ঢাকাসহ দেশের ১১ অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অফিস।রোববার (১৩ জুলাই) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।এদিকে, আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। আগামী কয়েক দিন এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের আকাশে ড্রোন ভূপাতিত হওয়ার কথা স্বীকার করল ইসরাইল
ইরানের আকাশে ড্রোন ভূপাতিত হওয়ার কথা স্বীকার করল ইসরাইল

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তাদের একটি ড্রোন ইরানের আকাশে ভূপাতিত হয়েছে।আইডিএফ-এর একজন মুখপাত্র জানান, "একটি অভিযানের সময় বিমান বাহিনীর Read more

খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচি শুরু করেছে বিএনপি সরকার।দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের সাহাপাড়ায় খাল খননের Read more

ভাঙ্গার ঘটনায় জড়িত ফ্যাসিস্টদের আইনের আওতায় আনা হবে: ডিআইজি
ভাঙ্গার ঘটনায় জড়িত ফ্যাসিস্টদের আইনের আওতায় আনা হবে: ডিআইজি

ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন পুনর্বিন্যাসের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, থানায় ও বিভিন্ন অফিসে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত Read more

সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি
সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি

দেশে ঈদুল ফিতর কবে উদযাপিত হবে তা জানাতে বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় চাঁদ দেখা কমিটি। সভার সিদ্ধান্তের ভিত্তিতেই জানা যাবে, Read more

প্রাথমিক বিদ্যালয়ের ছুটি কমছে, রমজান মাসেও হবে ক্লাস
প্রাথমিক বিদ্যালয়ের ছুটি কমছে, রমজান মাসেও হবে ক্লাস

শিক্ষার্থীদের শেখার সময় বাড়ানোর লক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২০২৬ শিক্ষাবর্ষে মোট ৬৪ দিন ছুটি Read more

নড়াইলে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নড়াইলে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নড়াইলের নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ মো. জিল্লাল মোল্যা (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন