সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানকে জামিন দিয়েছেন হাইকোর্ট।  একইসঙ্গে ডা. জোবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্টে।আজ বুধবার (১৪ মে) বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।আদালতে ডা. জোবাইদা রহমানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও ব্যারিস্টার কায়সার কামাল। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ ও অ্যাডভোকেট জাকির হোসেন।এর আগে, মঙ্গলবার (১৩ মে) তিন বছরের কারাদণ্ডের আপিলের জন্য ডা. জোবাইদা রহমানকে ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা করেন হাইকোর্ট।২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় তারেক রহমান, জোবাইদা রহমান ও তার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগে বলা হয়, তারা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এবং সম্পদের তথ্য গোপন করেছেন।মামলার বিচার শেষে ২০২৩ সালের ২ আগস্ট ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের তৎকালীন বিচারক মো. আছাদুজ্জামান রায় ঘোষণা করেন। রায়ে তারেক রহমানকে দুটি অভিযোগে মোট ৯ বছর এবং জোবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে তাকে ৩৫ লাখ টাকা জরিমানাও করা হয়।জোবাইদা রহমানকে দণ্ডিত করা হয় দুদক আইনের ২৭(১) ধারায়। তারেক রহমানকে ২৬(২) ধারায় তিন বছর ও ২৭(১) ধারায় ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়, সঙ্গে তিন কোটি টাকা জরিমানা।এরপর গত বছরের শেষ দিকে সরকারের কাছে আবেদন করলে জোবাইদা রহমানের সাজা এক বছরের জন্য স্থগিত করে গেজেট প্রকাশ করা হয়। ওই গেজেটে বলা হয়, আদালতে আপিল দায়েরের সুযোগ দিতে তার সাজা এক বছরের জন্য বিনাশর্তে স্থগিত করা হলো।গত ৬ মে দেশে ফেরেন জোবাইদা রহমান।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঁশখালীতে ছাত্রদল নেতার নেতৃত্বে জায়গা দখল
বাঁশখালীতে ছাত্রদল নেতার নেতৃত্বে জায়গা দখল

চট্টগ্রামের বাঁশখালীতে মোহাম্মদ তারেক নামের এক ছাত্রদল নেতার নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রায় ৩০-৩৫ জন লোক গাছ কেটে ও টিনের Read more

ফের নেপালে গবির ভেটেরিনারি অনুষদের ইন্টার্ন শিক্ষার্থীরা
ফের নেপালে গবির ভেটেরিনারি অনুষদের ইন্টার্ন শিক্ষার্থীরা

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের নবম ব্যাচের ইন্টার্ন চিকিৎসকরা তাদের ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে দ্বিতীয় দফায় Read more

টঙ্গীতে ছিনতাইয়ে বাধা দেওয়ায় বৃদ্ধকে কুপিয়ে জখম
টঙ্গীতে ছিনতাইয়ে বাধা দেওয়ায় বৃদ্ধকে কুপিয়ে জখম

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইয়ে বাধা দেওয়ায় মোঃ মোস্তফা সরদার (৬৩) নামে এক বৃদ্ধকে কুপিয়ে জখম ও দুটি ককটেল সাদৃশ্য বিস্ফোরণ করে Read more

সাবেক এমপি কাজিম উদ্দিন ধনু গ্রেফতার
সাবেক এমপি কাজিম উদ্দিন ধনু গ্রেফতার

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাবেক এমপি কাজিম উদ্দিন আহম্মেদ ধনুকে থেকে গ্রেফতার করা হয়ছে। বুধবার (১৪ মে) দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর Read more

ইসরায়েলি পতাকায় চুমু দিতে বাধ্য করা হলো গ্রেটা থুনবার্গকে
ইসরায়েলি পতাকায় চুমু দিতে বাধ্য করা হলো গ্রেটা থুনবার্গকে

গাজাগামী মানবিক সহায়তা জাহাজ আটক করার পর ইসরায়েলি বাহিনী সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের ওপর ভয়াবহ নির্যাতন চালিয়েছে। এমনটাই দাবি করেছেন Read more

দ্রুত সিদ্ধান্ত না আসলে সারাদেশ থেকে আবারও ঢাকা মার্চ: নাহিদ
দ্রুত সিদ্ধান্ত না আসলে সারাদেশ থেকে আবারও ঢাকা মার্চ: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ঘোষণার পর রাজধানীর শাহবাগে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে অবরোধ কর্মসূচি চলছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন