রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখায় ভারতের ওপর আরোপিত উচ্চ শুল্ক নিয়ে দিল্লি ও ওয়াশিংটনের সম্পর্কে অস্বস্তি তৈরি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (০৬ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যদের এক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, এই শুল্ক সিদ্ধান্তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ওপর খুব একটা সন্তুষ্ট নন। এমনকি মোদি তাকে ‘স্যার’ ডেকেছিলেন বলেও দাবি করেন ট্রাম্প।ট্রাম্প বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। তিনি বলেছিলেন, ‘স্যার, আমি কি আপনার সঙ্গে একটু দেখা করতে পারি?’ আমি বললাম, ‘হ্যাঁ।’তিনি জানান, সাম্প্রতিক এক সাক্ষাতে মোদি তার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলতে চান। সে অভিজ্ঞতা তুলে ধরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, মোদি তাকে অনুরোধ করেছিলেন সাক্ষাতের জন্য এবং দুজনের মধ্যে দীর্ঘদিনের ভালো সম্পর্ক থাকলেও শুল্ক ইস্যুতে ভারতীয় প্রধানমন্ত্রী স্বস্তিতে নেই।ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, বর্তমানে ভারতের ওপর মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। এর মধ্যে ২৫ শতাংশ শুল্ক দেওয়া হয়েছে বিশেষভাবে রাশিয়ার কাছ থেকে তেল কেনা চালিয়ে যাওয়ার কারণে। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র বহুবার ভারতকে এই তেল আমদানি কমানোর আহ্বান জানিয়েছে। তার দাবি, সাম্প্রতিক সময়ে ভারত রাশিয়া থেকে তেল কেনার পরিমাণ কিছুটা কমিয়েছে, যদিও তা পুরোপুরি বন্ধ করেনি।এই প্রেক্ষাপটে ট্রাম্প আরও বলেন, ভারতীয় পক্ষ তাকে জানিয়েছে যে তারা দীর্ঘ পাঁচ বছর ধরে অ্যাপাচে যুদ্ধহেলিকপ্টার সরবরাহের অপেক্ষায় রয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্র নীতি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি।মার্কিন প্রেসিডেন্ট বলেন, পরিস্থিতির পরিবর্তন আনতে যুক্তরাষ্ট্র কাজ করছে এবং ভারত ইতোমধ্যে ৬৮টি অ্যাপাচে হেলিকপ্টার কেনার অর্ডার দিয়েছে। তার মতে, এই প্রতিরক্ষা চুক্তি দুই দেশের সামরিক সহযোগিতা আরও জোরদার করবে।বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা জোরদার হলেও ভারত জ্বালানি নিরাপত্তার স্বার্থে রাশিয়া থেকে তেল আমদানি পুরোপুরি বন্ধ করেনি। এই অবস্থানকে কেন্দ্র করেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে।সূত্র : পিটিআইএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দ্বিতীয় টেস্টের জন্য শ্রীলঙ্কার দল ঘোষণা
দ্বিতীয় টেস্টের জন্য শ্রীলঙ্কার দল ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে গল টেস্টে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল স্বাগতিক শ্রীলঙ্কাকে। ফলে দ্বিতীয় ও শেষ টেস্টটি হয়ে দাঁড়িয়েছে সিরিজ নির্ধারনী Read more

নাটোরে নির্মাণাধীন পাওয়ার গ্রিড স্টেশনে ডাকাতি
নাটোরে নির্মাণাধীন পাওয়ার গ্রিড স্টেশনে ডাকাতি

নাটোরের বড়াইগ্রামে নির্মাণাধীন একটি পাওয়ার গ্রিড স্টেশনে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নিরাপত্তা কর্মীদের হাত-পা বেঁধে রেখে প্রায় দুই কোটি Read more

চুল কাটতে বলায় অধ্যক্ষকে খুন করল দুই শিক্ষার্থী
চুল কাটতে বলায় অধ্যক্ষকে খুন করল দুই শিক্ষার্থী

চুল ছোট করে কাটতে বলায় অধ্যক্ষকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে দ্বাদশ শ্রেণীল দুই শিক্ষার্থীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানার Read more

১২ দিনেও ফেরত আসেনি আরাকানে জিম্মি থাকা ৫১ জেলে
১২ দিনেও ফেরত আসেনি আরাকানে জিম্মি থাকা ৫১ জেলে

বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে গত এক সপ্তাহে দফায় দফায় মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা ফিশিং ট্রলারসহ বাংলাদেশী ৫১ Read more

বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পরমাণু শক্তি কমিশন
বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পরমাণু শক্তি কমিশন

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। চতুর্থ থেকে ষোলতম গ্রেড পর্যন্ত ৪১টি পদে কমিশনের অধীনে দেশের Read more

কমিটি প্রত্যাখ্যান, ৫ দফা ঘোষণা করলেন প্রকৌশল শিক্ষার্থীরা
কমিটি প্রত্যাখ্যান, ৫ দফা ঘোষণা করলেন প্রকৌশল শিক্ষার্থীরা

প্রকৌশল শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা খতিয়ে দেখতে অন্তর্বর্তী সরকার গঠিত ‘নিরীক্ষা কমিটি’ প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারা বলছেন, কমিটিতে তাদের প্রতিনিধি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন