দুপুরের মধ্যে দেশের সাত জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বজ্রবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।পূর্বাভাসে আরও বলা হয়েছে, পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। তাই নদীপথে চলাচলরত নৌযানগুলোকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খাগড়াছড়ির একমাত্র আসনে বিএনপির প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূইয়া
খাগড়াছড়ির একমাত্র আসনে বিএনপির প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূইয়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি-২৯৮ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেয়েছেন দলের জ্যেষ্ঠ নেতা, সাবেক সংসদ সদস্য Read more

দীপু হত্যার মতো আরও অনেক ঘটনা ঘটার শঙ্কা সিইসির
দীপু হত্যার মতো আরও অনেক ঘটনা ঘটার শঙ্কা সিইসির

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রতি ময়মনসিংহে ঘটে যাওয়া দীপু হত্যার মতো আরও অনেক ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে Read more

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেলের ২ আরোহী নিহত
নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেলের ২ আরোহী নিহত

নীলফামারীতে অরক্ষিত রেল ক্রসিং পারাপারের সময় চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। বুধবার (২৫ জুন) সকাল Read more

হাদিকে গুলি করা সন্দেহভাজনের ছবি প্রকাশ, তথ্য চায় পুলিশ
হাদিকে গুলি করা সন্দেহভাজনের ছবি প্রকাশ, তথ্য চায় পুলিশ

রাজধানীর বিজয়নগরে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের বিষয়ে তথ্য থাকলে Read more

ক্ষমতায় এলে ৩ বিষয়ে গুরুত্ব দিয়ে কাজের অঙ্গীকার করলেন জামায়াত আমির
ক্ষমতায় এলে ৩ বিষয়ে গুরুত্ব দিয়ে কাজের অঙ্গীকার করলেন জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামী ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে তিনটি গুরুত্বপূর্ণ খাতকে অগ্রাধিকার দিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন দলটির আমির ডা. Read more

পাবনায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ: মা-মেয়ের পরে বাবাও চলে গেলেন
পাবনায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ: মা-মেয়ের পরে বাবাও চলে গেলেন

সিরাজগঞ্জে একটি অনুষ্ঠানে দাওয়াত খেয়ে মোটরসাইকেল নিয়ে চাটমোহরের উদ্দেশ্যে আসার পথে পাবনার ফরিদপুরে ট্রাকের সাথে সংঘর্ষে মা-মেয়ের পরে বাবাও চলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন