমার বোন অসুস্থ অবস্থায় রয়েছে। আমরা আইন অনুযায়ী অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আব্দুল কাশেম জানান, ‘রাত দেড়টার দিকে পুলিশ একজন নারীকে হাসপাতালে নিয়ে আসে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রয়োজনীয় পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। বর্তমানে তিনি শারীরিকভাবে স্থিতিশীল।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস
ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস

রাজধানীতে ধীরে ধীরে বাড়ছে শীতের তীব্রতা। সেই সঙ্গে কুয়াশায় ঢাকা রয়েছে পড়েছে চারপাশ।গতকাল বৃহস্পতিবারের (২৫ ডিসেম্বর) তুলনায় শুক্রবার তাপমাত্রা কিছুটা Read more

বাঘায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ বাড়িতে আগুন
বাঘায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ বাড়িতে আগুন

রাজশাহীর বাঘায় সি.এন.জি চালিত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রতিটি পরিবার আর্থিকভাবে ব্যাপক ক্ষতির শিকার Read more

গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচিতে মাভাবিপ্রবি শিক্ষার্থীদের সংহতি প্রকাশ
গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচিতে মাভাবিপ্রবি শিক্ষার্থীদের সংহতি প্রকাশ

গাজায় চলমান বর্বর গণহত্যার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আগামী ৭ই এপ্রিল, সোমবার, ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’-তে অংশগ্রহণের ঘোষণা Read more

শোলাকিয়ায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, থাকছে দুটি স্পেশাল ট্রেন
শোলাকিয়ায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, থাকছে দুটি স্পেশাল ট্রেন

উপমহাদেশের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানে এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল ফিতরের ১৯৯তম জামাত। দেশ-বিদেশের লাখো মুসল্লির সমাগমকে কেন্দ্র করে Read more

নেত্রকোনার দুর্গাপুরে স্কুল শিক্ষকের রহস্যজনক মৃত্যু, স্ত্রী গ্রেফতার
নেত্রকোনার দুর্গাপুরে স্কুল শিক্ষকের রহস্যজনক মৃত্যু, স্ত্রী গ্রেফতার

নেত্রকোনার দুর্গাপুরে স্কুল শিক্ষকের রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় তুলকালাম সৃষ্টি হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা করে বোন ফুলন রানী Read more

ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবৈধ দোকান উচ্ছেদ অভিযান
ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবৈধ দোকান উচ্ছেদ অভিযান

গাজীপুর সদর উপজেলায় মহাসড়কের পাশে অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ।মঙ্গলবার (৮জুলাই) বিকেলে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর ও বাঘের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন