টানা বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে গ্রাহকদের ভোগান্তি কমাতে দেশের সব পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) স্টেশনগুলো সর্বক্ষণিক প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো)।মঙ্গলবার (২০ মে) বিকালে বাপবিবোর নির্বাহী পরিচালক ও সমিতি ব্যবস্থাপনা বিভাগের সদস্য (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।এতে বলা হয়, বর্তমানে প্রাকৃতিক দুর্যোগ ও প্রবল বৃষ্টিপাতের কারণে বিদ্যুৎ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। এ সময় কালবৈশাখী ঝড়, বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে। সে ক্ষেত্রে ক্ষয়ক্ষতি ন্যূনতম রাখতে এবং দ্রুততম সময়ে ক্ষয়ক্ষতি কাটিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখতে আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুসরণপূর্বক জানমালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ঝুঁকিপূর্ণ লাইন রক্ষণাবেক্ষণ করাসহ পর্যাপ্ত লোকবল ও সরঞ্জাম সার্বক্ষণিক প্রস্তুত রাখা প্রয়োজন।এ প্রেক্ষাপটে পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা ও কর্মচারীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া স্টেশন ত্যাগ না করার নির্দেশ দেওয়া হয়েছে।নির্দেশনায় আরও জানানো হয়, ইতোমধ্যে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদর দপ্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে। একইভাবে যেকোনো প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় প্রতিটি পবিসের সদর দপ্তরে কন্ট্রোল রুম চালু করে গ্রাহক সেবা নিশ্চিত করার জন্য অনুরোধ করা হয়েছে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইন্দোনেশিয়ায় ৮ আরোহীসহ হেলিকপ্টার নিখোঁজ
ইন্দোনেশিয়ায় ৮ আরোহীসহ হেলিকপ্টার নিখোঁজ

ইন্দোনেশিয়ার বোর্নিও দ্বীপে আটজন আরোহী নিয়ে একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। আজ সোমবার উদ্ধার কর্মকর্তারা এ তথ্য জানান।বানজারমাসিন শহরের স্থানীয় একটি Read more

নগরজীবনের মাঝে পানির ছোঁয়া, দিয়াবাড়িতে সস্তায় কায়াকিং আনন্দ
নগরজীবনের মাঝে পানির ছোঁয়া, দিয়াবাড়িতে সস্তায় কায়াকিং আনন্দ

উত্তরা ১৮ নম্বর সেক্টরে অবস্থিত দিয়াবাড়ির একাধিক লেকে রয়েছে কায়াকিংয়ের ব্যবস্থা। মেট্রোরেলে গেলে নামতে হবে উত্তরা সেন্টার মেট্রোস্টেশনে। গত কয়েক Read more

আশুরা জুলুমের বিপরীতে ন্যায় প্রতিষ্ঠায় শক্তি ও সাহস যোগাবে: ড. ইউনূস
আশুরা জুলুমের বিপরীতে ন্যায় প্রতিষ্ঠায় শক্তি ও সাহস যোগাবে: ড. ইউনূস

পবিত্র আশুরা জুলুম ও অবিচারের বিপরীতে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় মানবজাতিকে শক্তি ও সাহস যোগাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. Read more

মাদক ছেড়ে সেই সাব্বির এখন কফি বিক্রেতা
মাদক ছেড়ে সেই সাব্বির এখন কফি বিক্রেতা

আমি না বললেও, স্যার, মাদক আমাকে ছাড়ছে না, এমন কথা শোনা গেছে মাদকাসক্ত ব্যক্তি কিশোর সাব্বিরের মুখ থেকে। একজন মানুষ Read more

ছত্তিশগড়ে২ ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১০, আরও প্রাণহানির শঙ্কা
ছত্তিশগড়ে২ ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১০, আরও প্রাণহানির শঙ্কা

ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ছত্তিশগড়ের বিলাসপুরে। মঙ্গলবার (৪ নভেম্বর) জয়রামনগর স্টেশনের কাছে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালগাড়ির সংঘর্ষ হয়। প্রাথমিকভাবে জানা গেছে, এই Read more

চাঁদাবাজি ও ভাঙচুর মামলায় আঙ্গারপাড়া যুবলীগ নেতা আটক
চাঁদাবাজি ও ভাঙচুর মামলায় আঙ্গারপাড়া যুবলীগ নেতা আটক

দিনাজপুরের খানসামা উপজেলার ৩নং আঙ্গারপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু বকর সিদ্দিক বক্কসকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন