যশোরের মণিরামপুরে আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলামকে (৪৮) ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩০ আগস্ট) রাত সোয়া ৯ টার দিকে উপজেলার রাজগঞ্জ বাজারের হবিবার ওরফে হবির চিড়া মিলের সামনে রাস্তায় এ ঘটনাটি ঘটে।নিহত আশরাফুল চালুয়াহাটি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক ও মোবারকপুর গ্রামের মৃত মাস্টার আজহার আলীর ছেলে। স্থানীয়রা জানান, ঘটনার রাতে আশরাফুল ইসলাম রাজগঞ্জ বাজারের একটি চায়ের দোকানে ছিলেন। এসময় কয়েকজন দুর্বৃত্ত তাকে রাস্তার ওপর ডেকে নেন। কোন কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে চলে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আশরাফুল মারা যান। রাজনৈতিক কোন্দলের জের ধরে আশরাফুল খুন হতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন। মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান জানান, আশরাফুল ইসলাম খুনের খবর শুনে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়। কারা কী কারণে তাকে খুন করেছে তা এখনো জানা যায়নি। তবে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠানে আমন্ত্রিত খালেদা জিয়া ও তারেক রহমান
‘জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠানে আমন্ত্রিত খালেদা জিয়া ও তারেক রহমান

রাজধানীর ঐতিহাসিক মানিক মিয়া এভিনিউতে আজ মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় উপস্থাপিত হচ্ছে ‘জুলাই ঘোষণাপত্র’। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এ Read more

পোস্টাল ভোটের ছবি-ভিডিও শেয়ার করলে এনআইডি ব্লক করবে ইসি
পোস্টাল ভোটের ছবি-ভিডিও শেয়ার করলে এনআইডি ব্লক করবে ইসি

পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলে সংশ্লিষ্ট ভোটারের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করা হবে। Read more

জুন মাসে সড়কে ঝরেছে ৬৯৬ প্রাণ
জুন মাসে সড়কে ঝরেছে ৬৯৬ প্রাণ

সারাদেশে জুন মাসে ৬৮৯টি সড়ক দুর্ঘটনায় ৬৯৬ জন নিহত ও ১৮৬৭ জন আহত হয়েছেন। হিসাব অনুযায়ী দৈনিক গড়ে নিহত হয়েছেন Read more

ডাকসু নির্বাচন বাধাগ্রস্ত হলে দায়িত্ব ছেড়ে সব বলে দেবো: ঢাবি ভিসি
ডাকসু নির্বাচন বাধাগ্রস্ত হলে দায়িত্ব ছেড়ে সব বলে দেবো: ঢাবি ভিসি

এখন পর্যন্ত ছাত্র সংগঠনগুলোর আচরণ আশাব্যঞ্জক জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, ঢাকা বিশবিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র Read more

সুনামগঞ্জে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
সুনামগঞ্জে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

সুনামগঞ্জের জামালগঞ্জের পাগনার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে মানিক মিয়া (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১ মে) দুপর ২টার Read more

‘নব উদ্যমে শিক্ষকরা শ্রেণিকক্ষে ফিরে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলবেন’
‘নব উদ্যমে শিক্ষকরা শ্রেণিকক্ষে ফিরে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলবেন’

আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা নব উদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে অবদান রাখবেন। এমন আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন