দেশের চার জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বুধবার (১৪ মে) আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় এসব এলাকায় ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।এদিন সারা দেশের পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময়ে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সড়কে তীব্র যানজট, বাধ্য হয়ে মোটরসাইকেলে গন্তব্যে গেলেন উপদেষ্টা
সড়কে তীব্র যানজট, বাধ্য হয়ে মোটরসাইকেলে গন্তব্যে গেলেন উপদেষ্টা

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে তীব্র যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল Read more

অনিচ্ছাকৃতভাবে পাওয়া সুদের টাকার বিধান
অনিচ্ছাকৃতভাবে পাওয়া সুদের টাকার বিধান

যারা সুদের ভয়াবহতা সম্পর্কে জানে, তারা যথাসম্ভব সুদি কার্যক্রম থেকে দূরে থাকার চেষ্টা করে। কারণ পবিত্র কোরআনে মহান আল্লাহ সুদের Read more

ভৈরবে গ্রামবাসীর দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
ভৈরবে গ্রামবাসীর দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

কিশোরগঞ্জের ভৈরবের মৌটুপী গ্রামের সংঘর্ষে জেরে পাশ্ববর্তী ভবানীপুর গ্রামের দুপক্ষের সংঘর্ষে মিজান (৪১) নামের একজন নিহত ও চারজন আহত হয়েছেন। শুক্রবার Read more

উখিয়ায় বসতবাড়ি থেকে ১০ ফুট লম্বা বার্মিজ অজগর উদ্ধার
উখিয়ায় বসতবাড়ি থেকে ১০ ফুট লম্বা বার্মিজ অজগর উদ্ধার

কক্সবাজারের উখিয়া রেঞ্জের দোছড়ি বনবিটের নাপিতপাড়া এলাকায় বসতবাড়ি থেকে একটি বিশাল বার্মিজ অজগর উদ্ধার করা হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকালে নাপিতপাড়া Read more

১৮৮ জনকে নিয়োগ দেবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর
১৮৮ জনকে নিয়োগ দেবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে ৮টি পদে ১৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা ২০২৬ সালের ৯ জানুয়ারি Read more

যশোরে দোকান থেকে রাস্তায় ডেকে আ’লীগ নেতাকে হত্যা
যশোরে দোকান থেকে রাস্তায় ডেকে আ’লীগ নেতাকে হত্যা

যশোরের মণিরামপুরে আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলামকে (৪৮) ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩০ আগস্ট) রাত সোয়া ৯ টার দিকে উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন